চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন আপনারা সকলেই ? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি পোস্ট নিয়ে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। আশাকরি আপনাদের সবার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
এই ফুলটি হচ্ছে একটি বন্যফুল। এর আগে এই ফুলটিকে আমি দেখিনি। সেদিন যখন রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ রাস্তার পাশে দেখতে পেলাম এই বন্যফুলটিকে। ফুলটি দেখতে অনেক সুন্দর। চতুর্দিকে সাদা মাঝখানে হলুদ দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। আমি তো ফটোগ্রাফি করতে ভালোবাসি। আর সাথে সাথে ফোন বের করে ফটোগ্রাফি করলাম।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
এই ফুলটির হচ্ছে একটি বন্যফুল। ফুলটি যদিও অনেক ছোট তবে ফুলটিকে দেখতে ভীষণ সুন্দর। আমি তো আবার সাদা ফুল ভীষণ পছন্দ করি। ফুলটির উপরে সাদা হওয়াতে দেখতে ভীষণ ভালো লাগলো। আর আমি ফটোগ্রাফি করলাম।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
আর এই ফুলটি হচ্ছে কলমি শাকের ফুল। রাস্তায় পাশে একটা ছোট পুকুর ছিলো তার পাশে দেখতে পেলাম কলমি শাকের ফুল গুলো। অনেক গুলো কলমি শাকের ফুল ছিলো। আমি একটু কাছে গিয়ে ধৈর্য্য সহকারে কলমি শাকের ফুলের ফটোগ্রাফি করলাম।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
এই ফুলটিও হচ্ছে বন্যফুল। এর আগে কখনো দেখেনি। নতুন দেখলাম ফুলটিকে। তবে এধরনের ফুল গুলো আমার ভীষণ ভালো লাগে। ফুলটি দেখতে অনেক সুন্দর। কেউ এই ফুলটির নাম জানলে অবশ্যই জানাবেন?
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
এই ফুলটি হচ্ছে পেঁপের ফুল। পেঁপে ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। আমি তো ছোট বেলায় থেকে অনেক পেঁপে খেতাম। আমি বেশি পেঁপে পছন্দ করতাম বলে। মা আমার জন্য পেঁপের বাগান বানিয়েছিলো। আর পেঁপে পাকলে বা আধা পাকা হলে আমি সেটাকে নিয়ে জমিয়ে খেয়েছি। সেই দিনের কথা গুলো মনে পড়ে গেলো। তবে এখন আর তেমন পেঁপে খাওয়া হয়না।
Device : Vivo Y12A
Edit: snapseed
Location What's 3 Word code
এই ফুল গুলো হচ্ছে কুচরিপানা ফুল। ফুল গুলো অনেক দুরে ছিলো।তাই আমি দুর থেকে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। কুচরিপানা ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। সাদার মাঝখানে হালকা বেগুনি হওয়ার কারনে দেখতে অসাধারণ লাগে।
এই ছিলো আমার আজকের আয়োজন। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ? আপনাদের সবার সহযোগিতা একান্ত ব্যক্তিগত প্রয়োজন। আশাকরি আপনাদের সকলেই পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
https://twitter.com/HouqeLimon/status/1593451855975096321?t=VKJIUxip9kKSB0DyOuuQrA&s=19
দারুন কিছু এলোমেলো বন্য ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে।। আসলে ফটোগ্রাফি করতে আপনার মত আমারও খুব ভালো লাগে বলতে পারেন ফটোগ্রাফি আমার নেশার সাথে মিশিয়ে আছে।।
আপনার ফটোগ্রাফির মধ্যে কলমি ফুলের ফটোগ্রাফি এবং পেপে ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে।।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলা সম্পর্কে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি খুবই সুন্দর সুন্দর বন্য ফুলের ফটোগ্রাফি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমিও ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। কলমি শাকের ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
কিছু কিছু ফুল আছে যেগুলো বুনো ফুল হলেও দেখতে অনেক সুন্দর। বুনো ফুলগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে। হয়তো অন্যান্য ফুলের চেয়ে কোন অংশে কম নয়। কলমি ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। এই ফুল দেখতে সত্যি অনেক সুন্দর। দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
আপনি বেশ কয়েকটি বন্য ফুলের ছবি তুলেছেন। এই বন্য ফুল গুলো আগে কখনো দেখিনি। আপনার মত আমিও নাম জানিনা এই ফুলগুলোর। নতুন হলেও ফুলগুলো দেখতে খুব সুন্দর। তাছাড়া কলমি শাকের ফুল আগে দেখেছি, কিন্তু এত কাছ থেকে কখনো দেখিনি। খুবই চমৎকার লাগছে কলমি শাকের ফুলটিকে। কচুরিপানা ফুল গাছগুলোর ফুল মনে হয় কম আরো অনেক বেশি ফুল থাকলে দেখতে খুব ভালো লাগে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া যে ফুল টিকে আপনি সবশেষে বনফুল বলেছেন সাদা রং এবং ভিতরে হালকা গোলাপি ওই ফুলটিকে আমরা মাইক ফুল হিসেবে চিনি। আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এর ভিতরে কয়েকটি বনফুল আমার বেশ অপরিচিত কিন্তু বেশ সুন্দর।
ঠিক বলেছেন আপু আমার কাছেও ফুল গুলো ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
দারুন কিছু ফুলের ছবি সংগ্রহ করেছেন আপনি। আসলে ফুল প্রকৃতির অনবদ্য সৃষ্টি। দেখলেই মন ভালো হয়ে যায়। তবে অামার কাছে সবচাইতে ভালো লাগলো কলমি ফুলের ছবিটি।
সংগ্রহশালায় দেখি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি রয়েছে।দেখে ভালো লাগলো।ফোনের ক্যামেরা ঘোলা হয়ে যাওয়ায় চাইলেও আর ফটোগ্রাফি করতে পারিনা সেভাবে🙂।
সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি। শুভ কামনা জানাই।
ফুল বা প্রাকৃতিক দৃশ্যগুলো যেমন হোক না কেন কিন্তু ফটোগ্রাফি গুলো সুন্দর হয় দক্ষতার উপর ভিত্তি করে।ভালো করে সুন্দর করে ফটোগ্রাফি করলে জিনিসটা দেখতে অসাধারণ লাগে।আপনি অনেক দক্ষতার সাথে অনেকগুলো বন্যফুল ফটোগ্রাফি তুলে আমাদের সাথে শেয়ার করেছেন ভালো লাগলো দেখে।