প্রতিযোগিতা:- ৪০ "বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা:- ৪০
"বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230504174425-01.jpeg

শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই আপনাদের সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিযোগিতা:- ৪০ "বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।


বৃষ্টি ভেজা ফুল


IMG20230701113932-01.jpeg

IMG20230701115929-01.jpeg


আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন কিছু আয়োজন। সব সময়ই ভিন্ন রকম প্রতিযোগিতা আয়োজন করা হয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। এধরনের কাজ গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সব সময়ই চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমি "বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আমি সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। বৃষ্টি ভেজা ফুল। ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুল গুলোতে বৃষ্টির ফোঁটা পরে আছে আর দেখতে অসাধারন লাগতেছিলো আমি মুগ্ধ হয়ে ছবি তুলেছিলাম।


বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্য।


IMG20230701105011-01.jpeg

IMG20230629145408-01.jpeg


বর্ষাকালে প্রকৃতি নতুন ভাবে সাজে। বৃষ্টির পানিতে ভিজে সব কিছু যেনো নতুন হয়ে উঠে। দুই দিন আগে সকাল বেলায় বৃষ্টি হচ্ছিলো। আমার একটা খুব জরুরী প্রয়োজনে কাজে বের হতে হয়েছিলো। আমি অটোতে করে যাচ্ছিলাম। তখন আমি ছবি গুলো তুলেছিলাম। সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আমি তো সময় পেলেই ফ্রি টাইমে প্রকৃতির সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসি।


বৃষ্টির ফোঁটা এবং বিটল।


IMG20230629070423-01.jpeg

IMG20230629070635-01.jpeg


ফটোগ্রাফি করতে এবং দেখতে ভীষণ ভালোবাসি। সব সময়ই ভিন্ন রকম ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। একটি পাতার মধ্যে বৃষ্টির ফোঁটা রয়েছে। আর আমি পাতার মধ্যে বৃষ্টির ফোঁটার ছবিটি খুব কাছে থেকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। পোকামাকড় এর ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। যখন আমি ফটোগ্রাফি করছিলাম। ঠিক পাশেই দেখতে পেলাম। ছোট একটি বিটল পোকা। যদিও এর ফটোগ্রাফি করা খুব মুশকিল। তবে কিছুক্ষণ চেষ্টা করার পর ধৈর্য্য সহকারে ফটোগ্রাফি করলাম।


দুপুর বেলার প্রকৃতির দৃশ্য।


IMG20230725125244-01.jpeg

IMG20230624174750-01.jpeg


নীল আকাশ দেখতে অসাধারন লাগে। বিশেষ করে তো নীল আকাশের মাঝে সাদা মেঘ যখন ভেসে বেড়ায় তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। সবুজ ঘাস গাছ পালা গুলো বর্ষাকালে নতুন ভাবে ফুটিয়ে উঠেছে। সব কিছু দেখতে যেনো পরিষ্কার লাগতেছে। এধরনের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে।


নৌকা পারাপার দৃশ্য।


IMG20230421135257-01.jpeg


নদী আমারে খুব টানে। ছোট বেলায় থেকে নদীতে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বিশেষ করে নদীতে বর্ষাকালে যখন পানি ভরে যেতো কানায় কানায় তখন আমরা সব বন্ধুরা মিলে নদীতে গোসল করতাম। আর বিভিন্ন ধরণের খেলা করতাম। সেই সময়ের কথা গুলো মনে পড়লে এখনো ভীষণ ভালো লাগে। সত্যি সময় গুলো ছিলো খুব মধুর। তিন দিন আগে তুরাগ নদীর তীরে গিয়েছিলাম। সেখানে এপার থেকে ওপারে নৌকা করে যাচ্ছিলাম। তখন আমি ছবিটি তুলেছিলাম।


সূর্য অস্তের দৃশ্য।


IMG20230724182144-01.jpeg

IMG20230504174425-01.jpeg

IMG20230504174412-01.jpeg


সূর্য অস্তের দৃশ্য গুলো দেখতে অসাধারন লাগে। বিশেষ করে যখন সূর্য মামা অস্তে যাবে। ঠিক তার কিছুক্ষণ আগে পুরো আকাশ দেখতে অসাধারন লাগে। মনে হয় যেনো পুরো আকাশে আগুনে আভা ছড়িয়ে যাচ্ছে। কি মনোরম পরিবেশ সত্যি ভীষণ ভালো লাগে। আমি বিভিন্ন ভাবে সূর্য অস্তের দৃশ্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আশাকরি সূর্য অস্তের দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমাদের সবার বেশ পছন্দ হবে।

এই ছিলো আমার আজকের আয়োজন। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি আপনাদের সবার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারো দেখে হবে খুব শিগগিরই নতুন কোন পোস্টে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।


ছবির বিবরণ
বিভাগপ্রতিযোগিতা:- ৪০
ডিভাইজrealme 9
বিষয়"বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতা উপলক্ষে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে আমি তো মুগ্ধ। একেবারে মনোমুগ্ধকর ছিল আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি। এই প্রতিযোগিতার কারণে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। এতগুলো ফটোগ্রাফি দেখতে পেয়ে সত্যি মনটা জুড়িয়ে গেল। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল আপনার তোলা ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

আপনার এধরনের মন্তব্য পেয়ে সব সময়ই ভালো লাগে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। তোমার বর্ষাকালীন প্রকৃতির ছবিগুলো দারুন ছিল। সত্যি বলতে আমি তেমন বৃষ্টি ভেজা ছবি তুলতে পারিনি, তাই এখনো অংশগ্রহণ করতে পারলাম না। দেখি কি করা যায়।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বর্ষাকালীন প্রকৃতির অপরূপ দৃশ্য আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফির রুপ ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন রূপের ভিন্ন ভিন্ন সৌন্দর্য ছিল। সবগুলো ফটোগ্রাফি দারুণ ছিল বিশেষ করে কাশির উপর পানির ফোটা।

 3 years ago 

আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে এতেই আমি খুশি ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ভাই মারাত্মক ছবি তুলেছেন আপনি। বর্ষাকালে প্রকৃতি নানান ভাবে সাজতে পছন্দ করে।৷ বিশেষ করে সব যায়গায় সবুজ এর খেলা চলে। এটা দারুন যে আপনি বর্ষার প্রাকৃতিক ছবি গুলো খুব সুন্দর ভাবে তুলেছেন। এমন ছবি দেখলেও প্রাণ জুড়িয়ে যায়। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের আপনি যেসব ফটোগ্রাফিগুলো করেছেন প্রতিটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যেটা বলে শেষ করা যায় না। আপনি খুবই চমৎকারভাবে এই ফটোগ্রাফি গুলো আপনার ফোনে ক্যাপচার করেছেন। এই প্রতিযোগিতার জন্য আপনার শুভকামনা রইলো ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার জন্য ও শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

মিতা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি যে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন তা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলছি। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ সফল হোক এই প্রত্যাশা করছি।

 3 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মিতা। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

সত্যি প্রশংসনীয় ভাইয়া বর্ষাকালের ফটোগ্রাফি গুলা আপনি চমৎকার ভাবে নিলেন। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। আমাদের বর্ষাকালের প্রকৃতি অনেক সুন্দর যে দিকে তাকায় সেদিকে খুব ভালো লাগে। চমৎকার ফটোগ্রাফির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39