রেসিপি 🍲 সুস্বাদু দেশি মুরগির মাংস ভুনা 😋

in আমার বাংলা ব্লগ2 years ago
২৪ চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ
৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
২৭ রমজান ১৪৪৫ হিজরী
রবিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



🍲

স্বাস্থ্যই সকল সুখের মূল। আর স্বাস্থ্য ভালো রাখতে হলে দরকার পুষ্টিকর খাবার। মুরগির মাংস আমার খুবই প্রিয় মাঝে মাঝে এরকম ভাবে রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়। বিশেষ করে যখন আমাদের কমিউনিটিতে লোভনীয় রেসিপি গুলো দেখি তখন আরো বেশি লোভে পড়ে যাই। মূলত আমাদের কমিউনিটি থেকে বিভিন্ন রেসিপি নতুন নতুন পদ্ধতিতে প্রস্তুত করা দেখেই রেসিপি প্রস্তুত প্রণালী আরো ভালোভাবে শিখে নিয়েছি। সেই আইডিয়া থেকেই এখন রেসিপিগুলো প্রস্তুত করি। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি মুরগির মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর সব থেকে বড় কথা হলো নিজের হাতে প্রস্তুত করা খাবারগুলো খেতে সব সময় অনেক বেশি ভালো লাগে। যাইহোক রেসিপি প্রস্তুত প্রণালী ফটোগ্রাফির সাথে এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🍲

প্রয়োজনীয় উপাদান

১.মুরগির মাংস
২.পেঁয়াজ
৩.মরিচ
৪.আলু
৫.তেল
৬.লবণ
৭.জিরা
৮.এলাচ
৯.দারচিনি
১০.লবঙ্গ
১১.হলুদ
১২.মরিচের গুঁড়া
১৩.ধনিয়া গুঁড়া।

রেসিপি প্রস্তুত করার জন্য প্রথমে প্রয়োজনীয় উপাদান গুলো একত্র করে নিয়েছি। উপরের ফটোগ্রাফিতে প্রয়োজনীয় উপাদানের ফটো দেখতে পাচ্ছেন। এর মধ্যে রয়েছে পেঁয়াজ মরিচ আলু মাংস।


🍲

সমস্ত উপাদান প্রস্তুত করা হয়ে গেলে এবার চুলার উপর করায় দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার পূর্বে ভেনিস করা সব মসলা দিয়েছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ ধনিয়া গুড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়েছি। এবার তেলের সাথে এটা খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে।


🍲

মসলা ভুনা করা হয়ে গেলে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছে। এবার মসলার সাথে পানিটা ভালো করে গরম করে নিতে হবে যত সময় না উটলাবে তত সময় অপেক্ষা করতে হবে। মসলা এবং পানি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।


🍲

এবার কষানো মসলা এবং গরম পানির মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা আলোর টুকরো এবং মানুষের টুকরোগুলো দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং 10 থেকে 15 মিনিট মত উচ্চ তাপমাত্রায় জ্বালাতে হবে। এতে করে মশলা এবং মাংস ভালোভাবে সিদ্ধ হবে এবং আলু এবং মাংসের মধ্যে মসলা প্রবেশ করবে।


🍲

প্রায় ১৫ মিনিট পরে ঢাকনা সরাতে খুব সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। সেই সাথে মাংস এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেটা দেখে নিলাম। এবার আগলা করে চুলার উপর রেখে দিলাম এবং পরিমাণ মতো ঝোল রাখার জন্য অপেক্ষা করলাম। এরই মধ্যে অবশ্য একবার লবণের পরিমাণটা দেখে নিয়েছিলাম।


🍲

ফাইনালি এবার ঝুলের পরিমাণটা ঠিক রেখে এর মধ্যে গুড়া মশলা দিয়ে দেই। গুড়া মসলা দেয়ার পরে আবারো ভাল সুগন্ধি ছড়িয়ে পড়ে। তখন থেকেই খুব লোভ হচ্ছিল খেতে ভেবেছিলাম নিশ্চয়ই খুব মজা হবে। অবশ্য রোজা থাকার কারণে এবার রেসিপি প্রস্তুত করা অবস্থায় খেতে পারিনি। শেষমেষ গুড়া মশলা দেওয়ার মাধ্যমে কিছু সময় চুলার উপর রেখে রেসিপির প্রস্তুত প্রণালী শেষ করি।


🍲😋

রেসিপি প্রস্তুত প্রণালী শেষ হয়ে গেলে এবার ভালো একটি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে পরিবেশন করলাম। পৃথিবীর কালার টা যেমন সুন্দর এসেছে তেমন লবণ এবং ঝালের পরিমাণটাও পারফেক্ট ছিল। যেমন সুঘ্রান ছড়াচ্ছিল তেমন খেতে মজা হয়েছিল। খুব মজা করে খেয়েছি গরম ভাতে অসাধারণ ছিল। তাছাড়া দেশী মুরগির মাংস বলে কথা খেতে সব সময় একটি অন্যরকম সুস্বাদু হয়ে থাকে। যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আসলে মুরগির মাংস আমারও ভীষণ পছন্দের ৷ তবে এভাবে ভুনা করে রান্না করলে আমি আরো বেশি খুশি হয়ে যাই ৷ কারণ ভুনা মুরগির মাংসের স্বাদ আরো বেশি মজাদার ৷ আপনি তো বেশ লোভনীয় ভাবে মুরগির মাংস ভুনা করেছেন ৷ আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ রান্নার ধাপ গুলো বেশ চমৎকার ভাবে তুলে ধরেছেন ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এমন মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক ভুনা করা মাংস খেতে খুব মাজা হয়।
ধন্যবাদ আপনাকে রেসিপি দেখে মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

মুরগির মাংস ভুনা করার খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মুরগির মাংসের রেসিপি গুলো খেতে আমার কাছে আসলেই অনেক ভালো লাগে। বিশেষ করে আলু দিয়ে যদি মুরগির মাংস রান্না করা যায় তাহলে মুরগির মাংস থেকে আলু খেতেই সবথেকে বেশি ভালো লাগে।

 2 years ago 

আসলে মুরগির মাংস আমারও খুব প্রিয় মাঝে মাঝে এমনভাবে প্রস্তুত করে খাওয়া হয় বিশেষ করে আলু দিলে খেতে আরো বেশি সুস্বাদু লাগে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রেসিপি পোষ্ট গুলো চোখের সামনে ভেসে আসলেই তা দেখার চেষ্টা করি। আপনি আজকে সুস্বাদু দেশি মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করেছেন। আসলে দেশি মুরগির ভুনা খেতে একটু বেশি ভালো লাগে।দেশি মুরগির ভুনার মধ্যে একটি আলাদা রকম স্বাদ পাওয়া যায়। আপনি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে খুবই সুন্দর করে দেশি মুরগির ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি দেশি মুরগির ভুনা রেসিপি অনেক বেশি সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে রেসিপি দেখে মন্তব্য করার জন্য।

 2 years ago 

দেশি মুরগির মাংস এভাবে ভুনা করে খেতে খুবই মজা হয়। আপনার তৈরি রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। কিন্তু সমস্যা নাই, মাত্রই আমি দেশী মুরগির মাংস খেয়েছি🙂। আপনার রন্ধন প্রক্রিয়াটি দারুন ছিলো ভাইয়া। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন দেশি মুরগীর মাংস একটু বেশিই মজা হয় খেতে।
ধন্যবাদ আপনাকে

 2 years ago 

দেশি মুরগির মাংস আমার খুব পছন্দের। আসলে দেশি মুরগির মাংস খাওয়ার অনুভূতি বেশ অসাধারণ হয়ে থাকে। আপনার সুস্বাদু দেশি মুরগির মাংস ভুনা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আলু দিয়ে দেশি মুরগীর মাংস আমার ও খুব প্রিয়।
আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি তো জিভে জল আসার মত একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপির কালার কম্বিনেশন দারুন হয়েছে। নিশ্চয়ই মজা হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনি এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই রেসিপিটি খুব মজা হয়েছিল।
ধন্যবাদ আপনাকে রেসিপি দেখে মন্তব্য করার জন্য

 2 years ago 

নিজের হাতে প্রস্তুত করা খাবারের স্বাদ সবসময়ই আলাদা। যদিও আমি খুব একটা রান্না করতে পারি না তবে আপনি তো দেখি খুব ভালই রান্না শিখে গেছেন। দেশি মুরগির মাংস ভুনা এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। মজাদার এই দেশি মুরগির মাংস ভুনা রেসিপি দেখে জিভে জল এসে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক নিজ হাতে প্রস্তুত করা রেসিপির মজাই আলাদা। তা ছাড়া দেশি মুরগী বলে কথা।
ধন্যবাদ আপনাকে রেসিপি দেখে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাংলা ব্লগ থেকে নতুন নতুন রেসিপি শিখেছেন জেনে ভালো লাগলো।ঠিক বলেছেন ভাইয়া স্বাস্থ্যই সকল সুখের মূল।আর এই স্বাস্থকে স্বাস্থ্যবান রাখতে অবশ্যই পুষ্টিকর খাবারের প্রয়োজন। আপনি পুষ্টিকর ও সুস্বাদু দেশি মুরগির মাংসের অসাধারণ সুন্দর করে রেসিপি তৈরি করেছেন। ধাপে ধাপে চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও পুষ্টিকর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ থেকে অনেক কিছু শিখেছি এর মধ্যে রেসিপি অন্যতম।
ধন্যবাদ আপনাকে রেসিপি দেখে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38