মামার কাছে থেকে পাওয়া আমার মেয়ের উপহার রোবট। 🤖

in আমার বাংলা ব্লগ3 years ago
মামার কাছে থেকে পাওয়া আমার মেয়ের উপহার রোবট। 🤖
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20231120_231111_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। মামার কাছে থেকে পাওয়া আমার মেয়ের উপহার রোবট। 🤖 আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG20231120211849-01.jpeg

IMG20231120211940-01.jpeg

আমার মেয়েটা বাসায় নেই প্রায় দুই সপ্তাহের উপরে হয়ে গেলো। পুরো একমাস আমার ওয়াইফ অসুস্থ ছিলো। যদিও চিকিৎসা করানোর পরে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। পার পরে ও আমি তাকে তার বাবার বাড়িতে পাঠিয়েছি কিছুদিন একটু ঘুরে আসুক। তাহলে হয়তো আরো বেশি ভালো লাগবে। আর আমার এদিকে তো কোন কিছুই ভালো লাগে না। রাতে একা একা কখন যে ঘুমিয়ে পরি বলতে পারি না। আমার অফিসের একটু কাছেই আমার শশুর বাড়ি। তবে আমি কিন্তু প্রতিদিন অফিস ছুটি হলে সেখানে গিয়ে দুই তিন ঘন্টা করে মেয়ের সাথে থাকি। এর পরে আবার রাতের বেলায় বাসায় ফিরে আসি। কারন আবার আমার অনেক কাজ থাকে।

IMG20231120212016-01.jpeg

IMG20231120212041-01.jpeg

গতকাল অফিস ছুটির পরে ওদের বাড়িতে গেলাম। আমার ওয়াইফ এর বড় ভাই আবার থাকে চিটাগাং। আমি যাওয়ার কিছুক্ষণ পর তার বড় ভাই বাসায় আসে। এর পরে দেখলাম কিছুক্ষণ পর আমার হাতে একটা গিফট বক্স এনে দিলো। তার পরে আমি আস্তে আস্তে খুললাম। খুলে দেখি চমৎকার একটি রোবট 🤖 এসব রোবট দিয়ে এখন বর্তমান সময়ে ছোট বাচ্চাদের কে খেলনা দেওয়া হয়। এর পরে আমি রোবটটিকে বের করলাম। পিছনের দিকে সুইচ অন করে দিলাম। এর পরে অনেক সুন্দর একটা মিউজিক শুরু হয়ে গেলো। এর পরে হাত পা নরা চরা করতেছে।

IMG_20231120_224356-01.jpeg

IMG20231120212139-01.jpeg

এবং রোবটটি আবার নাচতেছে। রোবটের মাথার উপর ফ্যানের মতো আছে ওটার মধ্যে আবার লাইটিং রয়েছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটি খেলনা রোবট। আমার পাশে আমার মেয়ে ছিলো। সে বেশ খুশি ছিলো তাকে দেখেই বোঝা যাচ্ছিল। বর্তমান সময়টা হচ্ছে ডিজিটাল সব কিছু যেনো ডিজিটাল হয়ে যাচ্ছে। এর পরে তো আমি যখন ফ্লরের মধ্যে রোবটিকে ছেড়ে দিলাম। রোবাটটির নাচ দেখে সবাই ভীষণ খুশি হয়। সবার খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম। যদিও আমি একটু ভিডিও করেছিলাম তবে ১ মিনিট এর কম হওয়ার কারণে ভিডিওটি শেয়ার করতে পারলাম না। আশাকরি কোন এক সময় আবার শেয়ার করবো ইনশাআল্লাহ। এই ছিলো আমার আজকের আয়োজন। মামার কাছে থেকে পাওয়া আমার মেয়ের উপহার রোবট। 🤖 দেখে আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন? আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়মামার কাছে থেকে পাওয়া আমার মেয়ের উপহার রোবট। 🤖
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

1_20231114_185938_0000.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
20231110_031553_0000.png

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

উপহারটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। মামার কাছ থেকে পাওয়া আপনার মেয়ের উপহার রোবটটি দারুন ছিল। জি ভাইয়া শুনেছিলাম একমাস আপনার ওয়াইফ অসুস্থ ছিল। এখন আল্লাহর রহমতে সুস্থ আছে জেনে ভালো লাগলো। যাক আপনার অফিসের পাশেই শ্বশুর বাড়ি এবং ছুটি হলে দুই তিন ঘণ্টা মেয়ের সাথে কাটিয়ে আসেন। খুব ভালো লাগলো। ভাইয়া সত্যি বলতে আমার ক্ষেত্রেও এমন কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারি না। ভালো লাগে না। রোবটটি অনেক সুন্দর। বাচ্চা ছেলে মেয়েরা এটা খুবই পছন্দ করবে।বর্তমান সময়টা ডিজিটাল। এখন সবকিছু ডিজিটাল ভাবে হচ্ছে। ভীষণ ভালো লাগলো মামার কাছ থেকে পাওয়া মেয়ের রোবট উপহার ।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতির কোন অভাব নেইম আর আপনার মেয়ের জন্য পাওয়া এই গিফটও আধুনিক যুগের যন্ত্রপাতির মধ্যে একটি৷ এগুলো বর্তমান যুগে অনেক আশ্চর্যপূর্ণ আবিষ্কার৷ আর এই রকম জিনিসগুলো থেকে সকলেই শিক্ষা গ্রহণ করতে পারবে। আর আপনার মেয়ের জন্য এরকম সুন্দর একটি উপহার আপনার মেয়ের শিক্ষাগত যোগ্যতাকে আরও বৃদ্ধি করে ফেলতে পারবে এবং তার মেধার বিকাশ ঘটাবে।

 3 years ago 

অনেক সুন্দর একটি রোবট উপহার দিয়েছে আপনার মেয়ের জন্য, খুশি হলাম অসাধারণ এই জিনিসটা দিয়েছে দেখে। আসলে মানুষকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না। আর এখন কার বেশিরভাগ রোবটের মিউজিক সিস্টেম থাকে।

 3 years ago 

উপহার পাওয়া মানে অনেক আনন্দের বিষয় আর ছোট মানুষ যদি সেই উপহার তার প্রিয় মামার কাছে থেকে পায় তাহলে তো আর কথাই নেই। রোবটটি অনেক সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে যাক মামনি খেলার একটি সুন্দর রোবট পেয়েছে।

 3 years ago 

এটা খুব ভালো করেছেন ভাইয়া আপনার ওয়াইফ অসুস্থ হওয়ার কারণে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আসলে মেয়েদের বাবার বাড়িতে গেলে এমনিতেই শরীর ভালো হয়ে যায়। যাইহোক আপনার মেয়ে কিন্তু মামার কাছ থেকে খুবই সুন্দর একটি গিফট পেয়েছে। এরকম খেলনা গুলো বাচ্চারা খুব পছন্দ করে। বিশেষ করে সুইচ অন করার পর বিভিন্ন কার্যকলাপ গুলোই বাচ্চাদেরকে আকর্ষণ করে। ভালো লাগলো গিফটি দেখে।

 3 years ago 

জি আপু ঠিক বলেছেন বাবার বাড়িতে গেলে এমনিতেই ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এখন সবকিছুতেই ডিজিটাল এর ছোঁয়া। আগে নব জাতক শিশু দের দেয়া হতো ঝুনঝুনি, প্লাস্টিকের পুতুল। আর এখন এমন নতুন নতুন ইলেক্ট্রিক খেলনা। রোবট খেলনাটি ভীষণ ইন্টারেস্টিং। তবে মিউজিকের আওয়াজ যদি বেশি হয়, তবে এখনই এটা নিয়ে ওকে খেলতে না দেয়াই বোধ হয় ভালো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু মিউজিক কমানোর অপশন রয়েছে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ছোট্ট সোনামনি মেয়ের জন্য মেয়ের মামা খুবই চমৎকার একটি উপহার পাঠিয়েছে। আসলে রোবটটি দেখতে খুবই সুন্দর লাগছে। আমি আশা করি রোবটের নাচ দেখে আপনার ছোট্ট মেয়েটি খুবই আনন্দ পাবে।

 3 years ago 

জি ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাবা মায়ের আদরের সন্তান গুলো এক ঘন্টাও কাছে না থাকলে তখন অনেক খারাপ লাগে। আপনার ওয়াইফ এবং আপনার মেয়ে বেড়াতে গেছে আপনার শ্বশুর বাড়িতে। তবে শুনে ভালো লাগলো আপনি অফিস থেকে গিয়ে দুই তিন ঘণ্টা মেয়ের সাথে সময় কাটিয়ে আসেন। তবে গিফটি মেয়ের মামা খুব সুন্দর দিয়েছে। তবে ডিজিটাল যুগে অনেক ধরনের সুন্দর রোবট পাওয়া যায়। যদিও আপনার মেয়েটি অনেক ছোট একটু বড় হলে সেই রোবট নিয়ে খেলা করতে পারলে অনেক ভালো লাগতো এবং আনন্দ পেত। এবং মামা তার ভাগ্নির জন্য খুব সুন্দর একটি গিফট নিয়ে এনেছে। যাই হোক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দোয়া করবেন আপু অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38