পাঙ্গাস মাছের তেল ঝাল ভুনা রেসিপি
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আসসালামু-আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। এইতো কয়েকদিন আগে আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। বিভিন্ন ধরনের মাছ কিনলাম। পরে দেখতে পেলাম পাঙ্গাস মাছ ভাবতেছি অনেক দিন হলো পাঙ্গাস মাছ খাওয়া হয়না। যাই আজকে একটা পাঙ্গাস মাছ কিনি নিয়ে যাই। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম পাঙ্গাস মাছের তেল ঝাল ভুনা রেসিপি নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| পাঙ্গাস মাছ | ৭ পিস |
| পেঁয়াজ কুচি | এক কাপ |
| আদা বাটা | এক চা-চামচ |
| রসুন বাটা | এক চা-চামচ |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ |
| মরিচ গুঁড়া | দুই চা-চামচ |
| কাঁচা মরিচ | চারটি |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ |
| জিরা গুঁড়া | আধা চা-চামচ |
| গরম মসলা | গুঁড়া আধা চা-চামচ |
| লবণ | স্বাদমতো |
| তেল | পরিমাণমতো |
- আমি প্রথমেই পাঙ্গাস মাছ গুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে এবার আমি পাঙ্গাস মাছের গায়ের খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। সামান্য পরিমাণ মসলা দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে মাছ গুলো দিয়ে দিলাম।
- পাঙ্গাস মাছ গুলোকে এবার আমি ভালো করে ভেঁজে নিয়ে উঠিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
- এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
- মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। এবার আমি মাছ গুলো কে ভালো করে মিশিয়ে নিলাম। মাছ গুলোকে কষিয়ে নিয়ে পরিমান মতো পানি দিয়ে দিলাম।
- এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে কাচা মরিচ দিয়ে দিলাম। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্না শেষ করলাম।
পাঙ্গাস মাছের তেল ঝাল ভুনা রেসিপি রান্না করা শেষ। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। পাঙ্গাস মাছ আমি যদিও কম খাই তবে এভাবে রান্না করলে জমিয়ে খাই। এভাবে রান্না করে খেতে অনেক সুস্বাদু। আশাকরি আপনাদের সবার পাঙ্গাস মাছের তেল ঝাল ভুনা রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | পাঙ্গাস মাছের তেল ঝাল ভুনা রেসিপি |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
ভাইয়া আপনার পাঙ্গাস মাছের তেল ঝাল ভুনা রেসিপি দেখে জিভে জল চলে এলো। বেশকিছু দিন হলো পাঙ্গাস মাছ খাওয়া হয়নি।আপনার মাছ ভুনা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
অবশ্যই বাসায় তৈরী করে খাবেন অনেক সুস্বাদু। ধন্যবাদ আপনাকে
আপনাকেও অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়া। পাঙ্গাশ মাছের তেল ঝাল ভুনা রেসিপি টি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো ভাবে দেখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার রেসিপি টি। অনেকেই পাঙ্গাশ মাছ না ভেজে রান্না করে আমার মনে হয় ভেজে রান্না করলেই বেশি সুস্বাদু হয়। আপনি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে ভুনা করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন রেসিপি টি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
চমৎকার মন্তব্য করেছেন খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু
ভাইয়া আপনার মত আমিও এরকম পাঙ্গাস মাছ রান্না করলে জমিয়ে খাই। অনেক ভালো লাগে পাঙ্গাস মাছ খেতে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না। বিভিন্ন ধরনের কথা বলে পাঙ্গাস মাছ নিয়ে। কিন্তু যাই বলুক না কেন আমি কিন্তু বেশ পছন্দ করি পাঙ্গাস মাছ খেতে।
আমিও আগে খেতাম না। তবে এখন এর মজা পেয়েছি। মাঝে মধ্যেই খাই। ধন্যবাদ আপনাকে
এই রেসিপি টিতে তেল এবং ঝাল এর পরিমাণ বেশি। তাই এর নাম হলো তেল ঝাল ভুনা রেসিপি। ধন্যবাদ আপনাকে ভাইয়া
তাহলে ভাইয়া আমার ধারনাটি ঠিক ছিল মনে হচ্ছে।আসলে এ ধরনের রেসিপি একটু ঝাল হলে মজা লাগে
আমিও চিন্তা করেছিলাম পাংগাস মাছ কিনবো কিন্তু পরিবারের সদস্যদের কথা চিন্তা করে কিনলাম না। ওরা খেতে অপছন্দ করে একটু।
যাক আমি তো দাওয়াত নিতে চাই😋
খুব চমৎকার উপস্থাপনার মাধ্যমে আজকের রেসিপি তুলে ধরেছ। আজকের মার্ক ডাউনের ব্যাবহার সাবলীল আর সুন্দর ছিল।
খুব ভালো এগিয়ে যাও এভাবেই।
একদিন চলে আসুন জমিয়ে খাবো। পোস্ট দেখে চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন
পাঙ্গাস মাছ একটি তেল ভরপুর মাছ এবং সুস্বাদুর দিক থেকে অনেক মাছের থেকেই এগিয়ে। আপনি খুব সুন্দর ভাবে এই পাঙ্গাস মাছের রেসিপিটি তৈরি করেছেন। পোষ্টের ধরন ও বর্ণনা খুবই সুন্দর। ধন্যবাদ সুন্দর একখানা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
পাঙ্গাস মাছের ঝাল ভুনা রেসিপি। দেখে লোভনীয় লাগছে পাঙ্গাস মাছ তেমন একটা খাওয়া হয় না। পাঙ্গাস মাছ আম্মু পছন্দ করেন না দেখে বাসায় আনা হয়না। দাদু বাসায় মাঝেমধ্যে খাওয়া হয়। আমার কাছে খেতে ভালই লাগে। পাঙ্গাস মাছের কাটা কম থাকার কারণে খেতার বেশি ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য।
আপনি পাঙ্গাস মাছের তেল ঝাল ভুনা রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু। সব সময়ই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকুন।
পাঙ্গাস মাছের তেল ঝাল ভুনা রেসিপি দেখে জিভে প্রায় জল চলে এলো ভাইয়া। আমার অনেক পছন্দের একটি মাছ। রেসিপি কালার টা দেখতে দারুন লাগছে। একা একা খাবেন ভাইয়া আমাদের একটু দাওয়াত দিলে ভালো হতো।