নিজের আত্মবিশ্বাসকে কাজে পরিণত করতে হবে।☑️

in আমার বাংলা ব্লগ3 years ago

২৩জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ

০৬জুন , ২০২৩ খ্রিস্টাব্দ
১৭জিলক্বদ ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


আমাদের তো অবশ্যই নিজের প্রতি ভরসা থাকে। আত্মবিশ্বাস থাকে যে, আমি পরিশ্রম করলে আমার মেধা আছে এই কাজটি আমি করতে পারবো। মনে মনে অনেক কিছু ভাবি অনেক পরিকল্পনাই করি কিন্তু কখনো সেটা কাজে পরিণত করতে পারিনা বা চেষ্টা করি না। অন্যজন কি করছে বা কি হবে সেটার চিন্তায় মাথার মধ্যে থাকে। যদি ঘুরে দাঁড়াতে চাই জীবনের সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের প্রধান এবং প্রথম কাজ হলো নিজের আত্মবিশ্বাস কে কাজে পরিণত করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।


money-5964118_1280.jpg

Source


আমি মনে করি পৃথিবীর সব থেকে বড় এবং মূল্যবান মোটিভেশন হল সেলফ মোটিভেশন বা আত্মসমালোচনা। নিজেকে নিজেই উৎসাহ দিতে হবে। এবং সে অনুযায়ী পরবর্তীতে কাজ করতে হবে। সারাদিন তো আমরা ফেসবুকের নিউজফিড স্ক্রল করে দিন পার করি অথবা ইউটিউবের মাধ্যমে বিনোদন নিই। অথচ আমাদের মন অনেক আশা বেঁধে বসে আছে।ভালো কিছু করবো জীবনে ভাল পজিশনে যাব।কিন্ত আধাঘণ্টা খানেক স্থির হয়ে কখনো লেখাপড়া বা নোন কাজ করি না।


অনেক কিছুই আমরা বুঝি!!!! , এগুলো সবই করতে হবে।এখন কথা হচ্ছে মোটিভেটেড আমরা হই তবুও পড়াশুনা করতে বা কোন কাজ করতে ইচ্ছে করে না”।আলসেমিতে সারা শরীর ভরা। আজ করি কাল করি করতে করতে বছর পার হয়ে যায় তবুও কাজটা করা হয় না। এক কথায় আমরা মোটিভেশন দিতেও পারি। আবার অন্যের কাছ থেকে মোটিভেশন নিতেও পারি। কিন্তু এটা কখনো নিজের মধ্যে ধরে রাখতে পারি না।


আমরা মানুষের মোটিভেশনাল কথা শুনে মোটিভেটেড হই, কিন্তু তার স্থিতি আমাদের খুব অল্প সময়ের জন্য মস্তিষ্কে থাকে। যখন মোটিভিশন গল্প শোনা হয়, তখন নিজেকে উজ্জীবিত৷ মনে হয়, চোখ জ্বলজ্বল করে স্বপ্ন গুলো পুরণ হবে আশ্বস্ত হই। কিন্তু কিছুসময় পরেই আবার সেই আবেগ হারিয়ে যায়।


*এ জন্য বেশি দরকার সেলফ মোটিভেশনের আত্মনিয়ন্ত্রণের। আমরা যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারি তাহলে কোন মোটিভেশনই জীবনে উপকারে আসবে না কাজেলাগবে না।

বিখ্যাত আমেরিকান লেখক স্টিফিন আর কভে বলেন:

নিজের ভেতরে থাকা সুপ্ত আগুন, যদি অন্য কেউ জ্বালাতে চেষ্টা করে তা খুব অল্প পরিমানেই জ্বলবে।

এর মানে হচ্ছে আপনাকে কেউ অনুপ্রেরণা দেবে, সাহস দেবে, বুদ্ধি দেবে, কিন্তু কাজটি কেউ করে দেবে না। আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে কাজ এবং পরিশ্রম কিন্তু আপনাকেই করতে হবে। । আপনার হয়ে পৃথিবীর অন্য কেউই এই কাজটি করে দেবে না।।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাইয়া অনেক ভালো লাগলো আজকে আপনার মোটিভেশনাল স্পিচ গুলো। আসলে আমরা যদি জীবন কিছু পেতে চাই, সুন্দরভাবে গড়ে তুলতে চাই। তাহলে আমাদেরকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকলে, নিজের জীবন বৃথায় পড়ে রবে। তাই সময়কে অপচয় না করে আসুন আমরা প্রত্যেকে আত্মবিশ্বাসী হয়ে উঠি।

 3 years ago 

আসলে জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং বুদ্ধি দিয়ে কাজ করতে হবে।।

 3 years ago 

আপনার ব্লগটি পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন কোন কাজে নিজের আত্মবিশ্বাস বড় সম্পদ।অন্যের অনুপ্রেরণা কিছুটা আগ্রহ জন্মালে ও নিজের আত্মবিশ্বাস না থাকলে আসলে কোন কাজে সফল হওয়া যায় না। সবার আগে নিজের আত্মবিশ্বাস দরকার।ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা বিষয় নিয়ে ব্লগ শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই নিজের আত্মবিশ্বাসটা হচ্ছে সবথেকে বড় সম্পদ। একটা কিছু করার আগে যদি আপনি ভাবেন যে পারবেন না তাহলে তো আপনার আত্মবিশ্বাস টাই হারিয়ে গেল।।

 3 years ago 

যে কোনো কাজের মূল হচ্ছে আত্মবিশ্বাস কারণ আত্মবিশ্বাস না থাকলে কাজের অগ্রগতি কখনো না। আত্মবিশ্বাসের সাথে পরিকল্পিত ভাবে কাজ করতে পারলে সফলতা নিশ্চিত। কাজ করতে পারবো এই আত্মবিশ্বাস রাখলে পরবর্তীতে যত বাধায় আসুক তা ডিঙিয়ে যাওয়া সম্ভব। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে পরিকল্পনা করতে হবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে।। তাহলে জীবনের চাকা ঘুরবে সফলতা আসবে ইনশাল্লাহ।।

 3 years ago 

ভাইয়া দারুন একটি বিষয় আলোচনা করেছেন। সর্ব প্রথম নিজের উপর আত্নবিশ্বাস আনতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। স্টিফিন আর কভের কথাটা খুব ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মোটিভেশনাল লেকচারটি পড়ে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদানের জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38