মাকে নিয়ে দিপন ডেন্টাল কেয়ারে।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)
আসসালামু-আলাইকুম / আদাব
মাকে নিয়ে দিপন ডেন্টাল কেয়ারে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20221106_205629276.jpg
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌄

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে বাসায় আমার মা খুব অসুস্থ তাই একটু আমি ভালো নেই। আমার মায়ের দাঁতে সমস্যা হয়েছে। তাই মাকে নিয়ে দিপন ডেন্টাল কেয়ারে গিয়েছিলাম। চলুন শুরু করা যাক মাকে নিয়ে দিপন ডেন্টাল কেয়ারে গিয়ে কি হলো।

মাকে নিয়ে দিপন ডেন্টাল কেয়ারে।

IMG_20221106_203324-01.jpeg

IMG_20221104_194540-01.jpeg

কয়েক দিন আগে আমি সকাল বেলায় অফিস এ চলে গেলাম। রাস্তায় অবস্থা এখন ভালো না থাকায় আমি এখন দুপুরের লাঞ্চ বাসায় থেকে নিয়ে যাই। আমি সকালে কাজ করতে করতে দুপুর হয়ে গেলো। এবার আমি লাঞ্চ করতেছি এমন সময় খাওয়া শেষ বাসায় থেকে ফোন আসলো মা অসুস্থ। তার পরে এবার আমি খাবার বাটি গুছিয়ে নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। তার পরে এসে দেখি মা দাঁতের ব্যাথায় থাকতে পারতেছেনা। আগে কখনো এমন দাঁতের ব্যাথা হয়নি। পরে আমি আর আমার ওয়াইফ মিলে আমাদের মাষ্টার পাড়া বাজারের এক ডেন্টাল কেয়ারের দোকানে নিয়ে গেলাম। সেখানে গিয়ে তাদের দেখালে তারা অনেক টাকা চায়। যে জায়গায় অন্য দোকানে গেলে কম টাকা নিবে কাজ ও ভালো। এবার আমি আমার ওয়াইফ কে বললাম কি করবে। সে বললো তাদের একজন পরিচিত ডেন্টাল কেয়ার রয়েছে সেখানে গেলে নাকি মায়ের চিকিৎসার ভালো হবে।

IMG_20221106_201029-01.jpeg

এবার আমি মা আর আমার ওয়াইফ কে নিয়ে অটোতে করে চলে গেলাম মৈনারটেক দিপন ডেন্টাল কেয়ারে। যদিও একটু সিরিয়াল ছিলো তবে আমাদের কে দেখে তাড়াতাড়ি সিরিয়াল দিয়ে দিলো। এবার আমার ওয়াইফ মাকে শুয়ে দিলো আর মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলো।

IMG_20221106_201444-02.jpeg

IMG_20221106_202950-01.jpeg

এবার ডাক্তার মায়ের মুখে লাইট জ্বালিয়ে দেখতেছে কি কি সমস্যা হয়েছে। ডাক্তার দেখে বললেন যে আপনার মায়ের তিনটা দাঁতে সমস্যা হয়েছে।

  • একটা দাঁত উঠাতে হবে।
  • অন্য দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে ও ফিলিং।
  • তার পরে আর এক দাঁতে পারমানেন্ট মুকুট ক্যাপ পড়াতে হবে।

সব মিলিয়ে খরচ আসবে ডাক্তার বললো ৫০০০ হাজার। আমি বললাম ৫০০ শত টাকা কম রাখেন। ডাক্তার বললেন ঠিক আছে আপনারা তো আমার পরিচিত সমস্যা নেই। ৪৫০০ টাকার ডাক্তার রাজি হয়ে গেলো। আমার কাছেও বিষয়টি ভীষণ ভালো লাগলো।

যেখানে মাষ্টার পাড়া ডেন্টাল কেয়ারে এক দাঁতে জন্য ৫০০০ হাজার টাকা চেয়েছিলো। আর এখানে দিপন ডেন্টাল কেয়ারে এসে মায়ের সব দাঁতেই ঠিক করে দিবে ৪৫০০ টাকায়। আসলে এখন সব জায়গাতেই অসৎ ভাবে কাজ করা হচ্ছে। তবে এখনো পৃথিবীতে ভালো মানুষ গুলো রয়েছে। দোয়া করি ভালো মানুষ গুলো পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকুক।

IMG_20221106_202015-01.jpeg

IMG_20221106_201931-01.jpeg

এবারে দিপন ডাক্তার মায়ের দাঁতের কাজ শুরু করে দিলো। প্রথমে সব দাঁত গুলোকে ভালো করে পরিষ্কার করে নিলেন। তার পরে প্রথম দিন রুট ক্যানেল ট্রিটমেন্ট করলেন। আর ব্যাথায় ঔষধ লিখে দিলেন। এবার বললেন পরের দিন আসতে। পরের দিন গেলে দাঁত ওঠানো হয়। আবারো দাঁত উঠানো হলে আমাদের কে দুই দিন পর যেতে বলে। আমরা ডেন্টাল কেয়ারে থেকে বাসায় চলে আসি। মা মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন। পরে আমরা আবারও দুই দিন পর দিপন ডেন্টাল কেয়ারে যাই। তার পরে আর এক দাঁতে পারমানেন্ট মুকুট ক্যাপ পরিয়ে দেন। মায়ের দাঁতের কাজ শেষ হলো। পরে ডাক্তারের সাথে কথা বলে আমরা বাসায় চলে আসি।‌‌ আল্লাহর রহমতে আমার মা এখন সুস্থ আছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

দাঁত হচ্ছে আমাদের অমূল্য সম্পদ। আমরা সকলেই দাঁতের যত্ন নিবো। দাঁতে সামান্য সমস্যা দেখা দিলে ডেন্টাল কেয়ারে দেখাবো। আমরা অনেকেই আছি ছোট সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে চাই না। তবে একটু সামান্য ছোট সমস্যা থেকে বড় সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তাই বলবো কোন সমস্যা কে ছোট করে দেখতে নেই। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

ছবিরবিবরণ
ডিভাইজVivo Y12A
বিষয়মাকে নিয়ে দিপন ডেন্টাল কেয়ারে।
লোকেশনwhat3words
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1654188256412.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

Sort:  
 4 years ago 

দাঁতের সমস্যা বিরাট সমস্যা এই সমস্যা যার আছে সেই বোঝে। এটা বেশ কষ্টের। যাই হোক আপনাদের পরিচিত দেখেই টাকা একটু কম রেখেছে, নয়তো টাকা আরো বেশি লাগতো।তারপরেও যে আপনার মা সুস্থ হয়েছে এটাই বেশি। দোয়া করি আপনার মা সম্পূর্ণ সুস্থ হয়ে যান।

 4 years ago 

দোয়া করবেন আপু। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

দাতের ব্যাথার মত খারাপ ব্যাথা হয়না।আশা করি আন্টি জলদি সুস্থ হয়ে উঠবেন।আর রুটক্যানাল খুব তারাতারি করিয়ে নিন ভাই। ক্রাউন নেওয়ার সময় একটু ভাল মানের ক্রাউন নেবেন,কারন কিছু ক্রাউন ক্যান্সার এর কারন হতে পারে। আর আসলেই দীপন এর সেবা গুলোর দাম অনেক কম।আমাদের এদিক ৫০০০ এর নিচে রুটক্যানাল হত না।আন্টির জন্য অনেক দোয়া রইল।

 4 years ago 

জি ভাইয়া সব কিছু করিয়ে নিয়েছি। দোয়া করবেন।

 4 years ago 

মায়ের অসুস্থতার কথা জেনে আপনি অফিস থেকে ছুটি নিয়ে দ্রুত বাসায় এসেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আসলে আমাদের সকলের উচিত পিতা-মাতার খেদমত করা এবং তার অসুস্থতার মুহূর্তে তার পাশে থাকা। বর্তমান সময়ে দাঁতের সমস্যাটা যেন প্রায় সকলের মাঝেই রয়েছে কম বেশি। এই যন্ত্রণাটা আমি বুঝি কারণ ছোটবেলায় আমার এমন সমস্যা ছিল আল্লাহর রহমতে এখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আপনার মা সুস্থ হয়ে যাবে। আপনার মায়ের জন্য দোয়া রইল।

 4 years ago 

আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

আমি মনে করি প্রত্যেক এরিয়াতে এই রকম কিছু ডাক্তার নামে কসাই রয়েছে, যারা মানুষের বিপদ বুঝে কোপ পরতে চায়। যাইহোক দীপন ডেন্টাল কেয়ারে কিন্তু আপনার থেকে বেশি টাকা নেয়নি।কারণ ২০১৬ সালে আমি রুট ক্যানেল ও দুইটা ক্যাপ পরিয়েছিলাম সেটা মাত্র সাড়ে তিন হাজার টাকায়। তবে বর্তমানে সেটা আপনি সাড়ে চার হাজারের মধ্যে করিয়েছেন এটা আসলে খুবই কম। যাইহোক অবশেষে কাজটি সম্পন্ন করতে পেরেছেন এটাই অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 4 years ago 

দোয়া করবেন ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 4 years ago 

দাঁতের ব্যাথা যার হয়েছে সেই বুঝতে পারে কতটা যন্ত্রণা পোহাতে হয়। আন্টির জন্য অনেক অনেক দোয়া রইলো যেন দূত সুস্থ হয়ে যান। আমার বাবার একি সমস্যা হয়েছে।তার ব্যাথা হলে খুব কষ্ট পেত। বাবার টা রুট ক্যানেল করা হয়েছে।ক্রাউন নেওয়ার সময় সবসময় ভালো টা নেওয়ার চেষ্টা করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। খারাপ হলে সমস্যা হতে পারে। আমার বাবকে ৪০০০ টাকা দিয়ে করানো হয়েছে। কারণ ডাক্তার আমার পরিচিত এই জন্য কম নিয়েছে। তাছাড়া সবার কাছ থেকে ৫০০০ টাকা নিয়ে থাকে। সবশেষে আন্টির জন্য আন্তরিক দোয়া এবং ভালোবাসা রইলো।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 years ago 

দাঁতের যন্ত্রণা গুলো সত্যিই খুব কষ্টদায়ক হয়। কিছুদিন পূর্বে আমার বাবাকেও এমন কষ্ট পেতে দেখেছি। তারপর একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করার পর এখন অনেকটা ভালো। তবে ভাই আপনি যে মায়ের অসুস্থতার খবর পেয়ে দেরি না করে সাথে সাথে চিকিৎসার জন্য নিয়ে গেছেন এই ব্যাপারটা দেখে খুবই ভালো লাগলো। সব কাজ যেহেতু ভালোমতো হয়ে গেছে আশা করি আন্টি এখন অনেক ভালো আছেন। সব সময় এভাবেই মায়ের সেবা যত্ন করুক সব সন্তানেরাই। এমনটাই প্রত্যাশা করি। আর হ্যাঁ আমাদের সবারই দাঁতের প্রতি যত্নশীল হওয়া উচিত।

 4 years ago 

দোয়া করবেন দাদা। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 4 years ago 

ঠিক বলেছেন ভাইয়া দাঁত অমূল্য সম্পদ। দাঁত থাকতে দাঁতের যত্ন নেয়া উচিত আমাদের সকলেরই। দাঁতের ব্যথা খুবই মারাত্মক। অন্যান্য ব্যাটের সঙ্গে কোন মিল নেই। তাছাড়া দাঁতের ট্রিটমেন্ট একেক জায়গায় একেক রকম হয় । আপনি ভালো করেছেন যে পরিচিত জায়গায় গিয়েছেন এবং সেখানে ট্রিটমেন্টটা ভালো পেয়েছেন। সেই সাথে খরচও কম হয়েছে। আপনার মা এখন সুস্থ আছে যেন ভালো লাগলো। দোয়া রইল আপনাদের জন্য।

 4 years ago 

আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 4 years ago 

আসলে আন্টির দাঁতের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো।আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ অনেক গুরুত্বপূর্ণ।দাঁতের সমস্যা, চোখের সমস্যা, মাথার সমস্যা একটার চাইতে একটা অনেক জটিল সমস্যা।আপনি অনেক ভাল কাজ করেছেন খুব দ্রুত ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে নিছেন। আশা করি আন্টির খুব তাড়াতাড়ি অসুস্থতা কাটিয়ে উঠবেন।অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি অনুভূতি শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

মাকে নিয়ে ডাক্তারের কাছ গিয়েছেন এত ব্যস্ততার মাঝে অনেক কষ্ট করছেন। মায়ের জন্য যে কষ্ট করলেন সত্যি এটা তৃপ্তি ময়। আপনার মায়ের দাঁতের যে সমস্যাটার সমাধান হয়েছে শুনে অনেক ভালো লাগলো। সব সময় সকল মায়ের সুস্থতা কামনা করি কারণ পৃথিবীতে একমাত্র মা বড় সম্পদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62119.69
ETH 1735.64
USDT 1.00
SBD 0.39