ফুলকপির স্বাদে তেলাপিয়া মাছের রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আসসালামু-আলাইকুম
শুভ সকাল 🌅 আমার বাংলা ব্লগ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি রেসিপি নিয়ে। ফুলকপির স্বাদে তেলাপিয়া মাছের রেসিপি। শীতকাল এলেই ফুলকপি খেতে ভীষণ সুস্বাদু লাগে। তাই আমি আজকে ফুলকপি দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করবো। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ফুলকপি | ৫০০ গ্রাম। |
| তেলাপিয়া মাছ | চার পিস। |
| পেঁয়াজ কুচি | এক কাপ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | দেড় চা-চামচ। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো। |
- ফুলকপি গুলোকে ভালো করে কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে মাছের উপরে সামান্য পরিমাণ মসলা দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে মাছ দিয়ে দিলাম।
- আসতে আসতে মাছ গুলো কে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তার পরে সমস্ত মসলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
- এবার আমি পরিষ্কার করে রাখা ফুলকপি গুলোকে দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। ভালো করে ফুলকপি গুলোকে কষিয়ে নিলাম।
- এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। দেখলাম ফুলকপি সিদ্ধ হয়েছে। এবং ঝোল শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। তার পরে আমি কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ করলাম।
- ফুলকপির স্বাদে তেলাপিয়া মাছের রেসিপি রান্না করা শেষ। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগে। ফুলকপির স্বাদে তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।
| বিভাগ | রেসিপি |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | ফুলকপির স্বাদে তেলাপিয়া মাছের রেসিপি। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
আপনি একদম ঠিক বলেছেন, শীতকাল এলেই ফুলকপি খেতে ভীষণ সুস্বাদু লাগে।আর তেলাপিয়া ও ফুলকপির কম্বিনেশন হলে তো আর কথাই নেই। খেতে যা লাগে না😋।আপনার বানানো রেসিপিটিও দেখতে দারুণ লাগছে। এভাবে বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবো।এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপিটা দুর্দান্ত লেগেছে। শীতের সবজির মধ্যে ফুলকপিটা আমার সবচেয়ে প্রিয় সবজি। আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে তো কোন কথাই নেই। আমার কাছে তেলাপিয়া মাছ ভাজা করে এরপর রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। আপনার রান্না দেখেই মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
এখন এই শীতের সময় টাতে ফুলকপি আর মাছ একসাথে প্রায় সবাই খাচ্ছে ৷ আমিও কয়েকদিন আগেই খেয়েছিলাম ৷ খেতে যা স্বাদ সত্যি মনোমুগ্ধকর ৷ আজ আবার আপনার পোষ্টে দেখে আরও অনেক ভালো লাগলো ৷ মাছ গুলো মচমচে ভাজি করে এরপর ফুলকপি দিয়ে ঝোল আহা দারুন ৷
ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি তুলে ধরার জন্য ৷
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি তো দেখেছি অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল চলে এসেছে। খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন এর কালার দেখে বোঝা যাচ্ছে কি রকম সুস্বাদু হয়েছে। এর কালার কম্বিনেশন খুবই ভালো ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ফুলকপি ও তেলাপিয়ার কম্বিনেশন বেশ সুস্বাদু একটি কম্বিনেশন। আসলে তেলাপিয়া মাছ দিয়ে যেকোন তরকারি রান্না করলে সুস্বাদু হয়। আর ফুলকপি হলে তো কোন কথাই নেই। ধন্যবাদ প্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভাইয়া ফুলকপি দিয়ে অন্যান্য মাছ খাওয়া হলেও, তেলাপিয়া মাছ দিয়ে কখনও ফুলকপি রান্না করা হয়নি। আজকে আপনার রেসিপিটি দেখে বুঝতে পারলাম আসলে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করলে খারাপ হয় না।
https://twitter.com/HouqeLimon/status/1602120296315723777?t=7_duHkSx1YkvVDBGQw7ymQ&s=19
চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া ৷ আসলে শীতের এমনের সবজি ফুল কপি দিয়ে
তেলাপিয়া মাছ রান্না করলে আমার প্রচুর ভালো লাগে ৷ আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন এবং ধাপ গুলি শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ৷