ডাটা আলু দিয়ে কৈ মাছ রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
ডাটা আলু দিয়ে কৈ মাছ রান্নার রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230726071322-01.jpeg

হ্যালো বন্ধুরা ❣️

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ডাটা আলু দিয়ে কৈ মাছ রান্নার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-09-02-04-55-37-18_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ
ডাটা২৫০ গ্রাম।
আলুতিনটি
কৈ মাছছয়টি।
পেঁয়াজ কুচিআধা কাপ।
আদা বাটাএক চা-চামচ।
রসুন বাটাএক চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-02-04-56-36-52_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি ভালো করে ডাটা গুলোকে পরিষ্কার করে নিলাম। তার পরে আলু পরিষ্কার করে নিলাম। এবার আমি কৈ মাছ গুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে সামান্য পরিমাণ মসলা গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-02-04-57-40-75_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে কৈ মাছ গুলোকে দিয়ে আসতে আসতে ভালো করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-02-04-58-17-96_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আলু গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে ডাটা গুলোকে দিয়ে দিলাম। এবার আমি সব গুলো কে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-09-02-04-59-39-48_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট রান্না করে নেওয়ার পর দেখলাম আলু আর ডাটা সিদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা মাছ গুলো কে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর রান্না এখানেই শেষ করলাম।
"পরিবেশন"
IMG20230726071322-01.jpeg
IMG20230726071326-01.jpeg
  • ডাটা আলু দিয়ে কৈ মাছ রান্নার তৈরি করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমি তো জমিয়ে খেয়েছিলাম। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়ডাটা আলু দিয়ে কৈ মাছ রান্নার রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডাটা আলু দিয়ে কৈ মাছ রান্নার রেসিপি। আসলে কৈ মাছ যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আসলে কৈ মাছ যখন হাত দিয়ে ধরা যায় তখন কানে অনেক কাটা থাকে। আমিতো মাছের গায়ে হাত দিয়ে অনেক ভয় পাই। তবে এই রেসিপিটা খেতে অনেক পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।

 3 years ago 

মজার একটি রেসিপি শেয়ার করেছেন আজকে, যেখানে ভাজা কৈ মাছ গুলো বেশি লোভনীয় লাগছে। পরিবেশন করা রেসিপি আর ঝোলের কালার দেখে বোঝা যাচ্ছে আসলেই অনেক মজা হয়েছে সম্ভব হলে একটু টেস্ট করে দেখতাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ডাটা আলু দিয়ে কৈ মাছ রান্না করার রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। যদিও ডাটা এবং আলু দিয়ে এভাবে কখনো কৈ মাছ রান্না করা হয়নি, তবে দেখতে অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে। কালারটা দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে। বুঝতেই পারছি মজাদার এই রেসিপিটা অনেক মজা করে খাওয়া হয়েছিল। আমি অবশ্যই ট্রাই করে দেখবো রেসিপিটা।

 3 years ago 

জি আপু খেতে বেশ সুস্বাদু হয়েছিলো। অবশ্যই তৈরি করতে পারেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। আসলে ভাইয়া ডাটা দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। আপনি আলু ও ডাটা দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

কৈ মাছ বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়, যা খেতে আমার অনেক ভালো লাগে। ডাটা, আলু দিয়ে কৈ মাছের রেসিপি তৈরি করা যায় এটা জানা ছিল না। আপনি অনেক সুন্দর ভাবে পুরো রেসিপিটা তৈরি করেছেন এবং উপস্থাপনাটা সবার মাঝে ভাগ করে নিয়েছেন দারুন ভাবে। আপনার রেসিপিটা দেখতেই অনেক বেশি সুস্বাদু লাগছে। দুপুরবেলায় এরকম একটা আইটেম থাকলে খেতে অনেক ভালো লাগতো।

 3 years ago 

পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডাটা এবং আলো দিয়ে কৈ মাছ রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কই মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে বিশেষ করে যেই কৈ মাছ গুলোর ভেতরে ডিম থাকে সেগুলো খেতে সব থেকে বেশি সুস্বাদু। অনেকদিন হলো কই মাছ খাওয়া হয় না আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি কিন্তু কখনো এভাবে রেসিপি করে খাইনি। ডাটা আর আলু দিয়ে বেশ চমৎকার একটি রেসিপি করেছেন কৈ মাছের। বেশ সুন্দর হয়েছে আপনার রেসপির কালারটি দেখতে। এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কৈ মাছ আমার খুব পছন্দের একটি মাছ। কৈ মাছ সাটিসার তেল দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে। আপনার পরিবেশন খুবই সুন্দর হয়েছে। দেখতেও বেধ ভালো লাগছে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদেরকে শেয়ার করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62746.00
ETH 1776.56
USDT 1.00
SBD 0.38