গান কভার:)- সারা রাতভর চোখের ভেতর।

in আমার বাংলা ব্লগ2 years ago
সারা রাতভর চোখের ভেতর।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
1000061840.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গান কভার:)- সারা রাতভর চোখের ভেতর। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

  • গান:- সারা রাতভর চোখের ভেতর।
  • শিল্পী:- ইমরান মাহমুদ।
  • কভার:- @limon88

আমি প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। আজকে সারাদিন অনেক এলোমেলো এবং ব্যস্ত সময় পার করলাম। আসলে জীবনের সব কিছু যে কখন কি হয়ে যায় বলা মুশকিল। আজকে আমি অনেক পুরানো দিনের একটি গান কভার করেছি। গানটি একসময় অনেক জনপ্রিয় ছিলো সারা রাতভর চোখের ভেতর। আমার পছন্দের গানের মধ্যে একটি ছিলো। সারাদিন ব্যস্ত থাকার পর মন ভালো রাখার জন্য পছন্দের গানটি কভার করলাম। মাঝে মধ্যে গান গাইতে এবং আপনাদের কে বিনোদন দিতে পারলে ভীষণ ভালো লাগে। যদিও আমি কোন শিল্পী নই তবে নিজের ভালো লাগা থেকে গান কভার করে থাকি। দিনশেষে মন ভালো রাখা জরুরি। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই গানটি শুনবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার সর্বোচ্চ দিয়ে কভার করার চেষ্টা করেছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

সারা রাতভর চোখের ভেতর
স্বপ্নে তোমার আনাগোনা
নেমে আসে ভোর, থাকে তবু ঘোর
হাওয়ায় হাওয়ায় জানাশোনা

তুমি দেখা দিলে তাই
মনে জাগে প্রেম প্রেম কল্পনা

আমি তোমার হতে চাই
এটা মিথ্যে কোনো গল্প না
আমি তোমার হতে চাই
এটা মিথ্যে কোনো গল্প না

ও, ছুঁয়েছো হৃদয় আমার প্রেমেরই আবির মেখে
ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে
ছুঁয়েছো হৃদয় আমার প্রেমেরই আবির মেখে
ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে

তুমি আছো ভাবনাতে
পুরোটাই, একটুও অল্প না
আমি তোমার হতে চাই
এটা মিথ্যে কোনো গল্প না
আমি তোমার হতে চাই
এটা মিথ্যে কোনো গল্প না

ও, ফুরিয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে
আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে
ফুরিয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে
আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে

শুধু তোমায় নিয়ে আমি সাজাই
এ মনের সব জল্পনা

আমি তোমার হতে চাই
এটা মিথ্যে কোনো গল্প না
আমি তোমার হতে চাই
এটা মিথ্যে কোনো গল্প না

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়সারা রাতভর চোখের ভেতর।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

1000061531.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

ইমরান মাহমুদের অনেক সুন্দর একটি গান আজকে আমাদের গেয়ে শোনালেন ভাইয়া। আপনার গলায় গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে গানটি কাভার করেছেন।

 2 years ago 

ভাইয়া অনেক সুন্দর একটা গান কভার করেছেন। আপনার কণ্ঠে গান শোনতে অনেক ভালো লাগে। আপনি সপ্তাহে একটি করে গান কভার করেন জেনে অনেক ভালো লাগলো।আজ অনেক জনপ্রিয় একটা গান কভার করেছেন।অনেক দিন পরে শোনতে পেরে অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার সুন্দর এই গান কভার করতে দেখে। মাঝেমধ্যে গান কভার করলে মনের ভাব প্রকাশ হয়। নিজের কন্ঠটা ও ঠিক থাকে। আপনারা এভাবে গান কভার করেন বেশ ভালো লাগে আমার।

 2 years ago 

গান কভার করতে খুব ভাল লাগে। আর সবার কাছ থেকে তো সুন্দর সুন্দর গান শুনতে পাই যা আমাদের বিনোদনের জন্য সেরা বলতে হয়। আপনার কাছ থেকে আজকে এত সুন্দর একটি গান শুনতে পেয়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি দারুন কন্ঠ দিয়েছেন সুন্দর একটি গানে। আমি জানি আপনি অনেক সুন্দর ভাবে গান গাইতে পারেন। আসলে গান গাওয়ার মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা আর এটা হচ্ছে নিজের মন ফ্রেশ রাখার মাধ্যম। তাই আমিও পছন্দ করি গান পরিবেশন করা। অনেক ভালো লাগলো আপনার কন্ঠে গান শুনে।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ সুন্দর একটি গান কভার শেয়ার করেছেন। সকাল সকাল আপনার গান শুনে সত্যি মনটা বেশ ভালো হয়ে গেল। এত সুন্দর ভাবে মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করেছেন যা শুনে আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে গানটা সত্যি আমার বেশ প্রিয়। ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার শেয়ার করার জন্য।

 2 years ago 

তারা বাস্তবে আসবে না। কিন্তু স্বপ্নে ঠিকই এসে বিরক্ত করবে। গানের কথাগুলো বেশ চমৎকার। গানটা দারুণ কভার করেছেন ভাই। আপনার কন্ঠে গানটা শুনে বেশ ভালো লাগল। ধন্যবাদ
আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য
আপনাকে।।

 2 years ago 

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

এই গানটি আমি প্রায় শুনতাম।ইমরান মাহমুদের গান গুলো অসাধারণ হয়ে থাকে।আপনি তার গান নিজের গলায় কভার করছেন শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37