সরিষার তেলের ঘ্রাণে ঝাল ঝাল 🌶️🌶️🌶️ ঝালমুড়ি পার্টি 🌶️🌶️
১২ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ
২৬ফেব্রুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
০৫শাবান, , ১৪৪৪ হিজরী
রবিবার।
বসন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🌶️🌶️😋
আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রতিনিয়তই আমরা নতুন ভাবে অনেকের সাথেই পরিচিত হই। আস্তে আস্তে গড়ে ওঠে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকেই এক সময় আত্মার সম্পর্কে সম্পর্কিত হয়ে যায়।। তেমনি চাকরি করতে এসে নতুন দুইটা কলিগ পেয়েছি আস্তে আস্তে করে চিনা জানা হতে হতে এখন অনেক আপন হয়ে গিয়েছে।। যদিও তারা দুজনেই আমার সিনিয়র তারপরেও অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ এবং আমি নতুন হিসেবে আমার সব ধরনের কাজে অনেক সাহায্য করে এবং কিছু না বুঝলে বুঝিয়ে দেয়।। যেহেতু তাদের সাথে সারাটা দিন থাকা হয় এজন্যই হয়তো এতটা মিল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।। তবে একটা জিনিস কি আমার মত তাদেরও জাঙ্ক ফুড জাতীয় খাবার খুবই খুবই ফেভারিট।। তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় আমরা কয়েকজন মিলে একটি মরি পার্টির আয়োজন করেছিলাম।। তো সেই মুড়ি পার্টির কথা এবং কিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।
🌶️🌶️
মুড়ি খাওয়ার জন্য প্রয়োজনীয় উপাদানের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন।। প্রয়োজনীয় উপাদান হিসেবে নিয়েছিলাম ভাজা মুড়ি ছোলা চপ সিঙ্গারা কাঁচা পেঁয়াজ মরিচ এবং খাঁটি সরিষার তেল।।
🌶️🌶️
অনেকেই হয়তো ঝাল কম খায়। কিন্তু কিছু কিছু খাবারের ঝাল একটু বেশি হলেই খাবারের আসল মজাটা বোঝা যায়। তেমনি একটা হচ্ছে ঝাল মুড়ি এতে যত বেশি ঝাল এবং খাঁটি সরিষার তেল ভালোভাবে দিয়ে মিক্সার করা যাবে খেতে ততটাই সুস্বাদু হবে।। ঝাল মুড়ি পার্টি হবে বেশি করে ঝাল আর খাঁটি সরিষার তেল দিয়ে সেটি মিক্সচার করা হবে না সেটা আসলে কেমন হয়।। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি মুড়ি মাখানোর জন্য।।
🌶️🌶️
উপরের ফটোগ্রাফি তে আপনারা দেখতে পাচ্ছেন ছোলা পেঁয়াজি সিঙ্গারা এবং ছোলা একত্রে টুকরো করে রাখা আছে।
🌶️🌶️
এই ধাপে এসে আমি পিয়াজ মরিচ ছোলা সিঙ্গারা চপ পিয়াজু সব ধরনের মরি মাখানো মসলা একত্র করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং তার ওপরে চানাচুর ছিটিয়ে দিয়েছি। এই মসলা প্রস্তুত করা যত বেশি ভালো হবে মুড়ি মাখানো খেতে ততটাই মজাদার হবে।।
🌶️🌶️
এবারের মধ্যে মুড়ি দিয়ে দিয়েছি পরিমাণ মত এখন মসলা এবং মুড়ি ভালো করে মিশিয়ে নিব। এবং লবণের পরিমাণটা ভালো করে দেখে নিব তারপরে মুড়ি একবার মাখিয়ে তার ভিতরে আবার খাঁটি সরিষার তেল ছিটিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিব।। এতে করে সরিষার তেলের সুন্দর একটি ঘ্রাণ ছরাবে এবং খেতে অনেক মজাদার হবে।
🌶️🌶️
দেখতেই পাচ্ছেন মুড়ি মাখানো শেষ আমরা সবাই খেতে শুরু করেছি আসলে সবাই মিলে একসাথে যে কোন একটা জিনিস প্রস্তুত করে গল্পের সাথে সেটি খাওয়ার মজাটাই অন্যরকম। সত্যিই ঝাল মুড়ি খেতে আমার অনেক ভালো লাগে যেমন ঝাল হয়েছিল তেমনি সরিষার তেলের ঘ্রাণ খেতে অসাধারণ লাগছিল।। তাছাড়া ৭-৮ জন একসাথে বসে যখন ঝাল মুড়ি খাওয়া হয় তখন নানান ধরনের গল্প হয় এবং অনেক মজা হয় কথার ছলে সেই সাথে খাবারটাও জমজমাট হয়ে ওঠে।। যাহোক এই ছিল আমার গতকাল সন্ধ্যায় ঝালমুড়ি পাঠের কিছু ফটোগ্রাফি এবং কথা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমরা যখন স্কুল জীবনে ছিলাম তখন এভাবে অনেক মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে মিশেয়ে খেয়েছি। প্রত্যেক রাত্রে আমাদের পড়াশোনা শেষ করে সবাই একত্রিত হয়ে আমরা খেতাম। আপনার এই মুড়ি মাখানো দেখে সেদিনের কথাগুলো মনে হয়ে গেল। আসলে এভাবে মুড়ি মাখিয়ে খাওয়া একটা লোভনীয় ব্যাপার। উনারা প্রায় ৭ থেকে ৮ জন এই মুড়িগুলো খেয়েছেন। বন্ধুরা একত্রে মিলে মুড়ি খাওয়ার মজাই আলাদা ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার মত আমিও যখন ম্যাচ লাইফে বন্ধুদের সাথে পার করেছি তখন প্রায় দিনই রাতে অথবা সন্ধ্যার পরে এরকম মুড়িফাটির আয়োজন করা হতো।। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।
এইভাবে ঝাল মুড়ি খাওয়ার মজাই আলাদা। ঠিক বলেছেন ভাইয়া ঝালমুড়িতে যদি একটু ঝাল বেশি হয় তাহলে খেতে ভালই লাগে। স্কুলে থাকতে এমন অনেক ঝালমুড়ি খেয়েছিলাম, এখন খুব একটা খাওয়া হয় না ভীষণ মিস করছি সে সময়টাকে। ঠিক বলেছেন ভাইয়া অনেকজন মিলে আড্ডা দিতে দিতে ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে। আপনার ঝালমুড়ি মাখার প্রকরিয়া টি খুব ভালো লেগেছে।
ঝালমুড়িতে ঝাল একটু বেশি না হলে আমার কাছেও খেতে ভালো লাগে না ধন্যবাদ আপনাকে পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।।
ঠিকই বলেছেন কিছু কিছু খাবারে ঝাল বেশি দিলে খেতে ভালই লাগে। আপনার মাখা ঝালমুড়ি দেখে খেতে ইচ্ছে করছে। দেখে খুবই লোভনীয় লাগছে। কয়েকজন মিলে এরকম ঝাল মুড়ি মাখা খাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে ঝাল মুড়ি খাওয়ার পার্টির মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে কয়েকজন মিলে আমরা খুব মজা করে খেয়েছি যেহেতু সরিষার তেল এবং একটু কড়া ঝাল এজন্য খেতে একটু বেশি মজা হয়েছিল।।
আসলে একসাথে অনেক দিন কেউ থাকলে বা কাজ করলে তাদের সাথে অনেক ভাল সম্পর্ক হয়ে যায়। তবে এভাবে জাল মুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কালকে রাতে আমিও এভাবে ঝালমুড়ি বাসায় বানিয়েছে খাওয়ার জন্য। অনেক সুন্দর করে ঝাল মুড়ি খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো সম্পর্ক গড়ে ওঠাতেই বন্ধুত্ব তারপরে একসাথে খাবার দেওয়ার চলাফেরা।। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।
এজাতীয় মুড়ি মাখানো খেতে আমার বেশ ভালো লাগে। তবে নিজের কিছুটা অলসতার জন্য সবকিছু ম্যানেজ করা হয় না তাই মাঝেমধ্যে খাওয়ার জন্য চলে যাই সাত-আট কিলো দূরে কোন বাজারে বিশেষ করে বামুন্দি বাজার হেমায়েতপুর বাজার গাংনী বাজার। তাহলে বুঝতে পারছেন এই রেসিপিটা আমার কত প্রিয়। তাই আপনার রেসিপি প্রস্তুত করা দেখে আমার খুবই লোভনীয় মনে হল।
মুখরোচর খাবার হিসেবে এই জাতীয় খাবারগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার।। মাঝে মাঝে এমন খাবার খাওয়া হয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
এভাবে আড্ডা দেওয়ার সময় এমন ঝাল ঝাল করে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। আমিও বাসায় গতকালকে সন্ধ্যার পর ঝালমুড়ি খেয়েছিলাম। একসময় বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে প্রায়ই ঝালমুড়ি খাওয়া হত। আপনার পোস্ট দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ভাইয়া। যাইহোক এত সুন্দর অনূভুতি আমাদের সাথে শেয়ার করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।