রেসিপি 🍲 ঝাল ঝাল দেশি হাঁসের মাংস ভুনা 🍗🍗

in আমার বাংলা ব্লগ3 years ago

১৬ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

০১অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
১৫রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
রবিবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🍲

IMG_20231001_151851.jpg

বর্তমান সময় এবং পরিস্থিতি মেনে নিয়ে প্রতিটা মুহূর্ত জীবনের সাথে যুদ্ধ করে পথ চলতে হচ্ছে। চারিদিকে অস্থিরতা আর প্রতারণার ফাঁদ পাতা রয়েছে। লোভনীয় সব খবরে প্রতিনিয়ত সেই ফাঁদে পা দিয়ে আমরা প্রতারিত হচ্ছি। আসলে পৃথিবীর মানুষ গুলো কেমন যেন হয়ে গিয়েছে সবাই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। আর এই স্বার্থ উদ্ধার করতে গিয়ে অন্যের ক্ষতি করছে তার ফ্যামিলির ক্ষতি করছে সেটা কখনো চিন্তাও করছে না। আসলে পৃথিবীটাই কেমন যেন স্বার্থবাদী হয়ে গিয়েছে। থাক মনের দুঃখগুলো মনের মাঝেই উড়তে থাক। যদি কখনো সময় পাই তাহলে এর সঠিক জবাব দিয়ে দেব কাজের মাধ্যমে। প্রতিনিয়তই খাবার প্রস্তুত করে খেতে হয়। যত ভালো খাবার রান্না করি না কেন মায়ের হাতের খাবারের কোন তুলনা হয় না। গত শুক্রবারে বাড়িতে গিয়েছিলাম মায়ের হাতের রান্না খেয়েছি এবং কাছে বসে রান্না দেখে ফটোগ্রাফি করেছি। দেশি হাঁস বা যেটাকে আমরা পাতিহাঁস বলি এই হাঁসের মাংসের ভুনা। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও ঠিক তেমনি মজা হয়েছিল। তাহলে চলুন এবার আপনাদের সাথে রেসিপি প্রস্তুত প্রণালী শেয়ার করি।


🍲🍲

*প্রয়োজনীয় উপাদান

১.দেশি হাঁসের মাংস
২.পেঁয়াজ
৩.কাঁচামরিচ
৪.শুকনা মরিচের গুড়া
৫.হলুদের গুঁড়া
৬.ধনিয়া গুঁড়া
৭.লবণ
৮.তেল
৯.এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা।
১০. জিরা পাঁচফোরণ আলু পোস্ত।

IMG_20231001_151551.jpg

IMG_20231001_151324.jpg

এই ধরনের রেসিপি প্রস্তুত করতে একটু সময় লাগলে ও প্রয়োজনীয় উপাদানের তেমন কোন ঝামেলা থাকে না। উপরের ফটোগ্রাফিতে রেসিপি প্রস্তুত এর প্রয়োজনীয় উপাদানের ফটো আপনাদেরকে দেখিয়েছি।


🍲

IMG_20231001_151417.jpg

IMG_20231001_151457.jpg

প্রথমে গ্যাস অন করে তার উপরে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দেয়া হয়েছে। তেলটা গরম হলে প্রথমে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এটা হালকা ভেজে নিয়ার পরে এর মধ্যে মরিচের গুঁড়া, কাঁচামরিচ কয়েকটা ,হলুদের গুঁড়া, ধনিয়া গুড়া, লবঙ্গ, তেজপাতা, এবং দারচিনি দিয়ে দেওয়া হয়েছে। উপরের ফটোতে লক্ষ্য করলে আপনারা এটা দেখতে পাবেন।


🍲

IMG_20231001_151525.jpg

IMG_20231001_151614.jpg

হাঁসের মাংসের রেসিপি প্রস্তুত করার জন্য মসলা ভুনা করা যত ভালো হবে খেতে ততটাই মজা হবে। প্রথম ফটোতে দেখতে পাচ্ছেন মসলা ভুনা করার দৃশ্য। মসলা ভালো করে প্রথমে ভুনা করে নিয়েছি। এবার মসলা ভুনা করা হয়ে গেলে এর মধ্যে হাঁসের মাংসের টুকরোগুলো দিয়েছি ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন।


🍲🍲

IMG_20231001_151651.jpg

**মসলার সাথে মাংস ৮ থেকে ১০ মিনিট ভালোভাবে ভুনা করে নিতে হবে। যেন মসলা এবং মাংস একত্রে মিশতে পারে। এই প্রসেস হয়ে গেলে হালকা পরিমাণ পানি দিয়েছি। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।


🍲🍲

IMG_20231001_151808.jpg

IMG_20231001_151748.jpg

ঢাকনা দিয়ে ঢেকে দেয়ার প্রায় 25 মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন মাংসের রেসিপি প্রস্তুত করা প্রায় শেষের দিকে। মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। হাঁসের মাংস একটু শক্ত টাইপের হয় এজন্য ভালোভাবে কষানো লাগে তা না হলে খেতে মজা হয় না। এমন অবস্থায় মাংস দিয়ে খুব সুন্দর ভাবে লোভনীয় সুঘ্রাণ ছড়াচ্ছিল। আমি তো ১-২ পিস তুলে তখন থেকেই খেতে শুরু করি। কেননা হাঁসের মাংস আমার খুবই ফেভারেট।


🍲🍲

IMG_20231001_151728.jpg

এবার ভালোভাবে লবণের স্বাদটা চেক করে নিয়েছি। একটু লবণ কম হয়েছিল এজন্য তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আবারো। এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখি পাঁচ মিনিট। এবং এরই মধ্য দিয়ে শেষ করি দেশি হাঁসের মাংস ভুনার রেসিপি। সত্যি সত্যি আমার কাছে মনে হচ্ছে এখনো যেন মুখের সাথে লেগে রয়েছে মাংসের স্বাদটা।


🍲🍲

IMG_20231001_151851.jpg

*কালার টা দেখে হয়তো আপনাদের আর বোঝার বাকি নেই যে ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল। আসলে এই ধরনের ভুনা করা খাবারগুলো একটু ঝাল বেশি দিলে খেতে অন্যরকম একটি মজা হয়। আর সব থেকে বড় কথা হলো মায়ের হাতের প্রস্তুত করার রেসিপি সব সময়ই অনেক মজাদার লাগে আমার কাছে। প্রায় এক বছর পরে মায়ের কাছ থেকে এরকম হাঁসের মাংসের ভুনা রেসিপি খেলাম। যেমন লোভনীয় সুঘ্রাণ তেমন সুস্বাদু হয়েছিল। যাহোক আশা করছি আমাদের প্রস্তুত করা এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

ভাই দেশী হাঁসের মাংস খেতে ভীষণ মজা। অন্য যে কোন মাংস থেকে হাসির মাংস একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। আর এই হাঁসের মাংস যদি চালের রুটি দিয়ে খাওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে। আপনার রান্নাটি দেখে বোঝাচ্ছে রান্নাটা বেশ সুস্বাদু হয়েছে। রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া চাউলের রুটি আর একটু বেশি করে ঝাল দিয়ে হাঁসের মাংস প্রস্তুত করলে খেতে সবথেকে বেশি মজা লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

হাঁসের মাংস আমার বেশ পছন্দের আর দেশি হাঁসের মাংস ভুনা হলে তো কথাই নেই। আপনার রেসিপিটি দেখে এখান থেকে তুলে নিয়ে খেতে ইচ্ছে করছে। কালার বেশ লোভনীয় লাগছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের জন্য সযত্নে পরিবেশন করা আছে তুলে খেতে শুরু করেন অবশ্যই পানি নিয়ে বসবেন কেননা অনেক ঝাল হয়েছিল কিন্তু।
ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

বর্তমান সময়ে সকলেই নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। যাই হোক ভাইয়া রেসিপিটি কিন্তু ভীষণ লোভনীয় লাগছে । আর সত্যিই বলেছেন কালার টা দেখে বোঝার বাকি নেই এটি কতটা সুস্বাদু হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হাঁসের মাংস রেসিপি দেখিয়ে রীতি মত লোভ লাগিয়ে দিলেন। দেখে বোঝা যাচ্ছে এটা অনেক সুস্বাদু হয়েছে। হাঁসের মাংস আমার অনেক প্রিয় আপনার রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। দাওয়াত না দিয়ে একা একা খেয়ে ফেললেন?

 3 years ago 

পরবর্তীতে প্রস্তুত করা হলে অবশ্যই তোমাকে দাওয়াত করা হবে রেডি থেকো হওয়ার জন্য।

 3 years ago 

আসলে পৃথিবীতে হাজার রকমের মানুষের বসবাস।জিবনে চলার পথে কখনো ভালো মানুষ আবার কখনো খারাপ মানুষের সমুখীন হতে হয়।হাঁসের মাংস একটি লোভনীয় খাবার।খুব মজাদার রেসিপি আপনার মায়ের হাতের হাঁসের মাংসের রেসিপি।রেসিপি টির ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। রান্নার পদ্ধতি খুব সুন্দর ছিলো।রান্না করা মাংসের কালারটা খুব সুন্দর লোভনীয় হয়েছে বুঝতে পারছি কতোটা মজা হয়েছে খেতে।হাঁসের মাংস একুট ঝাল ঝাল খেতেই ভালো লাগে।

 3 years ago 

সত্যি সত্যি রেসিপিটি অনেক মজার হয়েছিল খুব মজা করে খেয়েছি।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু লাগে। ঝাল ঝাল করে ভুনা করলে আরও বেশি ভালো লাগে। আপনার রেসিপি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের প্রস্তুত করা রেসিপিটি একটু ঝাল বেশি দেওয়া হয়েছিল।
ঝাল ঝাল রেসিপি গুলো সব সময় আমার কাছে অনেক মজা লাগে।

 3 years ago 

ওয়াও হাঁসার মাংস আমার খুবই প্রিয় । বাড়িতে প্রায়ই রান্না করা হয়। আমার সবচেয়ে ফেভারিট মাংসগুলোর মধ্যে একটি হচ্ছে হাঁসের মাংস। তবে হাঁসের মধ্যে চিনা হাঁসের মাংসটাই সবচেয়ে বেশি সুস্বাদু আমার মনে হয়।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি বাড়িতে হাঁসের মাংস প্রায়ই রান্না করে খান জানতে পেরে ভালো লাগলো।
আসলে হাঁসের মাংস অনেক মজাদার।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের দেশ গ্রাম প্রধান আর গ্রামে থাকলে এই জাতীয় হাঁসের মাংস রেসিপি বেশি খাওয়া সম্ভব হয় কারণ গ্রামের পরিবেশে এই জাতীয় হাঁস গুলো বেশি পালন করা হয়ে থাকে। যাইহোক অনেক সুন্দর ভাবে আপনি রেসিপির কার্যক্রম করে দেখিয়েছেন আমাদের মাঝে। রান্নার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন তা তুলে ধরেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এই চমৎকার রেসিপি।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া গ্রামে তো প্রচুর পরিমাণে পাতি হাঁসের চাষ করা হয় এজন্য খুব পাওয়া যায়।
দামও তেমন একটা না তবে মাংস খেতে খুব মজাদার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38