বাংলা কবিতা 🕸️সাদা কালো স্বপ্ন 🌈

in আমার বাংলা ব্লগ3 years ago

০৬অগ্রায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

২০অক্টোবর , ২০২৩ খ্রিস্টাব্দ
০৬জমাদিউস সানি, ১৪৪৫ হিজরী
সোমবার ❤️
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


ছোট্ট এই জীবনের পরিভ্রমণে ভালো সময় আসবে তেমনি খারাপ সময় আসবে। ভালো সময়টা এনজয় করতে হবে আর খারাপ সময় এলে সেটি কাটিয়ে আবার পড়বেন নাই ভালো সময় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। সময় আসবে যাবে এটাই আমাদের জীবন। কিন্তু সময়ের সাথে সাথে কিছু স্মৃতির পাতা খুলে যায়। সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। বিভিন্ন সময়েই স্মৃতিগুলো মনের করিডোরে এসে কড়া নাড়ায় আর বিভিন্নভাবে মনকে তারান্বিত করতে থাকে। মানুষের সাদা কালো এই জীবনে কত ঘটনায় না ঘটে। এককথায় মানব জীবনটাই ঘটনা বহুল। আজকে আপনাদের মাঝে নতুন একটি কবিতা লিখেছি কবিতার নাম সাদা কালো স্বপ্ন। ভালোবাসার ব্যর্থ হলে মানুষ কেমন অনুভব করে তার একটি প্রতিচ্ছবি কবিতার মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। হতে পারে আমার অনুভূতির সাথে আপনাদের অনুভূতি ভিন্ন। তবুও আশা করছি কবিতাটি পড়লে আপনাদের কাছে ভালো লাগবে।*


purple-5364461_1280.jpg

Source


সাদা - কালো স্বপ্ন 🌈

ফেলে আসা দিন কি কভু যায় ভোলা,

চোখে ছিল রঙিন স্বপ্ন মনে ছিল আশা,
ওই যে সেদিন দুপুর বেলা দেখেছি নদীর ঘাটে,
সেদিন থেকেই তোমায় নিয়ে হাজার স্বপ্ন মনে।

দেখা হলো, কথা হলো ,হলো ভালোবাসা।
এক হাসিতেই ভুলে গেলাম সকল দুঃখ ব্যথা,
ওই হাসি যে দুঃখের সাগর বুঝিনি তো আমি,
তাইতো এখন দুখে ভেসে কূল না পাওয়া আমি।

ভেবেছিলাম তোমায় নিয়ে যাবো চাঁদের দেশে,
ভালোবেসে ঘর বাঁধবো দুজন চাঁদের দেশে।
সবই যে ছলনা ছিল বুঝিনি তো আগে,
তুমি আমায় ভাসিয়ে দিলে আমাবস্যার রাতে।

স্বপ্ন বিভোর দুচোখ আমার এখন কান্নায় ভাসে,
তুমি ঠিকই আছো ভাল অন্য কারও সাথে,
এখনো আমি প্রহর গুনি তোমায় ভেবে ভেবে,
আসবে ফিরে তুমি কবে আমার ভাঙা ঘরে।

কেটে যাবে এ জীবন হয়তো এমন অপেক্ষাতে
আসবেনা ফিরে তবুও আমি স্বপ্ন দেখি চোখে,
তোমায় ভালোবেসে আমার জীবন হলো নদী,
তবুও যে তোমায় আমি বড্ড ভালোবাসি।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

জীবনে ভালো সময় যেমন আসবে তেমনি খারাপ সময় ও আসবে।সব সময়ই আমাদের স্মৃতির পাতায় আটকে থাকে।আপনি আজ সাদা কালো স্বপ্ন নিয়ে সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। কবিতার লাইনগুলো দারুন হয়েছে। ভালোবাসায় ব্যর্থ হলে অনুভূতি গুলো এমন ই হয়।আসলে মনের মধ্যে থাকা মানুষটিকে একেবারে মন থেকে মুছে ফেলা যায় না,যে সত্যিকারের ভালোবাসে।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

স্মৃতিগুলো বড়ই মলিন কিছু স্মৃতি মনে হলে ভালো লাগে আবার কিছু স্মৃতি মনে হলে ভুলে যেতে ইচ্ছে করে।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে মাঝেমধ্যে মনের মধ্যে এমন আবেগ আসে না সে আবেগ থেকে কবিতা লাইন সৃষ্টি হয়ে যায়। আর সেই লাইনগুলো পড়তে বেশ ভালোই লাগে। ঠিক তেমনি একটা কবিতা পড়তে পারলাম আপনার পোস্ট থেকে।

 3 years ago 

কবিতাটি পড়ে উৎসাহমূলক একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জীবন এমনই হয় , জীবনে সুখ থাকবে আবারও কষ্টও থাকবে ৷ তবেই জীবনের আসল মানে খুজে পাওয়া যাবে ৷ আর একটার মাঝে আটকে গেলে বৃথা জীবন ৷ যাই হোক , কবিতা টা আসলেই দারুণ লিখেছেন ৷ ভীষণ ভালো লাগলো আমার কবিতাটি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে যিনি অনেক খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি তো ইদানিং দারুন দারুন সব রোমান্টিক কবিতা শেয়ার করছেন। আজকের কবিতাটাও অনেক ভালো লেগেছে প্রতিটা লাইন সুন্দরভাবে উপস্থাপন করেছেন। চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার এই ছোট্ট ভাঙ্গাচুরা বুদ্ধিতে যতদূর পারি আপনাদের মাঝে নতুনত্ব প্রকাশ করার চেষ্টা করছি।।
ভালো লেগেছে আপনার কাছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্মৃতি সবসময় স্মরণ করিয়ে দেয় অতীত কে। তবে স্মৃতি সবসময় দুঃখের কারণ হয়ে থাকে বেশি। তাদেরকে ভালোবেসে আমাদের জীবন শেষ হয়ে গেলেও আমরা তাদের ভালোবেসে যায়। কী আজব না। চমৎকার লিখেছেন কবিতা টা ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অতীতের স্মৃতি আসলেই বেদনাদায়ক কিছু স্মৃতি মনে হয় না হলেই ভালো হতো আবার কিছু যদি মনে হয় জীবনে বারবার ফেরত আসুক।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনার আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতা লিখতে গেলে যেমন মেধা লাগে তেমন মনও লাগে। মনের গভীরে কথা গুলো একমাত্র কবিতার মধ্য দিয়ে প্রকাশ করা যায়। প্রত্যেকটা লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আমি ভাঙ্গাচুরা একজন মানুষ তবে চেষ্টার কমতি রাখছি না প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুনত্ব আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুখ - দুঃখ আসলে নিয়ম মেনে আমাদের জীবনে চলে আসে। তাই সুখের মূহুর্তকে শুধু উপভোগ করলে চলবে না, দুঃখকেও মেনে নিতে হবে। ভালোবাসায় ব্যর্থ একজন মানুষের অনুভূতি নিয়ে লেখা সাদা কালো স্বপ্ন কবিতাটি অনেক সুন্দর হয়েছে । শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ব্যর্থ অনুভূতিমূলক কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লাগে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপু সব সময় । উৎসাহ দেওয়ার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে জীবনটাই সাদা কালো কখনো খারাপ মুহূর্ত কখনো ভালো মুহূর্ত। মানুষ এই দুটোর মধ্যেই থাকে। যাই হোক তবুও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে । জীবনের পথ চলায় অনেক কিছুই ঘটে থাকে জীবনের এই অগ্রযাত্রা এভাবে চলতে থাকবে। দারুন একটি কবিতা লিখেছেন খুবই ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সময় চলছে সময়ের গতিতে আর এই গতিময় সময়ের মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করাই সর্বক্ষণের চাওয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য কবিতাটি পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেকদিন পর আপনার কবিতা পোস্টটি সামনে এসে পড়লো।বরাবর আপনি দারুন কবিতা লিখে থাকেন।আমার আপনার লেখা আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38