বাংলা কবিতা 🗒️ বাস্তবতা ☑️

in আমার বাংলা ব্লগ3 years ago

১৫জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ

২৯মে , ২০২৩ খ্রিস্টাব্দ
০৮জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


প্রতিনিয়তই আমরা আমাদের জীবনের সাথে যুদ্ধ করে চলছি। জীবনে চলার পথে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এগুলোকে সঙ্গে নিয়েই চলছি। আসলে বাস্তবতা খুবই কঠিন। হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো। আবার নতুন মানুষের সন্ধানও মিলছে। আমাদের এই কঠিন বাস্তবতার সবথেকে প্রধান কারণ হচ্ছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি। যা আমরা বাস্তববতার সাথে মিলিয়ে দেখলে চলাচল করাই মুশকিল। আমরা ভালো নেই তবুও সার্বক্ষণিক ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। এজন্য তো অনেকেই বলে থাকে পৃথিবীটা নাট্য মঞ্চ আমরা সবাই অভিনেতা।। যাহোক আমার কবিতার মাঝে আজ কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।


reality-1098745_1280.jpg

Source


বাস্তবতা

ভালোলাগা সময় গুলো যাযাবর,

একা একা এলোমেলো ঘুড়ে,
অনুভূতিহীন ভাঙ্গা হৃদয় নিয়ে,
অনধিকার সময় গুলো কৌতুহলে।


কষ্ট গুলো বটবৃক্ষের মতো শুধু প্রসারিত হয়।
শাখা-প্রশাখা আর গভীরতা নিয়ে,
স্বপ্ন গুলো হারিয়ে যাচ্ছে অযত্নে,
দিন দিন ভারি হচ্ছে অভিযোগের পাল্লা।


কখনো হয়তো একটা সুন্দর স্মৃতি চোখে ভাসে,
আরও কিছু পুরাতন স্মৃতি ভিড় করে মনের আঙ্গিনায়।
সুখের স্মৃতি এলে,
দুঃখ গুলো এলোমেলো ঝড় তোলে।


দ্বিধা গুলো কাটে না সহজে,
অপেক্ষা করে দিবারাত্রি।
সব হারানো আর সামান্য পাওয়ার মাঝে,
বহমান একটা আশা-নিরাশার দিন।


জীবনের বড় প্রাপ্তি ভালোবাসা!!
ভালোবাসাটাও দূরে গেছে অনেক আগে,
তবুও মোরে ব্যস্ত রেখেছি,
নতুন আশার সন্ধানে।


নতুন আশায়,বাধিবো ঘড়,
জীবনের প্রয়োজনে,
জানি বাস্তবতা পিছু হটবে না,
জীবনের এই পথে।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাস্তবতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া অনেক ভালো লাগলো। বাস্তবতা তো এটাই জীবনকে শুধু কঠিন পরীক্ষায় ফেলা। এরই মাঝে পথচলা।ভালোবাসার মানুষগুলো ও এই বাস্তবতায় হারিয়ে যায়। তারপরেও নতুন আশায় বুক বেঁধে এগিয়ে চলা।ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জীবন মানেই পরীক্ষা আর বাস্তবতার সাথে সার্বক্ষণিক যুদ্ধ করে সময়টা পার করা।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আপনার কবিতাটা পড়ে ভীষণ ভালো লেগেছে ভাইয়া আমার কাছে। এরকম কবিতা গুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি। বাস্তবতা কবিতাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়ে। প্রতিটা লাইন সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন। আমার কাছে আপনার এই কবিতাটা লেখার টপিক অনেক বেশি ভালো লেগেছে। এরকম কবিতা গুলো আপনার কাছ থেকে পরবর্তীতে আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

চেষ্টা করেছি আমার কবিতার মাঝে বাস্তবতা তুলে ধরার জন্য। কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।

 3 years ago 

বাস্তবতাকে তুলে ধরে আপনি আজকে খুবই সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনি কবিতাটির নাম দিয়েছেন বাস্তবতা। কবিতার নাম অসম্ভব সুন্দর ছিল এবং ভীষণ ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা লাইনের মাধ্যমে আপনি অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করেছেন বাস্তবিক এবং সত্য। এরকম কবিতা সবাই ভীষণ পছন্দ করে করতে। আমার কাছে কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তেও অনেক বেশি ভালো লাগে। আপনার আজকের কবিতাটা খুব ভালোই ছিল।

 3 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।। ধন্যবাদ মন্তব্য করার জন্য

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন।বাস্তবতা নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। ঠিক বলেছেন আপন মানুষগুলো হারিয়ে যাচ্ছে আবার নতুন কিছু মানুষ আমাদের সাথে পরিচিত হচ্ছে। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেল। কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন সত্যি অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর বাস্তবতাকে নিয়ে কবিতা লেখার জন্য।

 3 years ago 

ছোট্ট চেষ্টা করেছি কবিতার মাঝে বাস্তব জীবনের কিছু চিত্র তুলে ধরার জন্য।।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।

 3 years ago 

আপনার লেখা বাস্তবতা কবিতা আসলেই যেন বাস্তবিক।প্রতিটি লাইন জাস্ট অসাধারণ ছিল।নিজের মনের ভাব আপনি কবিতায় ফুটিয়ে তুলেছেন।এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কবিতা তখনি পূর্ণতা পায় যখন মনের ভাব গম্ভীরতা প্রকাশ করা হয় ছন্দ এবং লাইনের মাধ্যমে।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ আপনি খুব সুন্দর করে বাস্তবতা কবিতা লিখেছেন। বাস্তবতাকে নিয়ে অনেক সুন্দর করে আপনি একটি কবিতা লিখেছেন। ঠিক বলেছেন অনেক সময় চেনা পরিচিত মানুষগুলো অচেনা হয়ে যায়। আমার অচেনা মানুষগুলো একসময় পরিচিত মানুষ হয়ে যায়। আপনি বাস্তবতাকে নিয়ে খুব সুন্দর কবিতা লেগেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে বাস্তবতা কবিতাটি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত উৎসাহ মুলক মন্তব্য করে পাশে থাকার জন্য।।

 3 years ago 

বর্তমানে দেশের পরিস্থিতি অনেক খারাপ কারণ জিনিসের অনেক বেশি উর্দুগামী দাম। এইভাবে চলতে থাকলে দেশের স্বল্প আয়ের মানুষ না খেয়ে মরবে। বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি বাস্তবতা নিয়ে পড়তে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু বর্তমানে যে অবস্থা চলছে বাংলাদেশ নিম্ন আয়ের মানুষগুলোকে না খেয়ে দিন পার করতে হবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37