ছোটবেলায় দোকান করার মধুর স্মৃতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅 হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ছোটবেলায় দোকান করার মধুর স্মৃতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
ছোটবেলার মধুর স্মৃতি গুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে হঠাৎ করে অটোরিকশা করে যাচ্ছিলাম তখন ছোটদের কিছু দৃশ্য চোখে পড়লো। দুজন ছোট ছেলে মিলে বাসার সামনে ছোট একটি দোকান বানিয়েছে। যদিও আমি দুর থেকে দেখেছি। তবে দুর থেকে দেখলে কি হবে আমার এধরনের ছোট বেলার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে।
আমি এবং আমার চাচা ভাই হচ্ছে সুমন। আমরা দুজন মিলে টাকা জমাতাম। এভাবে টাকা জমাতে জমাতে একবার আমাদের মাথায় আসলো দোকান করবো। দোকান এর জন্য বেশ আয়োজন হলো। বাসার সামনে উঠানে ছোট করে একটি দোকান তৈরি করলাম। এর পরে আমরা দুই ভাই মিলে টাকা নিয়ে বাজারে গেলাম। দোকান এর জন্য মালামাল কিনতে।
আমাদের বাসার আশে পাশে কম দোকান ছিলো। এর পরে আমরা দোকান দেওয়ার পর আশেপাশের ছোট ছোট ছেলে মেয়েরা এসে চকলেট চিপস এগুলো বেশি বেশি খেতে থাকেন। এবং আমাদের দোকান বেশ ভালো চলতে থাকে। এর পরে আমরা এভাবে দোকান টিকে একবছর ধরে রাখি। তার পরে আসতে আসতে দোকানটিকে একটু বড় করি। সত্যি কথা বলতে সেই দোকানটি এখনো রয়েছে।
তবে দোকান টিকে এখন আমার চাচা চালায়। দোকানটি এখন বেশ বড় আর অনেক লোকজন আসে সেখানে। বাড়িতে গেলে দোকানটি দেখলে মনের ভিতর একটা আলাদা অনুভুতি চলে আসে। আমাদের সেই ছোট বেলার দোকানটি বড় করে ধরে রেখেছে এতেই আমি ভীষণ খুশি। এখন আমরা চাচাতো ভাই আর আমি ঢাকায় থাকি। এবং তার বাবা গ্রামে দোকান দেখা শোনা করেন।
এই ছিলো আমার আজকের আয়োজন। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আশাকরি আপনাদের সবার পোস্ট ভিজিট করে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | জেনারেল রাইটিং। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | ছোটবেলায় দোকান করার মধুর স্মৃতি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| রাইটিং | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
ছোটবেলায় অনেকেই দেখতাম এমন ছোট ছোট দোকান করে অনেক কিছু বিক্রি করতো। সেই দিনগুলো আসলেই মধুর ছিলো। আপনারা ছোটবেলা দুষ্টমি করে একটি দোকান দিয়েছিলেন এবং এখনো সেই দোকানটি রয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। আসলেই এটা আনন্দের একটি বিষয়। আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এটা ছোটবেলার স্মৃতিও বলতে পারেন আবার নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে পারেন। যেহেতু দোকানটি এখনো চলছে সেহেতু আপনারা দেখছি সফল উদ্যোক্তা। গল্পটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম অনেক সুন্দর লাগতেছে ভাই।
আগে গ্রামের বাড়িতে গেলে দেখতাম এরকম ছোট ছোট বাচ্চারা অল্প কিছু জিনিস নিয়ে দোকান সাজিয়ে বসে আছে। আবার অন্য বাচ্চারা এসে সেগুলো কিনছে। এখন এগুলো তেমন একটা দেখা যায় না। যাই হোক ভাইয়া আজকে আপনার পোস্টটি পড়ে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে ছোটবেলায় এমন ঘটনা রয়েছে। আপনি অটো রিক্সায় চড়ে যাওয়ার সময় দুজন ছোট্ট ছেলের দোকান দেওয়া দেখে আপনার সেই স্মৃতির কথা মনে পড়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে এই ঘটনার সাথে আমিও বেশ পরিচিত। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বাহ ছোটবেলার দোকান এখনো আছে শুনে অবাক হলাম। আপনারা দুষ্টুমি করে দোকান দিয়েছেন এবং ছোটবেলায় কিছু মালামালও বিক্রি করতেন। আর সে দোকান এখন আপনার চাচা বড় দোকানে পরিণত করে দেখাশোনা করছে। এটা ঠিক বলেছেন এখন দোকান দেখলেই আপনার মনের ভিতর অন্যরকম অনুভূতি কাজ করে। আসলে এটা হওয়ারই কথা। কারণ এরকম স্মৃতি বিজড়িত ঘটনা সবার সাথে তো আর ঘটে না। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর একটি ছোটবেলার মজার স্মৃতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ছোটবেলায় টাকার জমিয়ে আপনি এবং আপনার চাচাতো ভাই মিলে দোকান দেওয়ার বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার একটি স্মৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে আমাদের সবার জীবনে ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে যেগুলো খুবই মধুর। আপনাদের ছোটবেলার সেই দোকানটা এখনো রয়েছে, এটা জেনে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। আর আপনার চাচাতো ভাই সেই দোকানটা চালায় এটা জেনে সত্যি খুশি হলাম। এরকম ছোট ছোট উদ্যোগগুলো আমাদেরকে অনেক বড় পর্যায়ে নিয়ে যায়। দুইজনে টাকা জমিয়ে দোকানটা দিয়েছিলেন।
এটা আসলেই অবাক করা কান্ড, যে ছোটবেলায় যে দোকান দিয়ে আপনারা শুরু করেছেন। সেটি এখন বড় দোকান হয়ে আপনার চাচা দেখাশোনা করছে। একটি প্রতিষ্ঠান এভাবে টিকিয়ে রাখা আসলে কতটুকু আন্তরিকতার প্রয়োজন রয়েছে সেটা এই আপনার এই গল্পে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।