গান কভার:)- তোমাকে চাই, শুধু, তোমাকে চাই।

in আমার বাংলা ব্লগ2 years ago
তোমাকে চাই, শুধু, তোমাকে চাই।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
1000056367.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সন্ধ্যা

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম গান কভার নিয়ে। তোমাকে চাই, শুধু, তোমাকে চাই। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

প্রতি সপ্তাহে একটি করে গান কভার করে আপনাদের কে বিনোদন দেওয়ার চেষ্টা করি। তবে বেশ কিছুদিন থেকে গান কভার করা হয়নি। আজকে অফিস থেকে এসে ভাবলাম একটা গান কভার করি। যেই কথা সেই কাজ কভার করার চেষ্টা করলাম। আমাদের এখানে বেশ কয়েকদিন থেকে আবহাওয়া ঠান্ডা। হালকা বৃষ্টি হচ্ছে আমার আবার সর্দি লেগেছে। আজকে আমি আপনাদের মাঝে আমার পছন্দের একটি গান কভার করবো। তোমাকে চাই শুধু তোমাকে চাই। গানটি আমার জানা মতে কম বেশি সবার পছন্দের গান।

জনপ্রিয় একটি গান। এক সময় গানটি সবার মুখে মুখে শোনা যেতো। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি সুন্দর করে গানটি কভার করার জন্য। গানের ভিডিও লিংক নিচে শেয়ার করলাম। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশাকরি গানটি শোনার পর আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিলো আমার আজকের আয়োজন। আবারো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম।

  • মূল শিল্পী:- এন্ড্রু কিশোর ও কনকচাঁপা।
  • গীতিকার:- আহমেদ ইমতিয়াজ বুলবুল।
  • ছায়াছবি:- তোমাকে চাই।
  • পরিচালক:- মতিন রহমান।
  • প্রজোযক:-কামাল ইউসুফ।
ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই

আর কিছু জীবনে পাই বা না পাই

বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না

চোখের স্বপন তুমি বুকের কাপন তুমি কতো আপন তুমি, জানা নাই, নাই….

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু, তোমাকে চাই

আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই

সারাটি জীবন, ছায়ার মতন, আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না

আমার জীবন তুমি আমার মরণ তুমি কতো আপন তুমি,জানা নাই, নাই

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই।

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়গান কভার:- তোমাকে চাই শুধু তোমাকে চাই।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

আমার অনেক পছন্দের একটি গান আজকে আপনার গলায় শুনতে পেয়ে খুবই ভালো লাগছে।খুবই সুন্দর ভাবে গানটি কাভার করেছেন।এত সুন্দর একটি গান আমাদেরকে গেয়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপনার কণ্ঠে গান শোনতে পেরে অনেক ভালো লাগলো। সত্যি মাঝে বিনোদন হলে অনেক ভালো লাগে। আপনি ঠিক বলেছেন এই গানটি অনেকের প্রিয় একটি গান। আমার তো অনেক প্রিয় গান।তবে সময়ের অভাবে তেমন শোনা হয় না। অনেক দিন পরে আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে প্রিয় একটি গান আমাদের মাঝে কভার করার জন্য।

 2 years ago 

আমাদের এখানেও বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর সেজন্য পরিবেশ খুবই ঠান্ডা। ঠিক বলেছেন ভাইয়া এটি খুবই জনপ্রিয় একটি গান। একটা সময় এই গান অনেক চলেছিল এবং এখনও মাঝে মাঝে শুনা যায়। আমার কাছে এই গান শুনতে অনেক ভালো লাগে। তাছাড়া এন্ড্রু কিশোর ও কনকচাঁপার গান শুনতে সবসময়ই ভালো লাগে। আপনার কণ্ঠে অনেক দিন পর এত জনপ্রিয় একটি গান শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর গান কাভার করেছেন ভাই। আপনার কন্ঠে এতো সুন্দর গান শুনে খুব ভালো লাগলো ভাই। তোমাকে চাই, শুধু, তোমাকে চাই এই গানটি আমি প্রায় সময় শুনে থাকি। আজকে আপনার কন্ঠে শুনে ভীষণ ভালো লাগছে। গানের কথা গুলো বেশ দারুন। এতো সুন্দর গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। সময়ের সাথে সাথে হয়তো ব্যস্ততা বেড়ে গেছে আপনার। তাই এখন সেভাবে আমাদেরকে গান শোনান না। তবে আপনি গান গেয়ে আমাদের মাঝে পোস্ট করেছেন এটা দেখে সত্যিই অনেক খুশি হয়েছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ খুব সুন্দর একটি গান কভার নিয়ে উপস্থিত হলেন আপনি। অনেক ভালো লাগলো আপনার কন্ঠে গানটি শুনে। এই গানটি আমার খুব প্রিয় ছিল ছোট থাকতে। তবে এখন আর শোনা হয় না অনেকদিন পরে আপনার কন্ঠে শুনতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন একটি গান কভার করেছেন আপনি। আপনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে গান উপহার দিয়ে থাকেন। এন্ড্রু কিশোর ও কনকচাঁপা জনপ্রিয় শিল্পী। "তোমাকে চাই, শুধু, তোমাকে চাই" এই গান আমার অনেকে পছন্দের। আমি মাঝেমধ্যে শুনতাম,তবে আপনার কন্ঠ শুনে খুবই ভালো লাগলো, চমৎকার গেয়েছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

বাহ্ অনেক সুন্দর হয়েছে তো আজকের গান কভার টা। গানটা শুনেই মনটা ভরে গেলো। আপনার কন্ঠে এই গানটি একবার শুনে বারবার শুনতে ইচ্ছে করছে। এই গানটা বেশ কয়েকবার শুনেছিলাম। গান আমার খুব একটা শোনা হয় না। কিন্তু মাঝে মাঝেই শুনে থাকি। তবে আপনাদের কন্ঠে গানগুলো শোনার জন্য একটু বেশি চেষ্টা করি। এই গানের প্রত্যেকটা লাইন ছিল অনেক দারুন। আপনার গাওয়া এই গানটা যে শুনবে তার মন ভালো হয়ে যাবে।

 2 years ago 

আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39