অরিগ্যামি পোস্ট:)- রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি।
💐 "আমার নতুন ব্লগে সবাইকে কে স্বাগতম" 💐 |
|---|
শুভ সকাল 🌅
জুমা মোবারক 🕌 হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। অরিগ্যামি পোস্ট:- রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি।
ঈদের ছুটিতে বেশ ব্যস্ত সময় পার করেছি। গতকাল একটু সময় পেলাম তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করা যাক। এর পরে আমি ধৈর্য সহকারে কাজটি করার চেষ্টা করেছি। আশাকরি রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি দেখে আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাজটি সম্পুর্ন করলাম।
- রঙিন কাগজ।
- পেন্সিল।
- কাঁচি।
- আঠা।
- স্কেল।
- সাইন পেন।
- প্রথমেই আমি রঙিন কাগজ নিলাম। তার পরে এস্কেল দিয়ে ১৫ সে.মি মেপে নিলাম। তার পরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে দিলাম। তার পরে দুপাশে ভাঁজ করে নিলাম।
- এবার আমি কাগজ টিকে ঘুরিয়ে নিলাম। উপরের দিক থেকে নিচের দিকে ভাঁজ করে নিলাম। তার পরে কাগজ টিকে ঘুরিয়ে নিলাম। এখন আমি উপরের দিকে দুপাশে ভাঁজ করে নিলাম।
- এখন আমি কাগজ টিকে আবারো ঘুরিয়ে নিলাম। এখন আমি দুপাশে ভাঁজ বরাবর ভাঁজ করে নিলাম। এবার আমি নিচের দিকে ছোট করে ভাঁজ দিয়ে দিলাম। এর পরে অপর পাশে ভাঁজ দিয়ে দিলাম।
- এবার আমি নিচের দিকে ভাঁজ করে নিলাম। এর পরে মাঝখানে ভাঁজ করে নিলাম। এবার আমি পাখির ঠোঁট বানিয়ে নিলাম। এবারে আমি পাখির চোখ বানিয়ে নিলাম সাইন পেন দিয়ে। এর পরে সাইন পেন দিয়ে পা ঠোঁট এবং লেজ এর মধ্যে হালকা করে দাগ দিয়ে দিলাম। এবার আমার কাজ শেষ।
- রঙিন কাগজ দিয়ে পাখির অরিগ্যামি তৈরি করা হয়েছে। এবার আমি আমার মতো করে ফটোগ্রাফি করে নিলাম। আমার কাছে পাখির অরিগ্যামি দেখে মনে হচ্ছে অরজিনাল একটি পাখি। এধরনের কাজ গুলো করার সময় ভীষণ আনন্দ উপভোগ করি। আশাকরি আপনাদের সবার রঙিন কাগজের পাখি তৈরি দেখে ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | অরিগ্যামি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
রঙিন কাগজ ব্যবহার করে পাখির অরিগামি তৈরি করার খুবই সুন্দর একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার মত আমারও রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। পাখির ঠোঁট এবং চোখ অনেক সুন্দর হয়েছে।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা পাখিটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই চমৎকার একটি পাখি তৈরি করেছেন।রঙ্গিন কাগজের তৈরি কিছু দেখলে মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে দুর্দান্ত একটি পাখি তৈরি করেছো তুমি। এধরনের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে তুমি জানো। যাইহোক এটা কিউট দেখাচ্ছে। তুমি প্রতিটি ধাপ চমৎকার গুছিয়ে উপস্থাপন করেছো। আর কেনভার কাজটা সুন্দর ছিল।
ধন্যবাদ লিমন।
আরে রঙিন কাগজ ব্যবহার করে খুব দারুণ একটা অরিগ্যামি তৈরি করেছেন তো আপনি। আপনার তৈরি করা এই কিউট পাখির অরিগ্যামি দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি গুলো অনেক বেশী সুন্দর হয়। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কষ্টকর। এমনকি উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা ও মুশকিলের ব্যাপার। যাই হোক এত সুন্দর করে আপনি তবুও তুলে ধরলেন দেখে ভালো লাগলো। পাখিটাকে আসলেই খুব কিউট লাগতেছে। ছোট বাচ্চাদেরকে দিলে অনেক বেশি খুশি হয়ে যাবে।
জি আপু দেখতে কিউট লাগতেছে অনেক ধন্যবাদ আপনাকে আপু।
রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পাখির অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজের তৈরি পাখি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে পাখি তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজটি ভাজ করে নেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর পাখি তৈরি করে দেখিয়েছেন আমাদের। আপনার এ পাখি তৈরি করা দেখে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজের এই ডাই পোস্ট। অসাধারণ ডাই পোস্ট দেখে অনেক অনেক খুশি হলাম।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।কিন্তু আপনার রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি অনেক সুন্দর ছিল প্রতিটি ধাপ কোয়ালিটি সম্পন্ন ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে একটি পাখি তৈরি করেছেন। পাখিটি দেখতে অসাধারন লাগছে। তাছাড়া রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ পাখি তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করে দেখানোর জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে একটি পাখি তৈরি করেছেন। পাখিটি দেখতে অসাধারন লাগছে। তাছাড়া রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ পাখি তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করে দেখানোর জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।