অফিসের সামনে মেলায় কিছু সময়।

in আমার বাংলা ব্লগlast year
অফিসের সামনে মেলায় কিছু সময়।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000073254.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। অফিসের সামনে মেলায় কিছু সময়। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG20241229175941.jpgIMG20241229175937.jpg

IMG20241229175557.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

অফিসের সামনে একটা মাঠ রয়েছে। আর বেশ কিছুদিন পর পর এখানে বিভিন্ন ধরণের ছোট মেলা শুরু হয়। গতকাল দেখলাম ছোট একটি মেলার মতো আয়োজন করা হয়েছে। ছোটদের খেলনা থেকে শুরু করে বেশ কিছু আইটেম এর দোকান পাট রয়েছে। তবে যাই বলুক মেলা ছোট হোক বা বড় হোক মেলায় সময় কাটাতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অফিসে ছুটি হয়েছে এর পরে আমরা কয়েকজন মিলে মেলায় গিয়ে চমৎকার সময় উপভোগ করলাম।

IMG20241229175603.jpgIMG20241229175551.jpg

IMG20241229175631.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

মহিলাদের জন্য বেশ কিছু দোকান পাট রয়েছে। বেশ কিছু মহিলা দেখলাম তারা তাদের প্রয়োজনীয় জিনিস দোকান গুলোতে থেকে কেনাকাটা করছেন। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দোকান গুলো দেখতে লাগলাম। এর পরে তো আমি বেশ কিছু ফটোগ্রাফি ও করেছিলাম আপনাদের কে দেখানোর জন্য। ছোটদের খেলনা মার্ক্স দেখলাম। এধরনের মার্ক্স দিয়ে ছোটরা তো এক জন আরেক জন কে ভয় দেখায়। আর এধরনের দৃশ্য গুলো দেখতে তো আরো বেশি ভালো লাগে।

IMG20241229175515.jpgIMG20241229175452.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

তেলে ভাজা খাবার মেলায় বেশি দেখা যায়। তেলে ভাজা খাবার গুলো কম বেশি সবাই খেতে পছন্দ করেন। আমিও তার মধ্যে একজন তেলে ভাজা খাবার দেখলে তো নিজেকে সামলাতে পারি না। সবাই মিলে চিকেন রোল এবং চপ খেলাম। এধরনের খাবার গুলো খেতে ভীষণ মজাদার লাগে। এর পরে বেশ কিছু সময় পর বাসার দিকে চলে আসলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।



White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 last year 

মেলা মানেই হরেক রকম দোকান পাট এবং মনোরঞ্জনের জিনিসপত্র। মেয়েদের জিনিসই জানিনা কেন বেশি পরিমাণে পাওয়া যায়। হয়তো মেয়েরা জিনিস কিনতে বেশি পছন্দ করে তাই। আপনার মেলায় ঘুরতে গিয়ে ছবিগুলো দেখে বেশ ভালো লাগলো। খাবারের দোকানটা বেশ লোভনীয়। মাস্কগুলো বাচ্চারা খুবই পছন্দ করে আমি দেখি। এছাড়াও ঝিনুকের নানান শোপিস পাওয়া যাচ্ছে যা কাজে আসে। অফিসের সামনে মেলা বসেছে বলে আপনি কিন্তু ভালই সময়টা কাটিয়ে নিলেন মেলায় গিয়ে।

 last year 
1000073272.jpg1000073271.jpg1000073267.jpg
 last year 

শীত আসলে বিভিন্ন জায়গায় মেলা দেখা যায়। আর মেলাতে আমার ঘুরতে অনেক ভালো লাগে। যদিও বলি মেলায় কিছু কিনব না। তারপরেও মেলায় গিয়ে সুন্দর জিনিসগুলো উপভোগ করতে করতে মাঝে মাঝে টুকিটাকি কিছু কেনা হয়ে যায়। কারণ সেই জিনিসগুলো আবার সব জায়গায় কিনতে পাওয়া যায় না। ঠিক বলেছেন আপনি মেলার মধ্যে অনেক ভাজাপুরি জিনিস বিক্রি করে। আর সেগুলো খেতে কিন্তু আমার কাছেও বেশ লাগে।

 last year 

শিতের সময় বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় ঘুরতে যেমন ভালো লাগে তেমনি মেলার জিনিস গুলো দেখতেও খুব ভালো লাগে। মেলায় দেখছি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এবং তেলে ভাজা খাবারও ছিল দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভাই আপনাদের অফিসের সামনে মেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখেও ভীষণ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে মানুষের মুখোশের ছবিটা অসাধারণ লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার পোস্টে জানতে পারলাম আপনার অফিসের সামনে ছোট মাঠে মাঝে মাঝে মেলা বসে।তাহলে তো আপনার মাঝে মাঝেই ছোটখাট মেলা ভ্রমণ করা হয় ভাইয়া। মেলাতে দেখছি বাচ্চাদের খেলনা সহ অনেক ধরনের জিনিস বিক্রি করছে। মাঝে মাঝে এভাবে মেলাতে ঘোরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে ও ফটোগ্রাফি গুলো দেখে।

 last year 

আপনি মেলায় গিয়ে এত সুন্দর একটা সময় অতিবাহিত করেছেন, এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর মুহূর্তের পাশাপাশি সুন্দর কিছু ফটোগ্রাফিও আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনার অফিসের মাঠে অনুষ্ঠিত মেলায় সময় কাটিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার। মেলার কয়েকটা ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো আমার। সব থেকে বেশি ভালো লাগলো মেলায় তেলে ভাজা খাবারের ফটোগ্রাফিটি দেখে এবং আপনার তেলেভাজা ‌খাবার খাওয়ার কথাটি জানতে পেরে। আসলে এরকম মেলায় অন্যতম আকর্ষণ হলো তেলে ভাজা খাবার। যাহোক খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 last year 

অফিসের সামনে মেলায় কিছুটা সময় আপনি কাটিয়েছিলেন, এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। মেলায় গেলে কিন্তু খুব ভালো লাগে। মেলায় গেলে তেলে ভাজা জাতীয় খাবার গুলো খেতে আমার নিজেরও অনেক ভালো লাগে। চিকেন রোল এবং চপ খেয়েছিলেন ওখান থেকে এটা শুনে ভালো লাগলো। সুন্দর মুহূর্তটা খুব দারুণভাবে শেয়ার করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39