ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত।

in আমার বাংলা ব্লগ3 years ago

১১পৌষ মাস , ১৪৩০ বঙ্গাব্দ

২৬ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
১৩জমাদিউস সানি ১৪৪৫ হিজরী
মঙ্গলবার
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


মানব জীবনে ভুল একটি স্বাভাবিক বিষয়। কোন মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। অনেক সময় আমরা জেনে বুঝে , বা নিজের অজান্তেই ভুল করে ফেলি। এটা আসলে মন্দ কিছু নয়। তখনই আমরা সফল হতে পারব যখন ভুল থেকে শিক্ষা নিতে শিখবো। পৃথিবীতে যত জ্ঞানীগুণী ছিল সবারই কিন্তু কিছু না কিছু ভুল আছে। তবে অনেকেই বলেছে ভুল একটি শিক্ষা। ভুল করে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটা শুভম হয়। মাঝে মাঝে আমরা ভুল করে অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করি। নিজের ভুলগুলো ঢাকতে অনেক রকমের বাহানা করতে থাকি। আসলে পৃথিবীতে 100% সঠিক কোন মানুষ আপনি খুঁজে পাবেন না। আসলে ভুল করলেই একমাত্র উচিত শিক্ষা বা সঠিক শিক্ষা পাওয়া যায়। ভুল থেকে শিক্ষা নিয়েই একমাত্র পরবর্তী জীবনের সেই ভুলগুলো পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনা রয়ে যায়। যাহো আজ আমি একটি শিক্ষনীয় পোস্ট আপনাদের মাঝে তুলে ধরছি ভুল থেকে শিক্ষা নিলে আমাদের কি কি ইতি ইতিবাচক প্রভাব পড়বে সেই বিষয়গুলো তুলে ধরব।


ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নিজের ভুল স্বীকার যাওয়া। আমি আপনি যখনই নিজের ভুল স্বীকার করব তখন সেই ভুল থেকে নতুন শিক্ষা বের করতে পারব। যদি অন্যের উপর চাপিয়ে দিই তাহলে নিতে সেই শিক্ষা থেকে বঞ্চিত হলাম। আজকে ভুল করব যদি সেই ভুল থেকে শিক্ষা নেই তাহলে পরবর্তী জীবন ভালো থাকবে। এজন্য যদি আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই তাহলে প্রথমে আমাদেরকে নিজের ভুলকে স্বীকার করে নিতে হবে।


যে কোন একটা ভুল করে ফেললে সেই ভুলকে স্বাভাবিকভাবে নিয়ে, শিক্ষায় পরিণত করতে হবে। নিজের মধ্যে এমন চেতনা থাকতে হবে না আমি মানুষ আমার ভুল হতেই পারে। নিজের ভুলের জন্য হতাশ হওয়া যাবে না। শুধু মন থেকে শিক্ষাটা বের করে নিতে হবে।


আমাদের অত্যন্ত জরুরী এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে বারবার ভুল হচ্ছে সেই ভুলের কারণগুলো বের করতে হবে। সফল হতে হলে একমাত্র ভুলগুলো খোঁজে সেগুলো পরবর্তীতে না করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। নিজের মধ্যে থাকা বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। কেননা বেশিরভাগ ভুল গুলো আমাদের নিজের স্বভাবগত কারণেই হয়ে থাকে। ভুল ছোট হোক বড় হোক সেটা ব্যাপার না কিন্তু এই ভুলগুলোর কারণ খুঁজে অবশ্যই বের করা দরকার।


আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো : আপনি কোন ভুল করার পরে কেউ যদি সেই ভুলটার কথা আপনাকে বলে। সেই বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরী। আর এমন নিন্দুককে আমরা সবাই শত্রু ভাবলেও মূলত এরা কিন্তু আমাদের পরম বন্ধু। কেননা এমন নিন্দুকের কারণেই আমাদের ভুলগুলো আমাদের সামনে আসে।


ভুল কাজগুলো করার একটি অন্যতম মাধ্যম হলো ভেবেচিন্তে কাজ করা। আমরা যে কোন কাজ করার আগে যদি অন্তত কোন ব্যক্তির সাথে পরামর্শ করে নেই অথবা নিজে নিজে ভালো করে ভেবে নিই তাহলে সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেকোনো কাজ করার সময় অবশ্যই তাড়াহুড়া না করা। যেকোনো কাজ করার আগে অবশ্যই ভেবে নিতে হবে এই কাজটা করলে কি কি ভালো হবে এবং কি কি খারাপ হতে পারে। যদি ভালো থাকে খারাপের সংখ্যা বেশি হয় তাহলে এই ধরনের কাজগুলো এড়িয়ে চলা ভালো।


কোন কাজে লাগে অবশ্যই অন্যের কাছ থেকে পরামর্শ নিতে জড়তা বন্ধ করা যাবে না। হয়তো আপনি যেটাকে পজেটিভ ভাবছেন এর মধ্যে নেগেটিভ টাও থাকতে পারে। ছোট্ট একটা পরামর্শ অনেক বড় একটা উপকারে আসতে পারে। এবং সব থেকে বড় বিষয় হলো অন্যের ভুল দেখে নিজের সাবধানতা অবলম্বন করা। আমরা যখন চলাফেরা করি বা অন্য মানুষের সাথে ওঠাবসা করে দেখবেন অনেকেই অনেক রকম ভুল করে বসে। যার কারনে পরবর্তীতে তার অনেক খেসারত দিতে হয়। সে ক্ষেত্রে আমরা করতে পারি অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সেভ রাখতে।*


ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, কিছু বড় বড় ভুল থেকে বাঁচিয়ে রেখে আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। তাই চেষ্টা করবে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেয়ার পাশাপাশি আশেপাশের মানুষের ভুল থেকেও শিক্ষা নেয়ার। তাহলেই সফলতার পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে। এজন্য বলব আসুন আমরা ভয়কে জয় করতে শিখি ভুলকে সঠিক এ পরিণত করতে শিখি। এজন্যই তো কবি বলেছেন শিখেছো কোথায় ঠেকেছি যেথায়। আসলে জীবনে ভুল না করলে কখনোই আসল শিক্ষাটা পাওয়া সম্ভব নয়। এজন্য আসুন আমরা ভুলকে জয় করে সঠিকভাবে জীবন পরিচালনা করি।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মানুষ মাত্রই ভুল আসলে প্রতিটি মানুষের জীবনে কমবেশি ভুল থাকতেই পারে। তবে এমন কিছু কিছু ভুল আছে যেগুলো আসলে শুধরানোর কোন সুযোগ থাকে না। আবার এমন কিছু কিছু ভুল আছে যে গুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার লেখা গুলো পড়ে অনেক বেশি অনুপ্রেরণা পেলাম।

 3 years ago 

মানুষ মাত্রই ভুল তবে ভুল থেকে শিক্ষা নিয়ে যখনই ঘুরে দাঁড়ানো যায় তখনই জীবনের আসল মজাটা বোঝা যায়।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আমাদের সকলেরই ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত।আমরা অনেক সময় কিছু না ভেবে কাজ করে বসে থাকি তাই আমরা ভুল করে থাকি তাই আমাদের কোন কাজ করার সময় কারো পরামর্শ নিয়ে নিজে ভাবনা চিন্তা করে কাজ করা উচিত

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই কোন কাজ করার আগে চিন্তাভাবনা করে করতে হবে সেই সাথে ভুলগুলো শুধরিয়ে পরবর্তীতে এগুলো না করার চেষ্টা করতে হবে।
তাহলেই দেখবেন জীবন সফলতার পথে এগোচ্ছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ দারুন একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্টের প্রতিটি কথা বেশ মূল্যবান। কিন্তু আমরা তো নিজেদের ভূল গুলো কে স্বীকার করতে চাইনা, আর খুঁজে বের করবো তো দূরের কথা। কিন্তু আমাদের প্রতিটি মানুষেরই উচিত ভুল হতেই আমাদের কে শিক্ষা নেওয়া। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আমাদের উচিত প্রত্যেকের নিজের ভুলকে স্বীকার করে নিয়ে সেই ভুলগুলো শুধরিয়ে আবার ঘুরে দাঁড়ানো।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মানুষ নরমালি যা শিখে তার থেকে কয়েক গুণ বেশি কাজে লাগে ভুল থেকে মানুষ যেই শিক্ষাগুলো গ্রহণ করে, ভুল থেকে মানুষ যে শিক্ষাগুলো অর্জন করে সেটা তার সারা জীবন মনে থাকে, খুবই সুন্দর একটা টপিক নিয়ে আজকে কথা বলেছেন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভুল থেকে যে শিক্ষাটা নেওয়া হয় এটি মূলত জীবনের আসল শিক্ষা।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব চমৎকার একটি পোস্ট আজ শেয়ার করলেন ভাইয়া।এটা ঠিক ই বলেছেন আপনি যেকোনো কাজের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।এই শিক্ষা নিলে পরে পরবর্তী যেকোনো কাজে আমরা ভুল না করে সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আপনি খুব সুন্দরভাবে এই বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করলেন।এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর একটি বিষয় কে কেন্দ্র করে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আসলে সত্যি কথা আমাদের ভুলের মধ্য থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলা উচিত কারণ জীবনে চলতে এমন বিভিন্ন পর্যায়ে ভুলের মধ্যে পড়তে হয়। তবে কিছু কিছু ভুল রয়েছে জীবনে অমঙ্গল বয়ে আনে। তাই ছোট ছোট ভুলের মধ্য থেকে শিক্ষা নিয়ে আমাদের সজাগ হতে হবে।

 3 years ago 

যখনই ভুল থেকে কোন শিক্ষা গ্রহণ করবো দেখবেন সেই কালে সফলতার হার বেশি থাকবে।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নিশ্চয় মানুষ ফেরেশতা নয়। আর কোন মানুষ ভুলের উর্ধ্বে নয়। মানুষের জীবনে চলার পথে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকবেই। আর ভুল ত্রুটি করে বলেই আমরা মানুষ। কিন্তু তাই বলে সবসময় ভুলের উপরে থাকলে সে তাকে মানুষ বলা হয় না। ভুল করবে ভুলের উপর থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে এটাকে মানুষ বলে। আর যে সব সময় ভুলের উপর থেকে তাকে শয়তান বলা হয়। আপনি খুব চমৎকার একটা টপিকস নিয়ে লিখেছেন ভাই। লেখাটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি মানুষ ভুলের উর্ধ্বে নয়।
তখনই জীবনের আসল মজা বা সফলতা খুঁজে পাওয়া যায় যখন ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো যায়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে প্রত্যেক মানুষের কম বেশি ভুল করে থাকে। মানুষের ভুল হবে এইটাই স্বাভাবিক। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়াটাই উত্তম। বেশ চমৎকার বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। এত দুর্দান্ত বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া মানুষ সব ঠিকঠাক মতো তখনই করতে পারে যখন ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াতে শেখে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38