মায়ের ভালোবাসা ❤️‍💞 (২য় ও শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ3 years ago

১২শ্রাবণ , ১৪৩০ বঙ্গাব্দ

২৮জুলাই , ২০২৩ খ্রিস্টাব্দ
০৯মহররম ১৪৪৫ হিজরী
শুক্রবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


মা, এমনই একজন মানুষ যাকে ছাড়া আমরা একদম চলতে পারি না।আমাদের জীবনের শুরু থেকে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পাশে থাকা চাই। জন্মদাত্রী মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা চিরদিনের দিতে চাই। সন্তান ও মায়ের এমব বন্ধন হওয়া চাই যা আমৃত্যু, শ্বাশত।

আল্লাহ তাঁর পবিত্র কুরআনে বলেছেন : আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে ভালো বহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে রেখেছে। তার দুধ ছাড়ানো দুই বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। শেষে আমারই নিকট ফিরে আসতে হবে। (আল কুরআন, সুরা লোকমান, আয়াতঃ১৪)।

মহানবী হজরত মুহাম্মদ (সা:) বলেছেনঃ

মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।

মা আমাদের জন্য পৃথিবী এবং পরকাল এর জন্য মূল্য বান আপন জন।

অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন মা-বাবার খুশিতে আল্লাহর খুশি। আর মা বাবার রাগে আল্লাহর রাগ। এজন্য মায়ের প্রতি আমরা সবাই যত্নশীল হই। পৃথিবীতে মা আমাদের একমাত্র আপনজন যিনি বিনা স্বার্থে আমাদেরকে তার জীবনের চেয়ে ও বেশি ভালোবাসেন।


মা হলো আমাদের পৃথিবীর সবচেয়ে বড় আপনজন । মা এর চেয়ে বড় আপনজন এই পৃথিবীতে আর কেহ হতে পারে না। পৃথিবীতে আনাদের হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী আছে, কিন্তু যত বড় বিপদে আপনি পড়ুন না কেন সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায়। কাউকে যদি বিপদে পাশে না পান। সবশেষে দেখবেন একজন মানুষকেই খুজে পাচ্ছেন, যাকে আপনি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু আপনার ভবিষ্যত ও ভালো নিয়েই ভাবে, আর তিনি হলেন মা💞। মা হচ্ছে সন্তানের জন্য আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর ভালোবাসা অতুলনীয়।

মা হতে গিয়ে যে মা মারা যায় ইসলামের ভাষায় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় (বুখারি শরিফ)

তাই সন্তান হিসাবে আমাদের সকলের উচিৎ মাকে নিয়ে ভাবা। মায়ের ভালো লাগা খারাপ লাগা নিয়ে কিছু করা । অনেকটা দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝার মতো যেন হয় না। এই পৃথিবীতে যার মা নেই, সে যে কতটা অসহায় তার বর্ণনা করে বোঝানো যাবে না। তাই কৃত্রিমতা নয় মা'কে ভালবাসতে হবে হৃদয়ের গহীন থেকে। ভালবাসাটা হবে একদিন দু দিনের জন্য নয়: বরং প্রতিদিন ও সার্বক্ষণ এরর জন্য। যেভাবে মা ছোট বেলা থেকে ভালোবেসে আমাদের বড় করেছেন ঠিক সেভাবেই তাকে ভালোবাসতে হবে আমাদের সারা জীবন। আর আমাদের যাদের মা নেই তাদের উচিৎ হলো মা'য়ের জন্য দোয়া করা সবসময়।আল্লাহ দেয়া শিখিয়েছে আনাদের

রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা" (সুরা আল ইসরাঃ আয়াতঃ২৪) অর্থঃ হে আল্লাহ্‌ শিশুকালে আমার মা বাবা যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন করেছিলেন, তুমিও তাঁদের সে ভাবেই লালন কর।


এটা পৃথিবীর পিতা মাতার জন্যে সন্তানদের পক্ষ থেকে শ্রেষ্ঠ দোয়া। এটা হওয়া উচিত সন্তানদের অন্তরের কথা,হৃদয়ের কথা। এটা প্রকাশ করার জন্যে আমাদের নির্দিষ্ট কোন ভাষার প্রয়োজন নেই। হে আল্লাহ আমাদের সবার পিতামাতাকে ক্ষমা করে দেন। তাদেরকে শান্তিতে রাখুন। জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন💞💞


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

তাছাড়া মায়ের দিকে যদি একবার কৃতজ্ঞ দৃষ্টিতে তাকানো হয় তাহলে এক হজ পালন করার সওয়াব পাওয়া যায়। খুব সুন্দর করে ভাইয়া মা-বাবার গুরুত্ব সম্পর্কে উপস্থাপন করেছেন। আসলে সন্তান বড় হলে মা-বাবাকে আর তেমন গুরুত্ব দিতে চায় না। কিন্তু ছোটবেলা থেকেই যদি হাদিসের আলোকে বড় করা যায় তাহলে তারা অনেক উপকৃত হবে । ভালো লাগলো লেখাটি পড়ে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ছোটবেলা থেকেই কাউকে যদি হাদিসের আলোকে বড় করা যায় তাহলে অবশ্যই তার মা-বাবা উপকৃত হবে বার্ধক্য বয়সে।

 3 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর করে মায়ের গুরুত্বপূর্ণ বুঝিয়েছেন।সত্যি আমরা দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝি না। পৃথিবীতে একমাত্র নিঃশ্বার্থ ভাবে ভালোবাসে মা। তবে আমাদের ও মাকো মায়ের জায়গা দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 3 years ago 

চেষ্টা করেছি মায়ের গুরুত্ব বুঝিয়ে লেখাগুলো বুঝিয়ে লেখার জন্য ।আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ

 3 years ago 

মায়ের ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন। এর আগের পর্বটিও পড়েছিলাম।খুব ভালো লিখেছেন।আসলে আমাদের ইসলাম ধর্মে মেয়ে ও মা জাতির অনেক সম্মান দিয়েছে।মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। সেই মায়ের সেবা করা, মায়ের খোঁজ খবর নেয়া খুব দরকার।যাদের মা-বাবা পৃথিবীতে নেই তাদের জন্য ও দোয়া আছে, যা সব সময় তাদের উদ্দেশ্যে পড়তে হয়।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মায়ের সম্মান সবার ঊর্ধ্বে ।মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মায়ের ভালোবাসা তো শুধু তারাই বেশী অনুভব করে যাদের মা নেই এই পৃথিবীর বুকে। আর যেহেতু আমার মা নেই তাই বুঝি যে মা কি জিনিস। মায়ের তো কোন তুলনা নেই। আর মায়ের ভালোবাসার ঘ্রাণ তো কোনদিনও ভোলা যায় না। বেশ সুন্দর লেখেছেন । অসাধারন লেগেছে।

 3 years ago 

আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনা তবে পরে ঠিকই আফসোস করি।
সময় থাকতে মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে করে নেওয়া উচিত আমাদের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37