রেসিপি পোস্ট:)- কার্ফু মাছের ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
কার্ফু মাছের ভুনা রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
1000054334.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম রেসিপি পোস্ট নিয়ে। আমি আপনাদের সাথে শেয়ার করবো কার্ফু মাছের ভুনা রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000054336.jpg
উপাদানপরিমাণ।
কার্ফু মাছছয় পিস।
পেঁয়াজ কুচিএক কাপ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
গরম মসলা গুঁড়াআধা চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000054338.jpg
  • প্রথমেই আমি মাছ গুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর পরে সামান্য পরিমাণ মসলা গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। এর পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এর পরে তেলের মধ্যে মাছ ছেড়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000054340.jpg
  • মাছ গুলোকে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000054343.jpg
  • এবার আমি ভেজে রাখা মাছ গুলোকে দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আবারো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার দেখলাম ঝোল শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি রান্না এখানে শেষ করলাম।
"পরিবেশন"
1000054331.jpg
1000054332.jpg
  • কার্ফু মাছের ভুনা রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। কার্ফু মাছ হচ্ছে একটি সুস্বাদু মাছ। কার্ফু মাছ খেতে ভীষণ সুস্বাদু লাগে। অনেক দিন পরে কার্ফু মাছ খেলাম খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আমি তো বেশ জমিয়ে খেয়েছিলাম। আমি আমার মতো করে রেসিপি তৈরি করে শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়কার্ফু মাছের ভুনা রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

কার্ফু মাছ অনেকদিন আগে খেয়েছিলাম। বেশ ভালোই লাগে খেতে। কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না তার জন্য খাওয়া হয়না। আপনার আজকের কার্ফু মাছের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। কালারও খুব লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

যেকোন মাছের ভুনা রেসিপি সত্যি অনেক মজার। আপনার রেসিপি খেতে নিশ্চয় অনেক মজার হয়েছিল।কালারটা দারুণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনি অনেক সুন্দর এবং লোভনীয় একটি মাছের রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। কার্ফু মাছ আমার একটা প্রিয় মাছ। ছোটবেলায় প্রচুর পরিমাণে জাল দিয়ে মাছগুলো ধরতাম। যাই হোক আপনার এই রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। কার্ফু মাছের ভুনা রেসিপির ধাপগুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

কার্ফ জাতিয় মাছ ভাজা খেতে আমার কাছে বেশি ভালো লাগে।খুবই চমৎকার হয়েছে আপনার করা রেসিপি টা। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। কারণ মাছ আমাদের প্রিয় খাবার। আপনি আজকে খুবই চমৎকার কার্ফু মাছের রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি অনেক মজাদার ও লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাছ ভুনা খেতে অনেক সুস্বাদু। যে কোন মাছ এভাবে ভেজে ভুনা করে খেলে তার স্বাদ আরো দ্বিগুণ লাগে।চমৎকার ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং রেসিপির কালার টি ও অসাধারণ আসছে। ধন্যবাদ ভাই ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

কার্ফু মাছের ভুনা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন গুলো আমার খুবই ভালো লাগে। আজকে খুবই সুস্বাদু ও মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন।

 2 years ago 

আজকে আপনি চমৎকার একটি লোভনীয় রেসিপি উপহার দিলেন। মাছ আমি খেতে অনেক পছন্দ করি। তবে মাছ গুলোকে ভালো করে ভেজে নিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আমিও তাই করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার রেসিপি দেখেই বুঝতে পারছি খেতে অনেক টেস্ট হয়েছিল নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দারুণ একটি রেসিপি পোস্ট ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38