DIY projects:- একটি গ্রামের প্রকৃতির দৃশ্য অংকন।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল বন্ধুরা 🌄
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাঝে মধ্যে অংকন করতে পছন্দ করি। যদিও আমি তেমন ভালো অংকন করতে পারিনা। তবে আমি শিখতে ভালোবাসি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। ডাই প্রজেক্ট নিয়ে একটি গ্রামের প্রকৃতির দৃশ্য অংকন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
সাদা কাগজ
পেন্সিল
হার্ড বোর্ড
রং পেন্সিল
রাবার
- আমি প্রথমেই অংকন করার জন্য হার্ড বোর্ড সাদা কাগজ আর পেন্সিল নিয়ে অংকন করতে বসে পরলাম। এবার আমি চতুর্দিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন আমি গাছ অংকন করলাম। তার পরে গ্রামের রাস্তা অংকন করলাম।
- এবার আমি গ্রামের রাস্তার পাশে ছোট ছোট দুইটা বাড়ি পেন্সিল দিয়ে অংকন করলাম। বাড়ির আশে পাশে ফুলের বাগানের মতো বানিয়ে নিলাম।
- এবার আমি বাড়ির পাশে আবার ও পেন্সিল দিয়ে গাছ অংকন করলাম। তার পরে বাড়ির উপরে কলা গাছ অংকন করলাম। তার পরে বাড়ির পিছনের দিকে গাছ পালা অংকন করে নিলাম।
- অংকন করা হয়েছে। এবার আমি রং পেন্সিল দিয়ে রং করবো। প্রথমে আমি গাছ রং পেন্সিল দিয়ে রং করলাম। তার পরে রাস্তায় পাশে রং পেন্সিল দিয়ে রং করলাম।
- এবার আমি রং পেন্সিল দিয়ে বাড়ি রং করলাম। তার পরে বাড়ির সামনে রং পেন্সিল দিয়ে রং করলাম। এবার আমি গাছ রং পেন্সিল দিয়ে রং করলাম।
- এবার আমি বাড়ির পিছনের কলা গাছ গুলোকে রং পেন্সিল দিয়ে রং করলাম। তার পরে আমি বাড়ির পাশে ছোট ছোট গাছপালা গুলোকে সবুজ রং পেন্সিল দিয়ে রং করলাম।
- এবার আমি গ্রামের আকাশের রং করবো। আমি নীল রং পেন্সিল দিয়ে পুরো আকাশ নীল রং করলাম।
- একটি গ্রামের প্রকৃতির দৃশ্য অংকন করা হয়েছে। এবার আমি আমার নামের সাক্ষর দিয়ে দিলাম।
- একটি গ্রামের প্রকৃতির দৃশ্য অংকন করা শেষ। আমার কাছে গ্রামের প্রকৃতির দৃশ্য গুলো ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয়। প্রকৃতিকে গ্রামে খুব কাছে থেকে অনুভব করা যায়। আশাকরি আপনাদের সবার গ্রামের প্রকৃতির দৃশ্য অংকন দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষণে আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
| বিভাগ | ডাই প্রজেক্ট |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | একটি গ্রামের প্রকৃতির দৃশ্য অংকন। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
যেকোনো কিছুর প্রতি ভালোবাসা থাকলে সেই জিনিসটি খুব সহজেই শেখা যায়। আপনি শিখতে ভালোবাসেন জেনে ভালো লাগলো। আপনার আজকের গ্রামের দৃশ্যের আর্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম দৃশ্য অনেক এঁকেছি। আপনার আর্টটির মাধ্যমে গ্রামীন প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভালো লাগছে দেখতে।
আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
https://twitter.com/HouqeLimon/status/1581795100555739136?t=r_fwOoMw8T0CPVdC-fhxTQ&s=19
খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য আর্ট করেছেন ভাইয়া। এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। রং করে দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভাইয়া আপনি গ্রামের খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন। গ্রামের এমন প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ছোটবেলায় আমি এমন দৃশ্য অনেক আর্ট করতাম। কিন্তু এখন খুব একটা পারি না এসব আর্ট। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর এই আর্টের জন্য।
প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকুন সুস্থ থাকুন।
একটি গ্রামের প্রকৃতির দৃশ্য অংকন করেছেন,চমৎকার হয়েছে। এধরনের গ্রামের দৃশ্য অংকন গুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। গ্রামের আকাশ দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর গ্রামের দৃশ্য অংকনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি চমৎকারভাবে গ্রামের প্রাকৃতিক দৃশ্যটি অঙ্কন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এ ধরনের দৃশ্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে ও ধন্যবাদ ভাই।
ভাইয়া, আপনার গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে।এমন দৃশ্য দেখতে খুব ভাল ই লাগে।গ্রামের এমন পরিবেশ ছবিতেও ভীষন ভাল লাগে। অনেক সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া গ্রামের প্রকৃতির দৃশ্য অংকনটি অনেক সুন্দর হয়েছে। প্রকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যায়। তাল গাছ আর কলা গাছের অংকনটা বেশি সুন্দর হয়েছে। লাষ্ট স্টেপে পেন্সিলের একটু অংকন কালার বাকি রয়েগেছে। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপনাকে ভাইয়া। কোথায় কালার বাকি আছে পেলাম না।
ছোটবেলায় এধরনের প্রাকৃতিক-দৃশ্য-অংকন করতাম। খুব ভাল লাগতো। আপনি ঠিক বলেছেন ভাইয়া এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতিকে অনেক কাছে থেকে অনুভব করা যায়। আপনার প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দরভাবে কালারগুলো দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
ধন্যবাদ আপনাকে আপু।