রেসিপি 🍲ঝিঙে দিয়ে সুস্বাদু চিংড়ি মাছের ঝোল।

in আমার বাংলা ব্লগ2 years ago
১৬চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ
৩১মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
১৯ রমজান ১৪৪৫ হিজরী
রবিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



🍲

শুভ রাত্রি ❤️আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে। পদ্মার টাটকা চিংড়ি আলু এবং ঝিঙে দিয়ে সুস্বাদু রেসিপি। সবজি জাতীয় খাবার সবসময়ই আমার অনেক প্রিয়। চেষ্টা করি সব সময় পুষ্টিকর খাবারগুলো খেয়ে ভালো থাকতে।চিংড়ি মাছ আমার খুবই প্রিয় যেভাবেই রেসিপি প্রস্তুত করা হোক না কেন খেতে অনেক মজা লাগে। তবে লাউ চিংড়ি সবথেকে বেশি প্রিয় আমার। আজকে ভিন্নভাবে প্রস্তুত করে দেখলাম ঝিঙে দিয়ে আসলে রেসিপিটা কেমন হয়। ঝিঙে দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল খুব মজা করেই খেয়েছি। এমন রেসিপি আবার গরম ভাতের সাথে খেতে সবসময়ই বেশি সুস্বাদুই লাগে।যাহোক এবার ফটোগ্রাফির সাথে রেসিপি প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি।


প্রয়োজনীয় উপাদান

১.চিংড়ি মাছ
২.ঝিঙ্গা
৩.আলু
৪.পেঁয়াজ
৫.মরিচ
৬.লবণ
৭.তেল
৮এলাচ দারচিনি লবঙ্গ।


🍲

রেসিপি প্রস্তুত এর জন্য প্রথমে সমস্ত মসলা এবং প্রয়োজনীয় উপাদান গুলো প্রস্তুত করে নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চিংড়ি মাছ ঝিঙে এবং আলু। ঝিঙে এবং আলোর টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে পেঁয়াজ ও মরিচ।


🍲

প্রথমে চুলার উপর করাই বসিয়ে তার ভেতর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এবার তার মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ দিয়েছি। মূলত উদ্দেশ্য হল এবং পেঁয়াজ ভালো ভাবে ভাজি করে রেসিপিটি আরো বেশি সুস্বাদু করে নেয়া। এবং তারপরে পরবর্তীতে হলুদের গুঁড়া মরিচের গুড়াম এবং আনুষাঙ্গিক মসলাগুলো তার মধ্যে দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছে।


🍲

পানিটা ভালো করে গরম করে নেওয়ার পরে, পূর্বে প্রস্তুত করে রাখা আলুর টুকরো গুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। কেননা আলু সিদ্ধ হতে একটু সময় লাগে ঝিঙের তুলনায়। প্রথমে মসলাগুলোর সাথে আরো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার।


🍲

মসলা এবং মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এবার পূর্বে প্রস্তুত করে রাখা ঝিঙের টুকরো গুলো এর মধ্যে দিয়ে দিব। এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১৫ মিনিট মতো। এত করে মসলা যেমন সবজির সাথে ভালোভাবে মিশ্রণ হবে সেইসাথে সবজিগুলো আরো ভালোভাবে সিদ্ধ হবে।


১৫ মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন ঢাকনা সরানোর পরে রেসিপি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এখন শুধু একটু ঝোলের পরিমাণ কমাতে হবে। এবং লবণের স্বাদটা চেপে নিতে হবে। এবার জ্বাল দিয়ে আমি ঝোলের পরিমাণটা কমিয়ে নিয়েছি। এবং লবণের স্বাদটা চেকে নিলাম। ফাইনালি রেসিপি প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত তার উপরে এরকমভাবে হালকা তাপমাত্রায় রেখে দিয়েছিলাম। এমন অবস্থায় কিন্তু রেসিপি থেকে খুব সুন্দর লোভনীয় ঘ্রাণ করার ছিল। যেহেতু রোজা ছিলাম এজন্য আর খেয়ে মজাটা নিতে পারিনি।


🍲

যাইহোক এরই মধ্যে দিয়ে রেসিপির প্রস্তুত প্রণালী শেষ করি। এবং চুলা থেকে নামিয়ে একটি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে পরিবেশন করেছি। চিংড়ি মাছের মজা সত্যিই অনন্য আমার মনে হয় এখানে যারা আছে প্রায় ভাত খেতে অনেক বেশি ভালবাসে। যদিও একটু এলার্জির সমস্যা রয়েছে তার পরেও কিন্তু বেশ সুস্বাদু। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল খুব মজা করে খেয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

যেকোনো রেসিপি সাথেই চিংড়ি মাছ যুক্ত করলে তার টেস্ট বেড়ে যায়। আপনি ঝিঙে দিয়ে সুস্বাদু চিংড়ি মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন অনেক লোভনীয় লাগছে ভাই সম্ভব হলে একটু খেয়ে দেখতাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা একদম ঠিক যে, যে কোন সবজি দিয়ে চিংড়ি মাছ প্রস্তুত করলে খেতে অনেক মজা লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ঝিঙ্গে দিয়ে সুস্বাদু চিংড়ি মাছের ঝোল রেসিপিটি করেছেন। এইবার আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিংড়ি মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন অনেক ভালো লাগে। আর ঝিঙে দিয়ে অনেক দিন রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ধরনের রেসিপি ঝিঙে এবং আলু হলে খেতে সবথেকে বেশি মজা হয় তাই তো প্রস্তুত করেছিলাম।
ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঝিঙে ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। আমি খুবই পছন্দ করি। আজকে আপনি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। দেখেই খুবই মজাদার মনে হচ্ছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঝিঙে ভাজি আমারও খুব প্রিয় বিশেষ করে রুটি অথবা পরোটার সাথে সব থেকে বেশি ভালো হয়।
তবে এরকম ভাবে চিংড়ি মাছ দিয়ে খেতেও অনেক সুস্বাদু লাগে।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঝিঙে অন্য মাছ দিয়ে রান্না করা খেয়েছি বেশ সুস্বাদু লাগে । তবে কখনো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না খেয়ে দেখা হয়নি তাই এটা স্বাদ কেমন হবে তারও কোন আইডিয়া নেই। তবে আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করলে খেতে বেশ সুস্বাদু হবে। আশা করি তেমনটাই হয়েছিল। যাইহোক ধন্যবাদ আপনাকে চিংড়ি দিয়ে ঝিঙে রান্না করার এই সুস্বাদু রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে একবার ভুনা করে খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে।

 2 years ago 

চিংড়ি মাছের রেসিপি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। ঝিঙ্গে দিয়ে যে আপনি চিংড়ি মাছের যে রেসিপিটা তৈরি করেছেন তা দেখেই ভালো লাগছে। গরম ভাতের সাথে এমন রেসিপি খেতে সব থেকে বেশি ভালো লাগে।

 2 years ago 

জেনে ভালো লাগলো যে চিংড়ি মাছের রেসিপি আপনার কাছে অনেক প্রিয়।
ঠিকই বলেছেন এ জাতীয় রেসিপি গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে।

 2 years ago 

ঝিংগেও চিংড়ি দিয়ে চমৎকার সুন্দর রেসিপি করেছেন।চিংড়ি মাছ ভীষণ সুস্বাদু একটি মাছ আর ঝিংগে গরমের দিনের ভীষণ উপকারী সবজি।আপনার রেসিপি টি খুব ভালো লাগলো আমার।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি রেসিপি শেয়ার করলেন ভাইয়া। আপনার রেসিপি দেখে তো আমার বেশ লোভ লেগে গেল। ঝিঙ্গে সবজি আমার খুব পছন্দের একটি সবজি। চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে আমার বেশ ভালোই লাগে। তবে আপনার রেসিপি দেখে আমার লোভ লেগে গেছে নিশ্চয়ই এনে খেতে হবে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে ঝিঙের রেসিপি সত্যিই অনেক সুস্বাদু বেশ মজা করে খেয়েছিলাম ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39