লাউয়ের স্বাদে টাকি মাছ রান্নার রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
রান্না একটি আর্ট
শুভ সকাল 🌄 আমার বাংলা ব্লগ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন একটি রেসিপি। লাউয়ের স্বাদে টাকি মাছ রান্নার রেসিপি। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| লাউ | একটি। |
| টাকি মাছ | ৫০০ গ্রাম। |
| পেঁয়াজ কুচি | আধা কাপ। |
| কাঁচা মরিচ | বাটা এক চা-চামচ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | আধা চা-চামচ। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| ধনিয়া পাতা কুচি | সামান্য। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো। |
- প্রথমেই আমি টাকি মাছ গুলো কে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ মসলা দিয়ে মাখিয়ে নিলাম। তার পরে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে মাছ গুলো কে ভেজে উঠিয়ে নিলাম।
- এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে রসুন বাটা আর কাচা মরিচ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য পরিমান পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত গুঁড়া মসলা দিয়ে দিলাম।
- মসলা গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মসলা গুলো কে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি লাউ গুলোকে দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে নিলাম।
- এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম লাউ থেকে পানি বের হয়েছে। এবার আমি এই পানি দিয়েই লাউ সিদ্ধ করে নিবো। কিছুক্ষণ রান্না করার পর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
- ১০ মিনিট পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। আর দেখলাম লাউ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা টাকি মাছ গুলো কে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ রান্না করে এখানেই রান্না শেষ করলাম।
- লাউয়ের স্বাদে টাকি মাছ রান্নার রেসিপি রান্না করা শেষ। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। লাউয়ের স্বাদে টাকি মাছ রান্না খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আমি তো জমিয়ে খেয়েছি। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই কে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | লাউয়ের স্বাদে টাকি মাছ রান্নার রেসিপি। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
টাকি মাছ দিয়ে লাউ রেসিপি ওহ্ কি সুস্বাদু একটা রেসিপি শীতকালীন এই সময়টায় এই রেসিপিটা ঠান্ডা করে খেলে খুবই মজা লাগে। যদিও বাসায় কেউ টাকি মাছ খায় না তাই এই রেসিপিটি খুব একটা খাওয়া হয় না তবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করে অনেক খাওয়া হয়।
চিংড়ি মাছ দিয়েও খেতে অনেক সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
লাউ আর টাকি মাছের সমন্বয়ে অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া দেখে জিহ্বায় জল চলে আসলো।
ভাজি করা টাকি মাছ গুলো দেখে গরম ভাতের সাথে খেতে ইচ্ছে করছে। যাই হোক পরিবেশন করার পরে নিজের লোভ আর কন্ট্রোল করতে পারছিলাম না।
আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
টাকি মাছ দিয়ে ভর্তা খেয়েছি।তবে লাউ দিয়ে কখনো খাওয়া হয়নি। তবে লাউ দিয়ে টাকি মাছের রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক মজাদার এবং টেস্টি ছিল।সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রথমত বলি টাকি মাছ আমার অনেক পছন্দ। বিশেষ করে টাকি মাছের ভর্তা খেতে একটু বেশি ভালো লাগে।
যাইহোক আপনি লাউ দিয়ে টাকি মাছ রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। কালার টা দেখে বোঝা যাচ্ছে আসলেই খেতে দারুন ছিল। ধন্যবাদ ভাইয়া রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনি আজকে অতি লোভনীয় একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। লাউ এবং টাকি মাছ দুটোই আমার প্রিয় খাবার। আর লাউ দিয়ে টাকি মাছ খেতে তো অনেক ভালো লাগে। আপনার রান্নার ধাপ গুলো ও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
টাকি মাছ কে আমরা বলি শাটি মাছ ৷ তবে কেউ কেউ বলে টাকি ৷ টাকি মাছ খেতে বেশ ভালো লাগে ৷ আপনি লাউ আর টাকি মাছ একসাথে কি সুন্দর করে রানা করেছেন ৷ দেখে অনেক লোভ পাচ্ছে ৷ নিশ্চয়ই অনেক স্বাদ হয়েছে ৷
ধন্যবাদ এতো সুন্দর একটি রেসেপি তুলে ধরার জন্য ৷
টাকি মাছ আমার খুবই ফেভারিট বিশেষ করে ভর্তা অথবা ভুনা করে খেতে বেশি মজা লাগে আলুর সাথে।। তবে আপনার মত করে কখনো লাউ দিয়ে রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়নি। তবে আপনার প্রস্তুত করার রেসিপি দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে খেতে খুব মজা হয়েছিল।।
আপনার টাকি মাছের রেসিপি দেখে মনে হল যে অনেকদিন টাকি মাছ খাওয়া হয় না। লাউ দিয়ে এভাবে টাকি মাছের ঝোল করলে খেতে খুবই ভালো লাগে। আর যদি সবশেষে বেশ কিছু ধনিয়া পাতা দেয়া যায় তাহলে তো কথাই নেই। আপনার লাউ টাকি মাছের ঝোল এর কালারটা খুব সুন্দর এসেছে । বোঝাই যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল খেতে।
ঠিক বলেছেন আপু খেতে সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ আপনাকে।