অরিগ্যামি পোস্ট:)- রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি।
💐 "আমার নতুন ব্লগে সবাইকে কে স্বাগতম" 💐
White Gold Photo Grid Minimalist Elegant Collage Christmas Holiday Card_20240518_052941_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? যে গরম পরেছে পুরোপুরি ভালো থাকা মুশকিল হয়ে পড়েছে। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️
IMG20240511184224.jpg
  • রঙিন কাগজ।
  • পেন্সিল।
  • কাঁচি।
  • আঠা।
  • স্কেল।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-18-05-18-21-90_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি রঙিন কাগজ নিলাম। এর পরে ১৫ সে,মি পেন্সিল দিয়ে দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এর পরে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম। এবার ভাঁজ খুলে নিলাম। এখন আমি দাগ বরাবর দু'পাশে ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-18-05-18-54-84_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এখন আমি ভাঁজ খুলে নিলাম। তার পরে অপর পাশে একই ভাবে ভাঁজ করে নিলাম। আবারো আমি ভাঁজ গুলোকে খুলে নিলাম। এবার আমি ভাঁজ গুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়ে ভাঁজ করে নিবো।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-18-05-19-40-68_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এর পরে ভাঁজ করে নিলাম। এবার আমি মাঝখানে ভাঁজ করে নিলাম। এখন আমি নিচের দিকে ভাঁজ করে নিলাম। এর পরে মাঝখানে ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-18-05-20-31-64_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি সামনের দিকে ভাঁজ করে নিলাম। এখন আমি টিয়া পাখির ঠোঁট বানিয়ে নিবো। চিকন করে ভাঁজ করে টিয়া পাখির ঠোঁট বানিয়ে নিলাম। এর পরে সাইন পেন দিয়ে চোখ বানিয়ে নিলাম। এবার আমার কাজ শেষ।
"আউটপুট"
Polish_20240518_052342435-01.jpeg
Polish_20240518_052402577-01.jpeg
Polish_20240518_052218379-01.jpeg

রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করার পর। এখন আমি সাদা কাগজ এর উপরে রেখে বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। টিয়া পাখি দেখতে কিউট লাগতেছে। এধরনের অরিগ্যামি গুলো করতে বেশ ঝামেলা পোহাতে হয়। তবে আমি এধরনের কাজ গুলো করার সময় ভীষণ আনন্দ উপভোগ করি। কাজ শেষ করার পর ফাইনাল আউটপুট দেখলে আরো বেশি ভালো লাগে। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি টিয়া পাখির অরিগ্যামি ফুটিয়ে তোলার জন্য। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগঅরিগ্যামি পোস্ট।
ডিভাইজrealme 9
বিষয়রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1715049751277.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে এরকম অরিগামি গুলো তৈরি করতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। সেই সাথে অন্যের তৈরি করা অরিগামী গুলি দেখতেও দারুন লাগে।আপনি কিন্তু আপনার নিখুঁত দক্ষতার মধ্য দিয়ে টিয়া পাখির অরিগামিটি তৈরি করেছেন। একদম সুবিন্যস্ত ভাবে তৈরি করার ধাপ গুলি বর্ণনা করেছেন আপনি এই দুটি বিষয়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী পোস্টে তৈরি করা অরিগামী দেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করে শেয়ার করেছেন। আমিও কয়েকদিন আগে এই পোস্ট তৈরি করেছি কিন্তু এখনো শেয়ার করা হয়নি। আপনার টিয়া পাখি তৈরি দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিও তৈরি করেছেন জেনে ভালো লাগলো। সময় করে পোস্ট করেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

অরিগ্যামি পোস্ট দেখতে খুব চমৎকার লাগে আমার কাছে। আপনি রঙিন কাগজ দিয়ে দারুণ একটি টিয়া পাখি তৈরি করেছেন। আপনি ঠিক বলছেন এধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে বেশ ঝামেলা পোহাতে হয়, তবে তৈরি করার পর দেখতে খুব সুন্দর লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 2 years ago 

কি চমৎকার সুন্দর বানিয়েছেন ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে টিয়া পাখি।দারুণ লাগছে দেখতে আপনার বানানো পাখিটি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে পাখিটি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রঙ্গিন কাগজ দিয়ে টিয়া পাখিটি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর টিয়া পাখি তৈরি করেছেন। টিয়া পাখিটি থেকে একদম অরজিনালি হয়েছে। এত সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুচিন্তিত মন্তব্য এর জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি অরিগ্যামিগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো অনেক ভাঁজ দিয়ে তৈরি করতে হয়। সঠিক এবং সম্পূর্ণ ভাঁজের মাধ্যমেই মূলত এগুলো তৈরি করা হয়। আপনি কিন্তু আজকে খুব সুন্দর ভাবে টিয়া পাখি তৈরি করেছেন। দেখতে একদম সত্যিকারের টিয়া পাখির মত মনে হচ্ছে।

 2 years ago 

ছোটবেলায় আমার একটা টিয়া পাখি ছিল আমি পুষতাম। কিন্তু একদিন আমার ভুলে পাখি টা উড়ে যায়। সেদিন আমি অনেক কেদেঁছিলাম। আপনার টিয়া পাখির অরিগ‍্যামি দেখে সেটা মনে পড়ে গেল। রঙিন কাগজ দিয়ে টিয়া পাখির অরিগ‍্যামি টা বেশ চমৎকার তৈরি করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে। দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

আপনি আজকে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে একটি টিয়া পাখির অরিগ্যামি তৈরি করেছেন। এধরনের অরিগ্যামি তৈরি করার সময় ভাঁজ গুলো সঠিক ভাবে দিতে হয়। তানা হলে অরিগ্যামি তৈরি করা সম্ভব হয় না। দেখে বোঝা যাচ্ছে আপনি ধৈর্য ও সময় নিয়ে টিয়া পাখিটি তৈরি করেছেন। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ইস্ আমি যদি এমন করে টিয়া পাখি তৈরি করতে পারতাম। আসলে রঙিন কাগজ দিয়ে এমন করে বানানো জিনিস গুলো আমার কাছে দেখতে কিন্তু দারুন লাগে। আজকে বানানো টিয়া পাখিটি কিন্তু সত্যি বেশ দারুন ছিল। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38