মনের প্রশান্তির খোঁজে টঙ্গী নদী বন্দর ভ্রমণ।
"আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ভ্রমণ পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। মনের প্রশান্তির খোঁজে টঙ্গী নদী বন্দর ভ্রমণ। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
লোকেশন:- টঙ্গী নদী বন্দর, ঢাকা, বাংলাদেশ।
বর্তমান সময়ে আবহাওয়া খুব খারাপ। এই গরম তো এই ঠান্ডা। সব মিলিয়ে সুস্থ থাকা যেনো মুশকিল হয়ে পড়েছে। তবুও নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি। আর এদিকে তো দেশের অবস্থা খুব খারাপ গতকালের খবর দেখে ভীষণ খারাপ লাগলো। জানি না সামনের দিন গুলোতে কি হতে চলেছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বেশ কিছু দিন থেকে অফিসে কাজের চাপ ছিলো। তবে গতকাল অফিসে কাজের চাপ কিছুটা কম ছিলো। এজন্য আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে কেনো জানি ভালো লাগতেছিলো না। আসলে অফিস আর বাসা ভালো লাগে না। একটু কোথাও থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে।
লোকেশন:- টঙ্গী নদী বন্দর, ঢাকা, বাংলাদেশ।
এর পরে আমি কিছু নাস্তা করে বেড়িয়ে পরলাম আমার পছন্দের জায়গায়। মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে গিয়ে সময় কাটাতে সব সময়ই ভালো লাগে। নদীর পাড়ে গেলে ফুরফুরে বাতাসে শরীর এবং মন দুটোই ভালো হয়ে যায়। আর মেজাজটাও ফুরফুরে থাকে। আমি নদীর পাড়ে যাওয়ার কিছুক্ষণ পর হালকা বৃষ্টি শুরু হয়ে গেলো। হালকা বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। আর আবহাওয়া ছিলো এক কথায় দারুন। নদীর পাড়ে গিয়ে মাছ ধরার দৃশ্য দেখলাম। নদীতে এখন নতুন পানি। আর অনেকেই জাল দিয়ে মাছ ধরছেন।
লোকেশন:- টঙ্গী নদী বন্দর, ঢাকা, বাংলাদেশ।
এর পরে হঠাৎ করে জোড়ে বৃষ্টি নামলো এবার আমি একটি দোকানে ঢুকলাম। দোকানের পাশে দেখলাম বুনো ফুল। এর পরে একটি ফুল গাছে থেকে ছিঁড়ে বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। এধরনের বুনো ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে এধরনের বৃষ্টি গুলো বেশিক্ষণ থাকে না। অল্প কিছুক্ষণ এর মধ্যে বৃষ্টি কমে গেলো। এবার আমি ট্রলারে করে নদীর ওপারে গেলাম। আমার সাথে আমার এক বন্ধু গিয়েছিলো। নদীর পাড়ে সুন্দর একটি জায়গা রয়েছে। সেখানে আমি বসে নদীর পাড়ের সৌন্দর্য খুব কাছে থেকে উপভোগ করছিলাম। আর এদিকে আমার বন্ধু আমার একটি ছবি তুলেছিলো। ছবিটি দেখার পর আমার কাছে ভালো লাগলো। ছবিটি আপনাদের সাথে শেয়ার করলাম। মনের প্রশান্তির খোঁজে টঙ্গী নদী বন্দর ভ্রমণ করতে গিয়ে সুন্দর সময় উপভোগ করেছি। আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | ভ্রমণ পোস্ট। |
|---|---|
| ডিভাইস | realme 9 |
| বিষয় | মনের প্রশান্তির খোঁজে টঙ্গী নদী বন্দর ভ্রমণ। |
| লোকেশন | টঙ্গী নদী বন্দর, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
আপনি মনের প্রশান্তির খোঁজে টঙ্গী নদী বন্দর ভ্রমণ করতে গিয়ে সুন্দর সময় উপভোগ করেছেন দেখে খুবই ভালো লাগলো। মাঝে মধ্যে সময় করে ঘুরতে গেলে মন মানসিকতা ভালো থাকে। আপনি সেখানে বসে নদীর পাড়ের সৌন্দর্য খুব কাছে থেকে উপভোগ করছেন জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে আপনার ভ্রমণ অনুভূতি শেয়ার করার জন্য।
https://x.com/HouqeLimon/status/1813381519672783039?t=DcaL5pmAVqn--uk7KgEGOQ&s=19
আপনি ঠিক বলেছেন ভাইয়া একঘেয়েমি জীবন আসলে ভালো লাগে না। মাঝে মাঝে এভাবে নদীর পাড়ে ঘুরলে সত্যি অনেক ভালো লাগে। আপনি আর আপনার বন্ধু মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন। আসলে প্রকৃতির মাঝে এভাবে সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। নদীর দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মন খারাপের সময় ঘুরাঘুরি করলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর যদি সেই জায়গাটা হয় নিজের পছন্দের জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমানের আবহাওয়াটা অনেক খারাপ এটা ঠিক। অনেক জায়গায় অনেক কিছুই হচ্ছে এবং হয়েছে। বিষয়গুলো জানলে অনেক খারাপ লাগে। যাইহোক টঙ্গী নদীর বন্দর জায়গাটা দেখছি অনেক সুন্দর। এরকম পরিবেশে সময় কাটাতে তো এমনিতেই ভালো লাগে। আর এই ধরনের জায়গাগুলোতে গেলে মনটা তো অনেক ভালো হয়ে যাবেই। বেশ ভালোই উপভোগ করলাম আপনার কাটানো মুহূর্তটা।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।
আসলে আমাদের দেশের এখন আবহাওয়া এবং পরিস্থিতি দুটোই অনেক খারাপ। জানিনা সামনের দিনে আরো কি দেখতে হবে। যাইহোক মন খারাপ থাকলে বাইরে ঘুরাঘুরি করলে মনটি ভালো হয়ে যায়। নদীর পাড়ে বসে থাকতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর প্রাকৃতিক সৌন্দর্য তো আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার নিজের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রাস্তাঘাটে বা যেকোনো জায়গায় দেখবেন বোনের মধ্যে ফুল ফুটে থাকে আর এ ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়।। নদীর পাড় অনেক সুন্দর একটি জায়গা যেখানে পানি তার সাথে ফুরফুরে হাওয়া আর কেমন জানি একটা প্রশান্তি ভাব চলে আসে মনের মধ্যে। আপনি মনের প্রশান্তির খোঁজে টঙ্গী নদী বন্দর ভ্রমণ করতে গিয়েছিলেন। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সেখানে গিয়ে আবার বৃষ্টিও হয়েছিল দারুন একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ঘুরাঘুরি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আমার কাছে ঘুরাঘুরি করার মুহূর্তের পোস্টগুলো পড়তেও অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক ভালো ঘুরাঘুরি করতেছেন সবার সাথে। কোনো কিছু ভালো না লাগলে নিজের পছন্দের জায়গায় গেলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আপনি ঘুরাঘুরি করার পাশাপাশি যে ফটোগ্রাফি গুলো করেছেন, আমার কাছে এগুলো অনেক সুন্দর লেগেছে। অন্য সব জায়গার ওয়েদার সম্পর্কে শুনেছি, আমাদের এদিকের ওয়েদার টা কিন্তু অনেক ভালো। যাই হোক এই মুহূর্তটি ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই অনেক বেশি।
সুন্দর কোন জায়গায় ভ্রমণ করলে মানসিক প্রশান্তি খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে ভ্রমণ করা উচিত। আর এত সুন্দর একটি জায়গায় ভ্রমণ করেছেন দেখে খুশি হলাম ভাইয়া। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই ভ্রমণ পোস্ট শেয়ার করার জন্য।
বর্তমান সময়ে আবহাওয়া খুব খারাপ এই গরম এই ঠান্ডা আসলে এর মধ্যে সুস্থ থাকাটা অনেক কঠিন। তারপর সুস্থ থাকাটা আমাদের জন্য জরুরী। এটাও ঠিক বলেছেন দেশের যে অবস্থা এগুলো দেখে সত্যিই মনটা অনেক খারাপ। একটি জায়গায় সব সময় থাকতে থাকতে মনের ভেতর একঘেয়েমি জন্ম নেয়।এই একঘেয়ামি দূর করার জন্য এবং মনের প্রশান্তির জন্য নতুন কোন জায়গায় ঘুরতে পারলেও মনটা অনেক ভালো লাগে। নদীর পাড়ে জায়গাটি সত্যিই অনেক সুন্দর আর প্রাকৃতিক পরিবেশের ভিতরে থাকলে মনটা ভালো থাকে ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।