রেনডম ফটোগ্রাফি 📸📸

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

১০আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

২৪জুন , ২০২৩ খ্রিস্টাব্দ
০৫জিলহজ ১৪৪৪ হিজরী
শনিবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸📸

1687585779976.jpg

প্রকৃতি নিজে থেকেই অনেক সুন্দর। এটি সৃষ্টিকর্তার দেওয়া এক বড় নেয়ামত। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় দারুন সব সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নানাভাবে সাজানো রয়েছে পুরো পৃথিবীটা। শুধু চক্ষু মিলিয়া দেখতে হবে আর উপভোগ করার মত মন থাকতে হবে। এজন্য লোকে বলে গোবরে ও পদ্মফুল ফোটে ।কিন্তু দেখার মতো সুদৃষ্টি আর মানসিকতা ঠিক থাকতে হবে। এর মধ্যে গ্রাম বাংলার সৌন্দর্য প্রতিনিয়তই আমাদেরকে মুগ্ধ করে ফেলে। বাড়ি আনাচে কানাচে ঝোপ ঝাড়ে ফুটে থাকা ফুলের সৌন্দর্য। সবুজ ফসলের মাঠ। গাছে গাছে পাখিদের মেলা। বিভিন্ন ধরনের পাখিদের সুমিষ্টভাষী। প্রতিনিয়তই আমাদেরকে মুগ্ধ করে রাখে। এজন্য সময় পেলেই ছুটে যাই গ্রামে। আর ক্যামেরাটা হাতে নিয়ে বেরিয়ে পড়ি সৌন্দর্যের খোঁজে। তেমনি কিছু সৌন্দর্য আজ আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি আমার বাড়ির আঙিনা থেকে ফ্রেমবন্দী করা। এর মধ্যে রয়েছে আমার বাগানের ফুল ।আমার পোষা টিয়া পাখি ,পোষা কবুতর এবং বাড়ির আঙিনা থেকে দোয়েলের ফটোগ্রাফি, এবং দীঘি থেকে হাঁসের ফটোগ্রাফি। আশা করছি আপনারা আজকের ফটোগ্রাফি উপভোগ করতে পারবেন ভালোভাবে।


দোয়েল

IMG_20230624_113551.jpg

গ্রাম বাংলার সৌন্দর্যের সাথে দোয়েলকে মিশিয়ে বিভিন্ন লেখক লিখেছে কবিতা গল্প এবং নাটক। দোয়েল আমাদের জাতীয় পাখি এটা আমাদের সবারই জানা। খুব ভোরে উঠে শিস দেয় আর মানুষের ঘুম ভাঙ্গিয়ে দেয়। দোয়েল পাখির সুমধুর কন্ঠের শীষ শোনার জন্য অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে। দুপুরবেলা এই দৃশ্যটি ফ্রেমবন্দি করেছি আনমনে বসে থাকা সুন্দর দৃশ্যের।


কবুতর

IMG_20230624_113805.jpg
কবুতরকে বলা হয় শান্তির প্রতীক। আমি একদম ছোট থেকেই কবুতর পালন করি। আমার বাড়িতে এখন প্রায় ৩৫ থেকে ৪০ টা কবুতর রয়েছে। কবুতরের বাকবাকুম ডাক আর উড়াউড়ি সব সময়ই আমাদের বাড়িকে মুখরিত করে রাখে। ঠিক দুপুর বেলা ঘরের চালে বসে রোমান্স করছিল দুটি কবুতর সেই মুহূর্তেই ফ্রেমবন্দি করা।


জবা

IMG_20230624_113900.jpg

ফুলের সৌন্দর্য প্রতিনিয়তই আমাদেরকে মুগ্ধ করে রাখে। ফুলের সুঘ্রাণ বিমোহিত করে আমাদের হৃদয়কে। উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একটি জবা ফুল এটি আমার ফুলবাগান থেকে ফ্রেমবন্দি করা। সবুজ পাতার মাঝে লাল টুকটুকে জবা দেখতে সত্যিই অসাধারণ লাগছে।


হাঁসের মেলা

IMG_20230624_113836.jpg

আমাদের বাড়ির পাশে একটি দীঘিতে প্রায় সবসময়ই অনেক হাঁস ভেসে বেড়ায়। টলমলে জলে হাসিদের সাঁতার কাটা আর ছোটাছুটি করা দেখতে আমার খুবই ভালো লাগে। ভোর দুপুর বেলা টলমলে জলে হাঁস গুলা সাঁতার কাটছিল ঠিক সেই সময় দৃশ্যটি ফ্রেমবন্দি করেছি।


মিঠু

IMG_20230624_113727.jpg

এর আগে একটিবার দুটি পোস্টে আমার পোষা টিয়া পাখির কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বেশ কয়েকদিন আগে বাড়ি গিয়েছিলাম তখন ওকে নিয়ে খুব করে ঘোরাঘুরি করা হয়েছে। ও একটু শান্ত স্বভাবের বাইরে ঘুরতে খুব বেশি পছন্দ করে। খাঁচার ভিতর রাখলে খুব করে চিল্লাচিল্লি করে। খাঁচার মধ্যে যেন একদমই থাকতে চায় না। ছেড়ে দিলে ইচ্ছামতো উড়বে আবার চলে আসবে। টিয়া পাখিটি আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে গিয়েছে এখন। উড়ে এসে যখনই বসেছে ঠিক সেই মুহূর্তেই ফটোগ্রাফিটি ফ্রেমবন্দি করা।


প্রজাপতি

IMG_20230624_113509.jpg

IMG_20230624_114536.jpg

ফুল থেকে মধু আহরণ করা প্রজাপতি সৌন্দর্য কে না দেখে মুগ্ধ হয়। তবে প্রজাপতির ফটোগ্রাফি করা খুবই ঝামেলা। কারণ এরা একটা ফুলের উপরে বেশি সময় স্থায়ী হয় না। খুব করে ওড়াউড়ি করে ঘুরেফিরে। এই দুটি ফটোগ্রাফি ও আমার বাগান থেকে করেছি। তবে এই সৌন্দর্য ফ্রেমবন্দী করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে আমার। তবে অনেকগুলো ক্লিকের পরে শেষমেষ সফল হয়েছি।


কচুরি ফুল

IMG_20230624_113933.jpg

উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন এক জাতীয় কচুরিপানা ফুল। সবুজ কান্ডে নীল ফুল সত্যি সৌন্দর্যটা অসাধারণ। এ জাতীয় উদ্ভিদ পানিতে জন্মায় একটি গাছে একটি মাত্র ফুল হয়। মোটামুটি সুঘ্রাণ ছড়ায়।


শালিক

IMG_20230624_114347.jpg

শালিক পাখি আমাদের সবার পরিচিত। ভোর দুপুর বেলা ঘরের চালে বসে দেখি নিজের শরীরের খুব করে যত্ন নিচ্ছে। গা ফুলিয়ে এদিক-ওদিক ঘুরছে আর মুখ দিয়ে বিভিন্ন রকমের শব্দ ছড়াচ্ছে। হঠাৎ করেই চোখে পড়তে তার অঙ্গ ভঙ্গি টা আমার খুব ভালো লাগলো। যা হোক এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহেই একটি করে সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে পোস্ট করার ।আশা করছি আজকের পোস্টের ফটোগ্রাফি গুলো আপনারা উপভোগ করতে পেরেছেন খুব ভালোভাবেই।*


লোকেশন:


ডিভাইসঃ Canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আসলে আমরা যদি চারিদিকে একটুও নজর দিয়ে দেখি আমাদের পরিবেশটা কত সুন্দর তা উপলব্ধি করতে পারি। আপনার সবগুলো ফটোগ্রাফি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। কুচুরিপানা জল উদ্ভিদ, আসলে এই সৌন্দর্য অনেক। যাই হোক ভাই আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগলো আপনার গোছানো মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপু সবসময় ভালো ভালো মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মহান সৃষ্টিকর্তার এক শ্রেষ্ঠ নিয়ামত প্রকৃতি। আর প্রকৃতির সৌন্দর্য দেখেই যেন আমাদের হৃদয় আর মন জুড়ে যায়। সেই সাথে জুড়ে যায় আমাদের প্রাণ। সেই প্রকৃতির অপার সৌন্দর্য কিছু অসাধারন ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যে ফটোগ্রাফি গুলো দেখলে যে কেউ চোখ ফেরাতে পারবে না। অসাধারন ভাইয়া

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে।আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে টিয়া পাখির ফটোগ্রাফি। আমিও টিয়া পাখি পুসি। আমার টিয়া পাখিটি কিছুদিন আগে মারা গিয়েছে আমি বেশ কষ্ট পেয়েছিলাম ভাই। আসলে টিয়া পাখিটি অনেক শখ করে বসে ছিলাম আমি। আমার টিয়া পাখি সব সময় বাইরে আরা থাকতো যে কোন সময় আমার মাথায় এসে বসতো। টিয়া পাখিটি মূলত প্রথমে বিড়ালে কামড়ে দিয়েছিল এই কারণে মারা গিয়েছে।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন, যা দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। ফুল পাখি এবং হাঁসের ফটোগ্রাফি নিয়ে করা আপনার এই পোস্ট জাস্ট অসাধারণ ছিল বলতে হয়। টিয়া পাখি এবং প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। বর্ণনা সহকারে তুলে ধরলেন দেখে আরো বেশি ভালো লাগলো। সৌন্দর্যতা অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে ফটোগ্রাফির মাধ্যমে।

 3 years ago 

ফুল পাখি এবং হাস আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মিঠু। আসলে টিয়াকে আমি খুব পছন্দ করি। ইচ্ছে হয় এটা বাড়ি এনে পোষার জন্য এবং তার সাথে বন্ধুত্ব তৈরি করো। আপনি প্রজাপতি ফটোগ্রাফি টা খুব দারুণভাবে তুলেছেন। ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

টিয়া পাখিটি আমারও চলার পথের সঙ্গী খুব ভালোবাসি ওকে আমি আরো এখন আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে রয়েছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ছিল তো। পাখি আমার খুবই পছন্দের আর পাখির ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম এক নজরে। সেই সাথে ফুলের ফটোগ্রাফিও অনেক সুন্দর ছিল। আর হাসি গুলোকে পানিতে থাকা অবস্থায় যে ফটোগ্রাফি করেছেন তা অনেক সুন্দর লাগছে। দুটি প্রজাপতি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন। প্রজাপতির সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে দেখে চোখ ফেরাতে পারছিলাম না। টিয়া পাখি আমার খুবই পছন্দের। যদিও ইচ্ছা ছিল টিয়া পাখি পালন করার। কিন্তু করা হয়নি। মন ছোঁয়া ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

প্রজাপতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন নয়ন জুড়িয়ে গেছে জানতে পেরে খুবই ভালো লাগলো আসলে চেষ্টা করি সব সময়ই ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।।

 3 years ago 

একদম সঠিক কথা বলছেন ভাইয়া সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতিটি জিনিস অনেক সুন্দর। সেটা ঝোপঝাড়ে হোক কিংবা যেখানেই হোক প্রতিটি সৃষ্টি শ্রেষ্ঠ মনে করি। আপনি এত সুন্দর সুন্দর জিনিস খোঁজার চেষ্টা করেন সত্যিই অসাধারণ। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। বিশেষ কোন একটি নয় আমার কাছে আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুব ভালো লেগেছে।

 3 years ago 

মহান আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না তিনি আমাদের যে নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য ফটোগ্রাফি গুলো দেখে।।

 3 years ago 

অনেক ভালোলাগার মতো রেনডম ফটোগ্রাফি গুলো নিয়ে আজকে আপনি আমাদের মাঝে এই দারুন পোস্ট সাজিয়েছেন। আপনার এই পোস্ট কিন্তু আমার কাছে অতি ভালো লেগেছে। যেখানে আমি খুঁজে পেয়েছি বিভিন্ন রকমের ফটোগ্রাফি। সমস্ত ফটোগ্রাফি গুলো ছিল সুন্দর।

 3 years ago 

চেষ্টা করি সব সময় ভিন্ন ভিন্ন সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39