জেনারেল রাইটিং:)- সন্তানের অসুস্থতা।

in আমার বাংলা ব্লগ2 years ago
জেনারেল রাইটিং:)- সন্তানের অসুস্থতা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000053213.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জেনারেল রাইটিং পোস্ট। জেনারেল রাইটিং:)- সন্তানের অসুস্থতা। চলুন এবার শুরু করা যাক।

সুস্থতা আল্লাহ তায়ালার অনেক বড় নেয়ামত। অসুস্থ না হলে কখনোই এটা বোঝা যায় না। আমার মেয়ে জান্নাতুল লিয়া হঠাৎ করে অসুস্থ। শুক্রবার ভোর থেকে হঠাৎ করে সে বার বার বমি করা শুরু করছে। এবং তাকে দেখে মনে হচ্ছে যেনো তার কোন কিছুই ভালো লাগছেনা শুধু ছটপট করতেছে। আসলে এটা সত্যি যে শরীর ভালো না থাকলে দুনিয়ার কোন কিছুই ভালো লাগে না। মেয়ের অসুস্থতা এবং ছটপট করা দেখে তো যেনো আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে।

আমার মনটা ভীষণ খারাপ কারণ আশাকরি আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার মেয়েটা সারি দিন হাঁসি খুশি থাকে এবং খেলা করে। আজকে আমার মেয়ের এমন পরিস্থিতি দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। এত সকালে তো আর ডাক্তার পাওয়া যাবে না। এজন্য আমরা ধৈর্য্য সহকারে অপেক্ষা করলাম কিছু সময়। ধৈর্য ধারন করা ছাড়া কোন উপায় নেই। এমন অবস্থা হয়েছে যেনো লিয়া মনি কে যা খাওয়ানো হচ্ছে সে সব বমি করে বের করে দিচ্ছে।

এর পরে সকাল নয়টার দিকে লিয়া মনি কে নিয়ে গিয়ে ডাক্তার দেখাই। ডাক্তার পরিক্ষা করে দেখে লিয়া মনির ভিতরে ভিতরে ঠান্ডা লেগেছে। বর্তমান আবহাওয়া খুব খারাপ এই গরম এই তো আবার ঠান্ডা। এর পরে ডাক্তার কিছু ঔষধ দিলেন। ঔষধ এর নাম হলো হচ্ছে রোজিথ,ব্রডিল লিভো,এলাফিক্স। এর পরে আমরা বাসায় চলে আসলাম।

সন্তান অসুস্থ হলে আদর যত্ন মনে হয় চার গুণ বেড়ে যায়। সন্তানের মা তো ইতিমতো পাগলের মতো হয়ে যায়। কখন এবং কিভাবে তার সন্তান সুস্থ হবে। বাসায় আসার পর হালকা খাবার খাওয়ানো হয়। এর পরে ঔষধ খাইয়ে লিয়া মনি প্রায় তিন ঘন্টা ঘুমায়। কারন হচ্ছে রাতে ঠিক ভাবে ঘুমাতে পারেনি আর শরীর ও অনেক দুর্বল হয়ে গিয়েছে।

ঔষধ গুলো খাওয়ানো হচ্ছে আগের থেকে মোটামুটি সুস্থ হয়েছে। আপনাদের সবার কাছে দোয়া যাচ্ছি যাতে করে আমার মেয়ের তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আজকে এ পর্যন্ত আমার মেয়ে জান্নাতুল লিয়া সুস্থ হলে অবশ্যই জানাবো। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসrealme 9
বিষয়সন্তানের অসুস্থতা।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

আপনার মেয়ের অসুস্থতার কথা শুনে সত্যিই অনেক খারাপ লাগলো ভাই। আসলে বর্তমানে ওয়েদার এমনই যে, ছোট বাচ্চাদের খুব শরীর খারাপ হচ্ছে। তাছাড়া বমি করা তো খুব বেশি একটা ভালো কথা নয়। তবে ডাক্তার যেহেতু দেখানো হয়েছে, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আপনার মেয়ে। আপনি চিন্তা করবেন না ভাই।

 2 years ago 

যাক মামনি আগের চেয়ে সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। আসলে এখন হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ প্রচন্ড গরম আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে কম বেশি ঠান্ডা জনিত সমস্যা হতে পারে।

 2 years ago 

দোয়া করবেন ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে ভাইয়া বাচ্চারা অসুস্থ হলে পৃথিবীর কিছুই ভালো লাগে না। যাইহোক এখন আগের থেকে সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো। ঔষধ খাওয়ান দোয়াকরি তারাতাড়ি সুস্থ হয়ে উঠবে।

 2 years ago 

দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

প্রথমেই আপনার মেয়ে জান্নাতুল লিয়ার জন্য মন থেকে দোয়া রইল,আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। বর্তমানে আবহাওয়া খুবই খারাপ তাই বিশেষ করে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছেন। সন্তানের অসুস্থতা থাকলে মন মানসিকতা ভালো থাকেনা। যাইহোক আগের থেকে কিছুটা ভালো আছেন জেনে খুশি হলাম। নিয়মিত ওষুধ খাওয়ান ভাই আশাকরি সুস্থ হয়ে যাবে।

 2 years ago 

ভাইয়া আপনার বাচ্চা অসুস্থ শুনে খুব খারাপ লাগলো। আসলে বর্তমান সময়ে ঠান্ডা গরমের কারণে বেশিরভাগ বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে। কিছুদিন আগে আমার মেয়ে অসুস্থ হয়ে গেল। আসলে ছেলে মেয়ে অসুস্থ থাকলে মা-বাবার কাছে কিছুই ভালো লাগে না। তবে সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত। অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা কত বড় একটি নেয়ামত। তবে ভাই আপনার বাচ্চার জন্য দোয়া রইলো। আল্লাহ যেন আপনার মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করে।

 2 years ago 

হ্যাঁ ভাই সুস্থতা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। আর সুস্থ থাকলে মন ভালো থাকে। কিন্তু চোখের সামনে বাচ্চারা যদি অসুস্থ হয় তাহলে খুবই কষ্ট লাগে। আর এমন উপলব্ধি আমিও করেছি অনেকবার। যাইহোক দোয়া করি বাবুর জন্য দোয়া করি আপনার পরিবার পরিজনের জন্য। সবাইকে সুস্থ অবস্থায় যেন হাসিখুশি ভাবে দেখতে পারেন এটাই কামনা রইল।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন ভাই আপনার পরিবারের জন্য দোয়া রইল ❣️

 2 years ago (edited)

তুমি ঠিক বলেছো সুস্থতা আল্লাহ তায়ালার কতো বড় নেয়ামত। যেটা অসুস্থ না হলে বোঝা যায় না। তোমার মেয়ে অসুস্থ জেনে খারাপ লাগলো। তাছাড়া নিজের সন্তান অসুস্থ থাকলে আসলে কোন কিছুই ভালো লাগে না। যাই হোক ওষুধ খাওয়ানোর পর মোটামুটি সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। তোমার মেয়ের সুস্থতা কামনা করছি। সৃষ্টিকর্তা যেনো খুব দ্রুত লিয়া মামুনিকে সুস্থতা দান করেন।

 2 years ago 

আপনার মেয়ের অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লাগলো আপনার মেয়ের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন বাবুকে সুস্থ করে দেয়।সুস্থতা আল্লাহ তায়ালার বড় নিয়ামত। সন্তান অসুস্থ হলে বাবা-মার কোন কিছুই ভালো লাগেনা।আর এজন্যই বাবা-মার কোন তুলনা হয় না। বর্তমান সময়টা যেমন গরম তেমনি আবার বৃষ্টি এই সময় বাচ্চারা অসুস্থ একটু বেশি হচ্ছে। মামনিকে সাবধানে রাখবেন।সবার দোয়া আছে মামনির সঙ্গে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64439.92
ETH 1802.95
USDT 1.00
SBD 0.39