এলোমেলো ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

১২বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ

২৭এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ

১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্রীষ্মকাল ।



আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।



সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়ায় য়ায় ঘেরা পাখি ডাকা আমাদের এই বাংলাদেশ। আমি যতবার এই বাংলার রূপ দেখেছি ততবার মুগ্ধ হয়ে অপলক নয়নের চেয়ে থেকেছি। তাইতো কবি জীবনানন্দ দাশ বলেছেন আমি দেখিয়াছি বাংলার রূপ তাই খুঁজিতে চাই না পৃথিবীর রূপ। আমাদের এই বাংলাদেশ অপরূপ সৌন্দর্যে ঘেরা চারিপাশ। কোথাও পাহাড় কোথাও নদী আবার কোথাও সবুজ বনাঞ্চল। আমার মাঝে মাঝে কৃষকের সবুজ ফসল। তাইতো বিভিন্ন দেশ থেকে পর্যটকরা বাংলাদেশে এসে গ্রামাঞ্চলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এখানেই থেকে যেতে চায়। হয়তো আপনারাও নিউজে দেখে থাকবেন আজকে সৌদি আরবের একজন নাগরিক তিনি বাংলাদেশে থাকতে চায়। গ্রাম অঞ্চলের সৌন্দর্য তাকে এমনভাবে মুগ্ধ করেছে সে এখানে ঘর বেঁধে জমি কিনে সৌন্দর্যগুলো উপভোগ করতে চায়। আসলে এই বাংলার গ্রাম অঞ্চলগুলো অপরূপ ছবির থেকেও বেশি সুন্দর। তাইতো যখন এই সময় পাই ছুটে যায় গ্রামে সৌন্দর্যগুলো দেখে ফ্রেমবন্দি করার জন্য। আজকের ফটোগ্রাফি পোস্টে বেশ কিছু সৌন্দর্য তুলে ধরবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে যে সৌন্দর্যটি দেখতে পাচ্ছেন এটি হলো একজন কৃষক সেলো মেশিন চালিয়ে তার ধান ক্ষেতে পানি দেওয়ার সময় কর্মরত অবস্থায় রয়েছে। সূর্যের আলোয় পানি চিকচিক করছে। আসলে বর্তমান সময়ে অতিরিক্ত গরমের কারণে পানির স্তর নিচে নেমে গিয়েছে। যার জন্য কৃষি জমিতে পানি দিতে হয় খুব ভোর থেকে এবং রাত্রে বেলায়। মধ্যবেলায় পানি ওঠে না বললেই চলে। একজন কৃষক যখন তার ধান খেতে পানি দিচ্ছিল ঠিক তখনই এই দুটি সৌন্দর্য ফ্রেমবন্দি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



খুব সকালে যারা ঘুম থেকে জাগ্রত হন তারাই একমাত্র সকালের সতেজ হওয়া এবং সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমার অভ্যাস সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের আবহাওয়াটা গায়ে মেখে এবং সৌন্দর্যগুলো উপভোগ করা। খুব সকালে ঘুম থেকে উঠেই সূর্য উদয় দেখার জন্য নদীর পাড়ে ছুটে যাই। সেখানে গিয়ে নদীর মাঝে থাকা ধানক্ষেত এবং সূর্যের কিছু ফটোগ্রাফি ফ্রেমবন্দি করি। দেখতেই পাচ্ছেন ধানের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশির সেই সাথে পূর্ব আকাশে রক্তিম আভায় উদীয়মান সূর্যের সৌন্দর্য।


সকাল বিকাল নদীর পাড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো খেলা করে। মাঝে মাঝেই নদীর পারে তাদের খেলার সরঞ্জাম দেখতে পাই। মাঝে মাঝে তারা মাটি দিয়ে অনেক কিছু তৈরি করে রাখে। এদিন সকালে নদীর পাড়ে গিয়ে দেখি মাটি দিয়ে পাহাড় এবং গুহা বানানো রয়েছে। এগুলো আমি আরেকটু ভালো করে বানাতে গিয়ে ভেঙেই ফেলেছি। উপরে যে ফটোগ্রাফি দুটি দেখতে পাচ্ছেন এটি তারই খন্ড চিত্র। চেষ্টা করেছি সূর্যটাকে বিভিন্নভাবে ঢিলার সাথে মিলিয়ে ফটোগ্রাফি করা।


নদীর পাড় ভ্রমণ করলে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বুনো ফুলের সাথে পরিচিত হওয়া যায়। উপরে দেখতে পাচ্ছেন বেশ কয়েক রকমের ফুলের সৌন্দর্য শেয়ার করেছি। এর মধ্যে রয়েছে কাশফুলের মত দেখতে এক ধরনের সুন্দর ফুল। এগুলো অবশ্য আমাদের অঞ্চলের মানুষ গরুর খাবার হিসেবে ব্যবহার করে থাকে। সকালের সূর্যের আলো এটির উপর পড়ে দারুন সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। তাছাড়া রয়েছে নাকফুলের মত এক ধরনের ফুল। এগুলো দেখতেও বেশ চমৎকার সেই সাথে সুন্দর সুগন্ধি যুক্ত। আরো দেখতে পাচ্ছেন তিল ফুল। যাহোক সব মিলিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে নদীর পাড়ে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল কিছু সৌন্দর্য ফ্রেমবন্দি করার। এখনতো নদী প্রায় মৃত অল্প পানি এবং নদীর দুপাশ দিয়ে ধানের চাষ করা হয়েছে। যাইহোক আমার পোষ্টের মাধ্যমে চেষ্টা করেছি আজ কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



ডিভাইসঃ Redmi Note 5



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি বরাবর খুব দারুন ফটোগ্রাফি করেন।এর আগেও দেখেছি খুব ভাল ফটোগ্রাফি করেছেন।আজকের ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে।।দারুন ভাবে উপস্থাপন করেছেন।অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য গুলো তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে। সূর্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে ফটোগ্রাফি করেছেন। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মুগ্ধ হওয়ার মত। আপনার ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ধান ক্ষেতে পানি দেওয়ার দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভোর বেলায় কৃষক ক্ষেতে পানি দেওয়ার দৃশ্যগুলো দারুন ভাবে ক্যাপচার করেছেন। এছাড়াও ছোট কাশফুলের মত ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সকালে গিয়েছিলাম ফটোগ্রাফি করতে এজন্য ফটোগ্রাফির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সূর্যকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছিলাম।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি সব সময় আমার ভীষণ ভালো লাগে। প্রতিটা ফটোগ্রাফি ছিল প্রশংসার দাবিদার। অনেক ভালো লাগলো সকলের সতেজ হাওয়া এই সৌন্দর্যটা। ফুলগুলি দেখতেও বেশ চমৎকার লাগতেছে। নদীর পাড় ভ্রমণ করলে আসলেই অনেক ধরনের উদ্ভিদ ও বনফুলের সাথে পরিচিত হওয়া যায়। সব মিলিয়ে দারুন ছিল ফটোগ্রাফি পর্ব।

 2 years ago 

নদীর পার মানেই আমার সব থেকে প্রিয় জায়গা।
যাইহোক সবগুলো ফটোগ্রাফি দেখে আপনি অনেক সুন্দর প্রশংসা করেছেন খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ ভালোই ছিল। প্রতিটা ফটোগ্রাফি বেশ ক্রিয়েটিভ ভাবে তোলার চেষ্টা করেছেন দেখছি। আমার কাছে প্রথম,দ্বিতীয় এবং একদম লাস্টের ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথম দ্বিতীয় এবং শেষের ফটোগ্রাফে তিনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য দেয়ার জন্য।

 2 years ago 

সত্যি আমাদের বাংলাদেশের প্রকৃতি দেখে মুগ্ধ না হয়ে পারিনা। বিশেষ করে আপনাদের কাছ থেকে যখন এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখি অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক বেশি। আজকে আপনি গ্রাম বাংলার বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে গ্রামে চলে যেতে ইচ্ছে করে।

 2 years ago 

চেষ্টা করে যাচ্ছি আরো ভালো ফটোগ্রাফি ফ্রেমবন্দীর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটি মতামত প্রদান করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে নদীর পাড়ে ছোট বাচ্চারাদের খেলাধুলা করার জানি যে মাঠির তৈরি পাহাড়টিতে তৈরি করার দৃশ্য অসাধারণ ছিল। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটি আমার আরও ভালো লেগেছে।

 2 years ago 

ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মতামত পেশ করার জন্য।

 2 years ago 

সত্যি বলতে আমি জীবনানন্দ দাসের কবিতা গুলো পড়েই এই বাংলা এই বাংলার রুপের প্রেমে পড়েছি। সত্যি যেদিকেই তাকায় মন প্রাণ সব জুড়িয়ে যায়। একেবারে ভোরে ধানক্ষেতের ফটোগ্রাফি টা চমৎকার করেছেন। ধানের উপর কুয়াশার একটা আস্তরণ খুবই পরিষ্কার বোঝা যাচ্ছে। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবি জীবনানন্দ দাশের কবিতা গুলো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

বাংলার গ্রাম অঞ্চলগুলো অপরূপ ছবির থেকেও বেশি সুন্দর। আপনার এলোমেলো ফটোগ্রাফি আসলে অনেক চমৎকার লাগলো ভাইয়া ।আমার সবথেকে কুয়াশা ভেজা ধান গাছগুলো দেখতে বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কুয়াশা ভেজা ধান ক্ষেতের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়েছেন জানতে পেরে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37