ছোটদের খুনসুটির সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago
ছোটদের খুনসুটির সুন্দর মুহূর্ত।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000068403.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ রাত্রি 🌃

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ছোটদের খুনসুটির সুন্দর মুহূর্ত। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG20241220161831 (1).jpg1734766984179.jpg

IMG20241220161627.jpg

গতকাল পোস্ট করতে পারিনি হঠাৎ করে আমার শরীর বেশ খারাপ। হঠাৎ করে শরীর ব্যথা আর কোন কিছু কেনো জানি ভালো লাগছিলো না। এজন্য শুয়ে ছিলাম আর কখন যে ঘুমিয়ে গিয়েছি বলতে পারিনি। গতকাল ছিলো ছুটির দিন। যদিও বেশ কিছু দিন অফিসে কাজের চাপ এর জন্য অফিস বন্ধ পাইনি। তবে গতকাল শুক্রবার অফিস বন্ধ ছিলো। গতকাল আমার বাসায় মা বাবা এবং আমার ছোট বোনের মেয়ে জান্নাতুল ফারিয়া এসেছে। অনেকেই আছেন ফারিয়াকে বেশ ভালো করে চিনেন। আমার আদরের ভাগ্নি ফারিয়া। তাকে নিয়ে বেশ কিছু পোষ্ট ও করেছিলাম। আমি যেমন ফারিয়াকে পছন্দ করি। ঠিক আমার মেয়ে জান্নাতুল লিয়া ও ফারিয়াকে ভীষণ পছন্দ করে। বাসায় আসার পর তাদের দুজনের বেশ খুনসুটি দেখা যাচ্ছে। ছোটদের খেলাধুলা এবং সুন্দর মুহূর্ত গুলো দেখলে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়।

IMG20241220161431.jpgIMG20241220162051.jpg

1734766887407.jpg

তারা দুজন মিলে বেশ কিছু সময় দুষ্টামি করলো। আমি তাদের পাশে থেকে খেয়াল করছিলাম তারা দুজন মিলে কি করে। এর পরে দেখলাম তারা খেলনা গাড়ি নিয়ে অনেক সুন্দর করে গাড়ি চালানোর চেষ্টা করছে। প্রথমে জান্নাতুল ফারিয়া গাড়ি চালালো। এর পরে আমার মেয়ে জান্নাতুল লিয়া দেখে গাড়ি চালানোর জন্য গাড়িতে উঠে বসলো। এর পরে তো ফারিয়া পিছনে দিকে ধাক্কা দিচ্ছে আর জান্নাতুল লিয়া গাড়ি চালাচ্ছে ভীষণ খুশি তারা দুজন। মজার বিষয় হচ্ছে আমার মেয়ে এক পা দু'পা করে হাঁটতে পারে। তবে গতকাল জান্নাতুল ফারিয়া আসার পর দেখলাম। জান্নাতুল লিয়া বেশ মোটামুটি হাঁটতে পারে। তারা দুজন মিলে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করলো। আমার কাছে সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। এর পরে আমার ভাগ্নি ফারিয়া এসে আমার কোলে বসে বলতেছে মামা ছবি তুলো আমাদের। এর পরে আমি ছবি তুললাম। কিছুক্ষণ পর আমার মেয়ে জান্নাতুল লিয়া এলো। এবার আমি তাকে নিয়ে ছবি তুললাম। সব মিলিয়ে গতকাল পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় উপভোগ করেছি। আপনারা সকলেই দোয়া করবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।



White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYK1sXkmZeEC7vh9whfyxJvCCpJWS3gV6tUZTequf6wuDb5f3eswWfHYRPcjZ...BApMR8ZqmbfXcLxqYy2tHvctya1kuqufufboYgprY2YGGDgHuJ3iVqVVKuZTwFPnGVUm1SN7pCmRtVBcraSj2zAWkdQ7zeVVrAJRiZExxMKvzn93QBECruk4zy.gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 
1000068420.jpg1000068419.jpg1000068418.jpg1000068410.jpg
 2 years ago 

দুজনের জন্যই দোয়া ও শুভকামনা রইলো ভাই। আসলে বাচ্চারা একসাথে হলে যে নির্মল আনন্দের পরিবেশ তৈরি হয়, তার সাথে অন্য কিছুর ই তুলনা হয় না। আর আপনার শরীর আজ আশা করছি কিছুটা ভালো? সাবধানে থাকার চেষ্টা করবেন ভাই, জ্বর না আসুক!

 2 years ago 

দোয়া করবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমে আপনার জন্য দোয়া করি ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং বাচ্চাদের সাথে আনন্দের দিন যাপন করতে পারেন। অনেক ভালো লাগলো বাবুদের সাথে এত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে।

 2 years ago 

দাদা আপনার বাড়িতে যেন অসুস্থতা ছেড়েই যায় না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। বাচ্চাদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে এবং ছুটি করলেও নিজের অনেক মনের অবস্থা ভালো হয়ে ওঠে। দুটো খুদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। বাচ্চা মানেই তো ঈশ্বরের আরেক রূপ তাই না?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59324.62
ETH 1565.64
USDT 1.00
SBD 0.42