শীতকালীন সবজি রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
শীতকালীন সবজি রান্নার রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1_20231217_210008_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। শীতের সকালের শুভেচ্ছা💐কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। শীতকালীন সবজি রান্নার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-12-17-21-02-11-48_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
টমেটোতিনটি
শিম২৫০ গ্রাম।
আলুছয়টি।
ফুলকপিএকটি।
পেঁয়াজ কুচিএক কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াএক চা-চামচ।
কাঁচা মরিচছয়টি।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
ধনিয়া পাতা কুচিসামান্য।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-12-17-21-02-55-98_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমে আমি সবজি গুলো কে কেটে নেওয়ার জন্য হাতের কাছে নিলাম।‌ এবার আমি টমেটো ধুয়ে নিলাম। তার পরে কেটে নিলাম। তার পরে ফুলকপি কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর পরে আলু এবং শিম কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-12-17-21-03-29-84_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। তার পরে পরে মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-12-17-21-03-54-60_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • আলু গুলোকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তার পরে শিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আবারো শিম গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে ফুলকপি দিয়ে দিলাম। এবারে আমি সব গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-12-17-21-04-41-47_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার পরে কিছুক্ষণ পরে টমেটো দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বেশ কিছুক্ষণ পরে দেখলাম সবজি গুলো সিদ্ধ হয়েছে। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। তার পরে কিছুক্ষণ পরে এখানেই রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20231217203150-01.jpeg
IMG20231217203233-01.jpeg

শীতকালীন সবজি রান্নার রেসিপি হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। শীতকালীন সবজি খেতে ভীষণ মজা লাগে। আর এভাবে কয়েকটি সবজি এক সাথে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়শীতকালীন সবজি রান্নার রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
20231110_031553_0000.png

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

শীতকালীন সবজি দিয়ে আপনি চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। সত্যি ভাইয়া শীতের সবজি খেতে অনেক মজার। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ্ দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন ভাই।শীতকালে এই রকম সবজি খেতে খুবই ভালো লাগে। আপনি আলু টমেটো ধুনিয়া দিয়ে সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেলো ভাই। ধন্যবাদ ভাইয়া রেসিপি পোস্ট টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

শীতকালীন সবজি রান্নার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকগুলো সবজি যখন এভাবে একত্রিত করে রান্না করা হয় তখন সেটা খেতে খুবই সুস্বাদু হয়ে যায়। আর এমনিতেই শীতকালীন সবজিগুলো অনেক সুস্বাদু হয়।

 3 years ago 

এভাবে এক সাথে সবজি রান্না করলে স্বাদ দিগুন বেরে যায়। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

সিম রান্না করতে আমি মাঝখান দিয়ে এক কাটা দিয়ে আপনি দেখছি আস্ত সিম দিয়ে দিলেন। আস্ত শিন গুলো দেখতে খুবই সুন্দর লাগছে এভাবেও একদিন রান্না করে দেখব। শীতকালীন সবজি খেতে খুবই টেস্ট পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে।

 3 years ago 

জি আপু এভাবে রান্না করে খেতে পারেন খেতে ভীষণ সুস্বাদু লাগে। ধন্যবাদ সবাইকে আপু।

 3 years ago 

চমৎকার রেসিপি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইজান। আপনার রেসিপি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে আপনি শীতকালে চার রকম সবজির সমন্বয়ে রান্নার কার্যক্রম করে দেখিয়েছেন। আলু, শিম, ফুলকপি, টমেটো দিয়ে চমৎকার একটা রেসিপি তৈরি করেছেন, আশা করি অনেক সুস্বাদু ছিল আপনার এই রেসিপি।

 3 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago (edited)

বাহ্ ভাইয়া বেশ চমৎকার একটি রেসিপি করলেন তো। শীতকালীন সবজি দিয়ে দারুন দারুন রেসিপি করা যায়। আর আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে দারুন ছিল। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া শীতকালীন সবজি দিয়ে এত ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু খেতে সুস্বাদু হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শীতের সবজি দিয়ে মজার রেসিপি তৈরি করেছেন। সবজির রেসিপি দেখে খুবই ভালো লাগলো। এত সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শীতকাল মানেই সবজি সিজন। এই সিজনে এত সবজি পাওয়া যায় যে খেয়ে শেষ করা যায় না। তাছাড়া এসব সবজি একসঙ্গে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনি আজকে বেশ কিছু সবজি একসঙ্গে মিলিয়ে রান্না করেছেন। বিশেষ করে টমেটো, ধনিয়া পাতা দেয়ার কারণে স্বাদ বেড়ে গিয়েছে বোঝা যাচ্ছে। রেসিপির কালারও বেশ লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন আপু। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64799.28
ETH 1861.42
USDT 1.00
SBD 0.38