ভালোবাসা দিয়ে বন্ধুত্ব গড়তে হবে।

in আমার বাংলা ব্লগ2 years ago
ভালোবাসা দিয়ে বন্ধুত্ব গড়তে হবে।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
1000066380.png

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ভালোবাসা দিয়ে বন্ধুত্ব গড়তে হবে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

বেশ কিছু দিন ধরে আমার বাসার কম বেশি সবাই অসুস্থ। এর পরে গতকাল আবার আমার নানা ভীষণ অসুস্থ সব মিলিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করছি। এমন অবস্থায় রয়েছি যে চাইলেই কোন কিছু করতে পারছিনা। কয়েকদিন আগে বেশ কিছুদিন অফিস যাইনি শশুর এবং আমার মেয়ে অসুস্থ থাকার কারনে। নানা অসুস্থ এখন চাইলেও গ্রামে যেতে পারছিনা। গতকাল রাতে আমার মামা এবং বাবাকে গাড়িতে করে গ্রামে পাঠিয়ে দিয়েছি নানাকে দেখার জন্য। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় না হলে আমাকেও গ্রামে যেতে হবে। আসলে চাকরির মায়া করে লাভ নেই। দিন শেষে যদি পরিবার ভালো না থাকে তাহলে চাকরি দিয়ে কি করবো। বেশ কিছু কথা বলে ফেললাম যাক এবার পোস্ট এর ব্যপারে কথা বলা যাক।

বলতে গেলে আমি যেনো দৌড়ের উপর আছি। কোথায় কি হচ্ছে কোন খবর রাখার সময় নেই। এই তো কিছুদিন আগে দাদার এক পোস্টে দেখলাম আমাদের বন্ধু দেশ ভারতের পতাকার উপর দিয়ে লোকজন চলাচল করছে। বিষয় টা দেখার পর সোজাসুজি ইউটিউব এ গিয়ে খবর দেখলাম। খবর দেখার পর সত্যি অনেক বেশি খারাপ লাগলো। আসলে এধরনের কাজ গুলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব নয়। আমার জন্মের পর যখন বুঝতে শিখেছি ঠিক তখন থেকেই শুনে আসতেছি ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ। ইতিহাস সার্চ করলে দেখা যাবে বাংলাদেশ এর বড় বড় বিপদে ভারত বন্ধু দেশ সব সময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আর এভাবেই আমাদের দেশ কে সব সময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এটাই আমাদের কাম্য।

প্রত্যেকটি দেশের নিজস্ব পতাকা রয়েছে। আমরা যেভাবে আমাদের মাকে ভালোবাসি ঠিক সেভাবে আমাদের দেশের মাটি এবং দেশের পতাকা কে ভীষণ ভালোবাসি। বলতে গেলে জাতীয় পতাকা একটুকরো কাপড় নয়, জাতীয় পতাকা হলো প্রতিটি দেশের গর্ব বলে আমি মনে করি। তাই আমাদের উচিত সকলের দেশের পতাকা কে সম্মান এবং শ্রদ্ধা করা। বর্তমান যে পরিস্থিতিতে একটি বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে জাতীয় পতাকার অবমাননা। এধরনের কাজ গুলো শুধু মাত্র বিবেকহীন মানুষদের দ্বারা সম্ভব। বিবেকবান মানুষ হলে এধরনের কাজ করার কখনো মন মানসিকতা তৈরি হতো না।

আমরা সাধারণ জনগণ আমরা চাই শুধু শান্তি। বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে এভাবে কখনো শান্তি পাওয়া যাবে না। আমাদের ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হবে। একমাত্র ভালোবাসাই পারে সব কিছু ঠিক করতে। ভারত বাংলাদেশে বন্ধু দেশ। আশাকরি এভাবেই আজীবন বন্ধুত্ব অটুট থাকবে বলে আমি আশাবাদী। একজন কে সম্মান করলে যেমন সম্মান পাওয়া যায়। ঠিক বন্ধু দেশ কে সম্মান করলে অবশ্যই সম্মান পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের সকলেরই উচিত হিংসাত্মক মনোভাব ত্যাগ করা। এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঠিক আগের মতো কিভাবে ঠিক হবে এসব বিষয়ে সকলে মিলে কাজ করা। দুই দেশের সুসম্পর্ক তৈরি হলে আবারো শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময়ই সুফল বয়ে আনবে। ভালোবাসা দিয়ে বন্ধুত্ব গড়তে হবে। আমি আমার মতো করে অল্প কিছু লেখার চেষ্টা করেছি। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।



White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkGmezcfkMzf7YZk2ezhsAasASMeUUfhzU87o8vQ1Jxtmfmdhn565aXDzs8EE26Qw8oYsxvmt5FLgNHXAb3TUYkZqKspJ4JpLBTn7oFwiCKVpHBjj7a8Er.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 
1000066389.jpg1000066386.jpg1000066388.jpg1000066392.jpg
 2 years ago 

আমি জানতে পেরেছি বেশ কিছুদিন ধরে আপনার পরিবারের সবাই খুব অসুস্থ। তাছাড়া এখন আপনার নানাও ভীষণ অসুস্থ। সকলের জন্য সুস্থতা কামনা করছি। সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নিচ্ছে, যাইহোক ভারত বাংলাদেশের হিংসা বিদ্বেষ ও পতাকার অবমাননা দেখে আমার কাছেও ভীষণ খারাপ লেগেছে। দুঃখের বিষয় আমরা মানুষ হয়ে জন্ম গ্রহণ করেও ভালো মানুষ হতে পারলাম না।

 2 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা সত্যি বলেছেন ভাই আমরা সবাই দেশের মাটিকে ভালবাসি এবং দেশের পতাকাকে ভালোবাসি। ভালোবাসার মাধ্যমেই বন্ধুত্ব হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

প্রথমেই আপনার বাড়ির সবার সুস্থতা কামনা করছি। আপনার প্রায় প্রতিটা পোস্টেই আমি দেখি কারো না কারো অসুস্থতা নিয়ে অত্যন্ত বিচলিত। পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করছি।

আপনার প্রতিটা কথার সাথে সহমত পোষণ করছি। আমরা প্রত্যেকেই যেমন নিজের নিজের দেশমাতাকে এবং পতাকাকে সম্মান করি তেমনি অন্যান্য সমস্ত দেশকে ও তার পতাকাকেও সম্মান করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।

 2 years ago 

আপনার কমেন্ট গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

দুইটি পার্শ্ববর্তী দেশের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সেই দেশের সম্পদের প্রতি সে দেশের স্বাধীনতার প্রতি জাতীয় পতাকার প্রতি এবং কালচার সম্পর্কে সম্মান প্রদর্শন করা খুবই জরুরী। এমন এক কুচক্রি মহল বের হয়েছে যারা দুটি দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের প্রতি প্রতিবাদ জানা তবে আমাদেরকে।

 2 years ago 

ভালোবাসা দিয়ে বন্ধুত্বের সম্পর্ক আরও দীর্ঘ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে আমাদের একই সাথে পথ চলতে হবে, তাহলে দেশের উন্নতি হবে।

 2 years ago 

আমরা সাধারণ জনগণ আমরা চাই শান্তি। ভালোবাসা দিয়ে আমাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর ভালোবাসা দাঁড়া সবকিছুই সম্ভব।অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58688.74
ETH 1576.97
USDT 1.00
SBD 0.38