রেসিপি পোস্ট:)- টমেটো এবং মুলা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
টমেটো এবং মুলা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
20240215_202623_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রেসিপি পোস্ট:)- টমেটো এবং মুলা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2024-02-15-20-12-06-59_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
রূপচাঁদা মাছছয় পিস।
মুলাএক কেজি।
টমেটোচারটি।
পেঁয়াজ কুচিআধা কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
ধনিয়া পাতা কুচিসামান্য।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-02-15-20-12-44-23_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমে আমি টমেটো পানি দিয়ে ধুয়ে কুচি করে কেটে নিলাম। এর পরে মুলা গুলো কে খোসা ছাড়িয়ে নিলাম। এর পরে চিকন করে কেটে নিলাম। এর পরে মুলা গুলো কে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর পরে মাছ গুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এর পরে মসলা দিয়ে মাখিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-02-15-20-13-18-53_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এর পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এখন আমি মাছ গুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি এবং কাচা মরিচ দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-02-15-20-14-15-12_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি পরিষ্কার করে রাখা মুলা গুলোকে দিয়ে দিলাম। এর পরে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এর পরে ঢাকনা খুলে টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব গুলো কে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-02-15-20-14-34-85_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মুলা সিদ্ধ হয়েছে। এবার আমি ভেঁজে রাখা মাছ দিয়ে দিলাম। এর পরে ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ পর ঝোল একটু শুকিয়ে গেলে এই পর্যায়ে আমি রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG-20240215-WA0003-01.jpeg
IMG-20240215-WA0004-01.jpeg
  • টমেটো এবং মুলা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমি তো জমিয়ে খেয়েছিলাম। আশাকরি আপনাদের কাছে টমেটো এবং মুলা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়টমেটো এবং মুলা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

মুলা দিয়ে তৈরি করা রেসিপিগুলো আমার অনেক বেশি ফেভারিট। কারণ শীতের সময় মুলা খেতে আমি অনেক পছন্দ করি। কিন্তু টমেটো এবং মুলা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি প্রথমবারের মতো দেখলাম আমি। এই ছবিটা খাওয়াতো দূরের কথা রেসিপিটা কখনো আমি দেখিনি। আপনি অনেক মজাদার এবং সুস্বাদুভাবে পুরোটা তৈরি করেছেন। শীতের সময় যেকোনো রেসিপি মধ্যে টমেটো ব্যবহার করলে তার স্বাদ আরো বেশি বেড়ে যায়। এটাও মনে হয় সুস্বাদু ছিল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রূপচাঁদা মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। তবে টমেটো এবং মুলা দিয়ে কখনো রূপচাঁদা মাছের রেসিপি আমার খাওয়া হয়নি। মুলা ছাড়া এমনিতে রূপচাঁদা মাছ শুধুমাত্র টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা করেছিলাম। আর আমার কাছে ভুনা করলে সব থেকে বেশি ভালো লাগে রুপচাঁদা মাছ খেতে। এই মজাদার রেসিপিটা মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছিলেন। নিশ্চয়ই এটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল। টমেটো দিয়ে যেকোনো রেসিপি তৈরি করা হলে খুব ভালো লাগে খেতে।

 2 years ago 

এভাবে আগে আমিও কখনো খাইনি। আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

টমেটো মুলা এবং রূপচাঁদা মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন। যদিও মুলা খেতে আমি তেমন পছন্দ করি না তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। টমেটো দেওয়াতে মনে হয় আরো বেশি মজা হয়েছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বড় সাইজের রূপচাঁদা মাছ বিশেষ করে ভাজি করা রূপচাঁদা মাছের ছবি দেখে বেশি লোভ লেগেছে। টমেটো এবং মুলা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি শেয়ার করেছেন পরিবেশন করা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে ভাইয়া শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাজি করে রান্না করলে খেতে একটু বেশি সুস্বাদু লাগে। ধন্যবাদ সবাইকে ভাই।

 2 years ago 

মুলা দিয়ে চমৎকার করে রুপচাঁদা মাছের রেসিপি করেছে। ভীষণ লোভনীয় লাগছে রেসিপিটি ধাপে ধাপে রেসিপিটি তৈরি পদ্ধতি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন সব মিলিয়ে অসাধারণ সুন্দর। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

রূপচাঁদা মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি টমেটো এবং মুলা দিয়ে খুব সুন্দর করে রূপচাঁদা মাছের রেসিপি করেছেন। আসলে এরকম রেসিপির মধ্যে টমেটো দিলে খেতে খুব মজা লাগে। এবং আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। রেসিপিটি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

মূলা সবজির সাথে টমেটো দিয়ে কখনো রেসিপি তৈরি করা হয়নি। আপনি মূলা ও টমেটো দিয়ে খুব সুন্দর ভাবে রূপচাঁদা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39