শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম।"
IMG20240117193246.jpg

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম রেসিপি পোস্ট নিয়ে। শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000059863.jpg
উপাদানপরিমাণ।
শুঁটকি মাছসামান্য।
বেগুনআধা কেজি।
টমেটোদুইটি।
আলুতিনটি।
শিমসামান্য।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
ধনিয়া পাতা কুচিসামান্য।
কাঁচা মরিচছয়টি।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000059885.jpg
  • প্রথমেই আমি বেগুন গুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। এর পরে গরম পানি দিয়ে ভালো করে শুঁটকি মাছ গুলোকে পরিষ্কার করে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এর পরে শুঁটকি মাছ এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এর পরে সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আলু এবং শিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000059887.jpg
  • শিম কষিয়ে নেওয়ার পর এবার আমি বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ভালো করে সব গুলোকে কষিয়ে নিলাম। এর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার আমি টমেটো কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000059875.jpg
  • এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বেশ কিছু সময় পর ঢাকনা খুলে সব কিছুকে নেড়েচেড়ে নিলাম। তার পরে আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম সবজি সিদ্ধ হয়েছে এবং ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্না এখানে শেষ করলাম।
"পরিবেশন"
IMG20240117193235.jpg
IMG20240117193246.jpg
  • শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। শুঁটকি মাছ অনেক দিন খাওয়া হয়নি। আজকে শুঁটকি মাছ দিয়ে সবজি রান্না করার চেষ্টা করলাম। মেয়ে একটু কাজে বাধা দিচ্ছিলো এজন্য বেশ কিছু উপকরণের ফটোগ্রাফি করতে পারিনি। তবে তৃপ্তি সহকারে খেলাম। শুঁটকি মাছ দিয়ে সবজি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। মাঝে মধ্যে এভাবে রান্না করে খেলে মন্দ হয়না। খেতে বেশ ভালো লাগে। আমি আমার মতো করে রেসিপি তৈরি করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের মতামত এর অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

1000058978.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি দেখে লোভে পড়ে গেলাম। লোভ লেগেছে রেসিপিটি দেখে। গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে অনেক সুস্বাদু লাগে। রান্নার প্রতিটি ধাপ সমূহ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি। এত সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

শুঁটকি মাছ আমার ভীষণ পছন্দ। আমিও প্রায় সময় নানা রকমের সবজি দিয়ে শুঁটকি মাছ রান্না করে থাকি।আপনার তৈরি করা শুঁটকি মাছের রেসিপিটি দেখে লোভ লেগে গেলো। অনেকদিন হয় শুঁটকি মাছ খাওয়া হয়না।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন রেসিপিটি। এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার শুটকির রেসিপিটি দেখে লোভ লাগছে। এভাবে বিভিন্ন সব্জি দিয়ে শুটকি রান্না করলে খেতে বেশ মজা লাগে। আর টমেটো ও ধনেপাতা সেই রেসিপিকে আরও স্বাদের করে তোলে। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই লোভনীয় একটি তরকারির রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি একদম সহজ পদ্ধতি অবলম্বন করে এতো সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপি টি দেখেই মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 2 years ago 

শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। মজাদার এই রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া রেসিপি টা দেখেই লোভ লাগছে। পরিবেশনা টি অনেক সুন্দর হয়েছে। আর তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের এলাকায় শুটকি মাছ পাওয়া যায় না। আমাদের এলাকায় সব সময় পাওয়া যায় টাটকা মাছ। তবে শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে। বেশ অনেক কয় বৎসর আগে আমি খেয়েছি। বিশেষ করে বাঁশ পাতা নাকি জানি একটা মাছ রয়েছে সেটা খুবই সাধের হয়। জয় হোক আপনার রেসিপি দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর লোভনীয় মনে হল। আশা করি অনেক খুব সাধ ছিল।

 2 years ago 

আপনি অনেক সুন্দর এবং যত্ন সহকারে শুটকি দিয়ে সবজি রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ শুটকি মাছ আমার খুবই প্রিয় মাছ। আমি যখন আগে আর্মিতে ছিলাম তখন দুই বেলা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগতো না। পরে যখন ছুটির দিন হতো তখন কলিগরা মিলে এই শুটকি মাছ রান্না করে খেতাম অনেক তৃপ্তির সাথে। তাছাড়া আপনার রান্নার ধরন এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। এরকম একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শুঁটকি মাছ দিয়ে সবজি রেসিপি তৈরি করে। আসলে ভাই অন্যান্য মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু শুটকি মাছ খেতে কেমন একটা লাগে। আমি এর আগে একবার শুটকি মাছ খেয়েছি। তবে আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39