জেনারেল রাইটিং:- শৈশবের মজার একটি ঘটনা।

in আমার বাংলা ব্লগ3 years ago
জেনারেল রাইটিং:-শৈশবের মজার একটি ঘটনা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1_20231211_175432_0000.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

Vs68WyhR4ueSwjq86pRgeN6Atx3thm2gc9L8fVi5dQ9kDQ1QnbVVfagicfJaQUaZ3b7x6yUUQZp51N6wvYh7hbWM6sB2UYCMJ5oLKobXVT...oYov44fzsSqLWoBKKxXSHKRDX8qDHxf2Tg9jASmFwTF1x4mNnnTBnj2wAfN6EvGap6RHDfZZpQMurWzMq3GkGNnEQgSQUCztd7wKPqEDx9k2JRCKEqmahfpEWA.png

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। সবাইকে শীতের সকালের শুভেচ্ছা ❣️ প্রথমে সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। জেনারেল রাইটিং:- শৈশবের মজার একটি ঘটনা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক!

শৈশবের স্মৃতি গুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে। ঠিক আজকে আমি আমার শৈশবের একটি ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনাটি হবে প্রায় ৯-১০ বছর আগের কথা। আমি বিকেল বেলায় চিপস খাওয়ার জন্য আব্বুর কাছে টাকা নিয়েছিলাম পাঁচ টাকা। তখন পাঁচ টাকায় চিপস পাওয়া যেতো। পরে আমি এবং আমার এক বন্ধু মিলে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। খেলাধুলা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো। এর পরে আমি এবং আমার বন্ধু মিলে চিপস কেনার জন্য বাজারে যাচ্ছিলাম।

দু'জন বন্ধু মিলে বেশ দুষ্টামি করতে করতে যাচ্ছি। হঠাৎ করে আমাদের দুজনের হাত লেগে পাঁচ টাকার কয়েন পরে যায়। এবার তো দুজনের মন খারাপ হয়ে গেলো। অনেক খোঁজাখুঁজির পরে ও পাঁচ টাকার কয়েন পাচ্ছি না। আসলে তখন সন্ধ্যার কারনে তেমন পরিষ্কার দেখতে পাচ্ছি না। তবুও বেশ কিছু সময় খুঁজলাম দুজন মিলে। এখন তো আমাদের দুজন বন্ধুর কান্না কান্না ভাব। মনটা ভীষণ খারাপ মনে মনে ভাবতেছি। আজকে মনে হয় আর চিপস খাওয়া হবে না।

মজার বিষয় হচ্ছে বেশ কিছুক্ষণ আমরা দুজন মিলে ওখানে ছিলাম। তার পরে কিছুক্ষণ পরে একটা বাইক আসলো। এর পরে বাইকের আলো ঠিক গিয়ে পরলো আমাদের পাশে। এর পরে দেখলাম আমাদের পাশে একটা রিকশা রয়েছে। আর পাঁচ টাকার কয়েন পরে আছে একটা পঞ্চাশ টাকার নোট এর উপরে। এবার আমি আর আমার বন্ধু মিলে সেখানে গিয়ে পাঁচ টাকার কয়েন এবং পঞ্চম টাকা নিলাম‌। আমরা দুই বন্ধু মিলে এত যে খুশি হয়েছিলাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না। পাঁচ টাকাও পেলাম সাথে আবার পঞ্চাশ টাকার নোট পেলাম। সত্যি মজার বিষয়। এর পরে আমরা দুজন বন্ধু মিলে বাজারে গেলাম।

অবশেষে আমরা দুজন বন্ধু মিলে বাজারে গিয়ে বিভিন্ন ধরণের চিপস কিনলাম। তার পরে কিছু টাকা রেখে দিলাম পরে খাওয়ার জন্য। এর পরে আমরা দুই বন্ধু মিলে এসে এবং আমাদের কাছের আরো দুইটা বন্ধু ছিলো। সবাই মিলে জমিয়ে চিপস খেলাম। সত্যি বলতে আমাদের সেই শৈশবের সোনালী দিন গুলোর কথা মনে পড়লে ভীষণ ভালো লাগে। আজকে আমি আমার ভাগ্নির জন্য চিপস কিনতে গিয়ে আমার শৈশবের মজার ঘটনাটি মনে পড়ে গেলো।

আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। এই ছিলো আমার আজকের আয়োজন। শৈশবের মজার ঘটনাটি পড়ে আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়রং পেন্সিল দিয়ে ঘাস ফড়িংয়ের অংকন।
লোকেশনশৈশবের মজার একটি ঘটনা।
রাইটিং@limon88

Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
20231110_031553_0000.png

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

আসলে এ জাতীয় ঘটনা গুলো পড়তে জানতে বেশ ভালো লাগে। বাবার কাছে ৫ টাকা নিয়েছেন চিপস খাওয়ার জন্য হারিয়ে ফেলে, মন খারাপ। পরবর্তীতে পাঁচ টাকা সহ ৫০ টাকা পেয়ে গেলেন, সত্যি কতই না মধুর একটা স্মৃতি। আর ভালোলাগার অনুভব। আর সেই টাকা দিয়ে আরো দুজন বন্ধুর সাথে একত্রে চিপস খেলেন। আবার টাকা রেখে দিতে পারলেন। এগুলা সত্যি দারুন জীবন কাহিনী।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার শৈশব জীবনের খুবই চমৎকার এবং মজার একটি ঘটনা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ৫ টাকার কয়েন হারিয়ে ফেলে শেষ পর্যন্ত পাঁচ টাকার সাথে 50 টাকা পাওয়ার বিষয়টি সত্যি অত্যন্ত আনন্দের। অনেক ভালো লাগলো আপনার শৈশবের এই মজার ঘটনাটি পড়তে পেরে।

 3 years ago 

জি ভাইয়া খুবই আনন্দিত হয়েছিলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনার শৈশবের মজার একটা ঘটনা পড়ে তো, আমার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে। শৈশবটা ছিল আমাদের জীবনের সবথেকে আলাদা মুহূর্ত। সেই সময়টাতে আমাদের জীবনের অনেক মজার মজার ঘটনা রয়েছে। যাইহোক ৫ টাকা পড়ে একেবারে ৫০ টাকার নোটের উপরে পড়েছিল দেখছি। ছোটবেলায় এভাবে টাকা পেলে কিন্তু, সবাই অনেক বেশি খুশি হতো। যাইহোক সবাই মিলে পরবর্তীতে অনেক রকমের চিপস কিনে খেয়েছিলেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

বাহ!! ভাইয়া।
৫ টাকার কয়েন হারিয়ে সাথে আরও ৫০ টাকা কুড়িয়ে পেলেন। দুই বন্ধু মিলে তো বেশ খুশি হয়েছিলেন টাকা গুলো পেয়ে। আর বন্ধুরা মিলে মজা করে বিভিন্ন প্রকার চিপসও খেয়েছিলেন। আসলে শৈশবের স্মৃতি গুলো খুবই মধুর হয়। ভালো লাগলো ভাইয়া আপনার শৈশবের মজার কাহিনী টা পড়ে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমরা দুজন মিলে ভীষণ খুশি হয়েছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেশ মজা পাইছি ভাইয়া, আপনার শৈশবের স্মৃতিময় পোস্টটা পড়ে। যদিও প্রথমদিকে অনেক খারাপ লাগছিল আপনার ৫ টাকা হারিয়ে গিয়েছে শুনে। তবে পরবর্তীতে যখন দেখলাম, আপনারা ৫০ টাকা পেয়েছেন এটা খুব ভালো লেগেছে। আপনাদের অনেক ভাগ্য ভালো ছিল, তাই তো ৫ টাকা গিয়ে একেবারে ৫০ টাকার উপরে পড়েছিল। আপনারা সবাই মিলে ভাগাভাগি করে পরবর্তীতে অনেকগুলো চিপস কিনে খেয়েছিলেন শুনে ভালো লাগছে। যাই হোক আপনার পুরো পোস্টটা পড়ে শৈশবের কথা মনে পড়ে গিয়েছে।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনার ছোট্টবেলার গল্পের সাথে আমার জীবনের অনেক গল্পের মিল রয়েছে। যাইহোক, গল্পটি পড়ছিলাম আর হাসিও পাচ্ছিল। সেই সময় 5 টাকার কত মূল্য ছিল প্রতিটা মানুষের কাছে শৈশবের সেই গুরুত্ব পূর্ণ মুহূর্তগুলো সোনালী যুগ্ কত আশা ভরসা নিয়ে যাচ্ছিলেন চিপস কিনে খাবেন কিন্তু হাত থেকে পড়ে ভাগ্যে ৫০ টাকার একটি নোট চলে আসলো। সত্যিই মজার ব্যাপার তখন সেই সময়ের আনন্দটা কতটা যা বর্তমান কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

আপনার ছোটবেলার গল্পটি পড়ে বেশ ভালো লাগলো।ছোটবেলার গল্প গুলো মনে হলে এখন অন্যরকম লাগে।কিন্তু যখন ছোট ছিলাম তখন তো বুঝতে পারিনি এখন সেগুলো মনে পড়লে বোঝা যায় ছোটবেলায় কি করেছি কত অবুঝ ছিলাম।5 টাকা হারিয়ে ৫০ টাকা পাওয়া বিষয়টি সত্যিই অনেক আনন্দের। যাইহোক সবাই মিলে অনেক মজা করলেন চিপস খেলেন গল্পটি পড়ে বেশ ভালই লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38