রেসিপি:)- টমেটোর স্বাদে টাইগার চিংড়ি মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
টমেটোর স্বাদে টাইগার চিংড়ি মাছের রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20240120_202749_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রেসিপি:)- টমেটোর স্বাদে টাইগার চিংড়ি মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2024-01-20-20-30-42-29_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
চিংড়ি মাছ২৫০ গ্রাম।
টমেটোচারটি।
পেঁয়াজ কুচিএক কাপ।
মরিচ গুঁড়াএক চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
ধনিয়া পাতা কুচিসামান্য।
গরম মসলা গুঁড়াআধা চা-চামচ।
কাঁচা মরিচ কুচিছয়টি।
লবণস্বাদমতো ।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-20-20-31-27-38_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি টাইগার চিংড়ি মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে টমেটো গুলো কে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে বঁটি দিয়ে কেটে নিলাম। এবার আমি ধনিয়া পাতা কুচি করে কেটে নিলাম। তার পরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-20-20-31-53-86_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • পেঁয়াজ কুচি গুলো কে হালকা করে ভেজে নিলাম। তার পরে চিংড়ি মাছ গুলো কে দিয়ে দিলাম। এর পরে হালকা করে ভেজে নিলাম। তার পরে সমস্ত মসলা গুঁড়া দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-20-20-32-24-76_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তার পরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এর পরে সব গুলো কে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-20-20-33-16-79_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এর পরে আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তার পরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে কিছুক্ষণ পর ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। তার পরে কিছুক্ষণ পর দেখলাম ঝোল কমে গেছে। এর পরে আমি এই এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20240120201748-01.jpeg
IMG20240120201753-01.jpeg
  • টমেটোর স্বাদে টাইগার চিংড়ি মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমি তো মাঝে মধ্যে এভাবে রান্না করে খাই। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়টমেটোর স্বাদে টাইগার চিংড়ি মাছের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছ আমার খুবই প্রিয় মাঝেমাঝে এমন রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়।
তবে আপনার রেসিপিটি একটু বেশিই লোভনীয় দেখাচ্ছে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।
আসলে টমেটো দিয়ে এই জাতীয় রেসিপি প্রস্তুত করলে খেতে একটু বেশি মজা হয়।
ফটোগ্রাফির সাথে রেসিপিটি দারুণভাবে উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

টমেটোর স্বাদে টাইগার চিংড়ি মাছের লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। চিংড়ি মাছ আমার খুবই প্রিয় তাই আপনার তৈরি করার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি লক্ষ্য করে দেখেছি টমেটো ব্যবহার করলে চিংড়ি মাছ খেতে আরো বেশি সুস্বাদু হয়ে যায়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

যেকোনো তরকারির মধ্যে টমেটো দিলেই সে টমেটো খেতে বেশ ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে চিংড়ি মাছ টমেটোর সাথে রান্না করে দেখিয়েছেন। আপনার রান্না এই রেসিপি বেশি দারুন ছিল।

 3 years ago 

আপনি আজকে অসম্ভব সুন্দর একটি রেসিপি করেছেন। টমেটোর সাথে টাইগার চিংড়ি মাছের রেসিপি এটা আমার ভীষণ ভালো লাগলো। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। রান্নাটির কালারটি অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল দারুন ভাবে উপস্থাপনা করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে যদি একটু খেতে পারতাম। চিংড়ি মাছ এভাবে টমেটো দিয়ে অনেক বার খাওয়া হয়েছে। এটা খেতে খেতে খুবই সুস্বাদু লাগে। রেসিপিটা খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ❣️

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিংড়ি মাছের রেসিপি আমার আনেক প্রিয়। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি উপস্থাপনা করেছেন। আরো বেশি মজা লাগে শীতকালে টমেটো দিয়ে যেকোনো রেসিপি। আশা করি পরিবারের সবার সাথে অনেক মজা করে খেয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ যেভাবে রান্না করি না কেন অনেক মজা লাগে। আর টমেটো দিলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37