নাটক রিভিউ:- পলটিবাজ গার্লফ্রেন্ড।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
হ্যালো বন্ধুরা ❣️
শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। নাটক রিভিউ:- পলটিবাজ গার্লফ্রেন্ড। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| নাটক | পলটিবাজ গার্লফ্রেন্ড। |
|---|---|
| পরিচালনা:- | ঈগল টিম। |
| গল্প :- | প্রত্যয় হাসান। |
| অভিনয়ে:- | আজমাইন মেহেরাব ইলহাম, আফ্রেবা খান মুমু, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, রেজভেনা মৌসুমী। |
| ভাষা | বাংলা। |
| ধরন | সামাজিক ও শিক্ষা মূলক। |
| দেশ | বাংলাদেশ। |
| দৈর্ঘ্য | ৩২ মিনিট। |
| মুক্তিপায় | ১৭-০৮-২০২৩। |
আজমাইন এবং মুমু দুজন দুজনকে ভালোবাসে। যদিও আজমাইন সেভাবে মুমু কে ভালোবাসে না। তবে হঠাৎ করে মুমু ফোন দেয় আজমাইন কে আর বলে বাসায় কেউ নেই চলে আসো। এ কথা শুনে আজমাইন তো তারাহুরো করে মুমু দের বাসায় চলে যায়। এর পরে যখন দুজন রুমে গল্প করতে থাকে তখন বাইরে থেকে মুমুর মা দরজা আটকে দেয়।
এর পরে মুমুর মামা বাসায় আসে। আজমাইন কে মারতে চায়। তখন মুমু বলে মামা আমি ওকে খুব ভালোবাসি। কোন বিচার না করে আমাদের দুজনের বিয়ে দিয়ে দেও। এর পরে তাদের দুজনের বিয়ে দেওয়া হয়। বাসর রাতে তাদের দুজনের মধ্যে কথা হয়। আজমাইন একটু ভিন্ন স্বভাবের ছেলে তাই মুমু একটু বুদ্ধি বের করে তাকে বিয়ে করে।
আজমাইন কে শশুর বাড়ির লোকজন সবাই খুব আদর যত্ন করেন। তবুও ওর যেনো মন টিকে না। তার কাছে নাকি জেলখানা লাগে। এজন্য সে রাতের বেলায় পালাতে চায়। তবে পালিয়ে কি লাভ। পরে মুমুর মামার লোকজন তাকে রাস্তায় থেকে ধরে নিয়ে আসে। এর পরে আজমাইন তার বন্ধুর কথা মতো সবার সাথে অভিনয় করে চলতে থাকে। আজমাইন এখন পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করে এবং তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করে। একদিন খাবার সময় আজমাইন বলে তার নামে সব কিছু লিখে দিতে। পরে আজমাইন তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। এবং ভাত না খেয়ে উঠে যায়। আজমাইন এর শাশুড়ি অনেক কষ্ট পায়। কারন তিনি আজমাইন কে নিজের ছেলে মনে করেন। পরে মুমু আজমাইন এর কাছে যায়। এর পরে তাদের মধ্যে একটু ঝামেলা হয়। তখন আজমাইন মুমুকে থাপ্পর মারে এবং রুম থেকে বের হয়ে যায়।
এর পরে কিছুক্ষণ পরে মুমুর মা বাসায় থেকে চলে যায়। তার পরে মুমুর মামা আসে। এবার মামা সব কিছু খুলে বলে তোমার শাশুড়ি তোমাকে তার ছেলের মতো দেখে আর তুমি এটা কি করছো। তোমাদের দুজনের নামে সব কিছু ভাগাভাগি করে দিয়েছেন কিছুদিন আগে। এর পরে আজমাইন তার ভুল বুঝতে পারে। এবার তো তার শাশুড়িকে পাগলের মত খুঁজতে থাকে। হঠাৎ করে তার শাশুড়ি বাসায় আসেন। এর পরে আজমাইন তার শাশুড়ির মায়ে ধরে ক্ষমা চায়। আজমাইন ভুল বুঝতে পেরেছে জেনে তার শাশুড়ি ভীষণ খুশি হয়। এর পরে এখানেই নাটকটি শেষ হয়।
নাটকটির নামটি যেমন ছিলো ভেবেছিলাম নাটকটির গল্প অন্য রকম হবে। তবে নাটকটির শেষে গিয়ে নাটকটির গল্প চমৎকার ভাবে ফুটে উঠেছে। এধরনের সামাজিক ও শিক্ষা মূলক নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ঈগল টিমের নাটক গুলো মাঝে মধ্যে দেখি ভালো লাগে। আজমাইন এর পরিবারে কেউ ছিলো না দারিদ্র্যতার মধ্যে দিয়ে বেরে উঠতে উঠতে তার ভিতরে বড় লোক হওয়ার লোভ চলে আসে। মুমুর মার কাছে সব কিছু লিখে নিতে চায়। আর তার মা তাকে ছেলে ভেবে আগেই সব কিছু তাদের দুজনের মধ্যে ভাগাভাগি করে দেন। নাটকটিতে লোভ এবং মায়ের প্রতি ছেলের ভালোবাসা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সবাই খুব সুন্দর অভিনয় করেছেন। খুব ভালো লেগেছে নাটকটি দেখে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | নাটক রিভিউ। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | পলটিবাজ গার্লফ্রেন্ড। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| রিভিউ | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
https://twitter.com/HouqeLimon/status/1693072796908486773?t=e59SL5euAiY9x4BH1hxhWQ&s=19
পল্টিবাজ গার্লফ্রেন্ড নাটক রিভিউ টি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। অবশ্য এই নাটকটি আমি আজও দেখিনি। তবে নাটকের রিভিউটা পড়ে অনেকটাই দেখার মত হয়ে গেল। নাটকে আজমাইন এর ব্যবহার কিছুটা খারাপ হলেও পরে তার ভুল বুঝতে পারে । সময় পেলে আমি অবশ্যই নাটকটি দেখব।
অবশ্যই দেখবেন ধন্যবাদ আপনাকে আপু।
সামাজিক নাটকগুলো দেখতে খুব ভালো লাগে। পরিবার নিয়ে আরামসে দেখা যায়। কিন্তু ইদানিং কিছু কিছু নাটক এমন হয় যে সবাই মিলে একসঙ্গে দেখতেও বিরক্ত লাগে। এই নাটকটি বেশ শিক্ষনীয় এবং চমৎকার ছিল। বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
একদমই ঠিক বলেছেন আপনার কমেন্ট পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
পল্টিবাজ গার্লফ্রেন্ড নাটকটার রিভিউ খুব ভালো লেগেছে। ঈগল টিমের নাটকগুলো আমি সবসময় দেখে থাকি। আর এই নাটকগুলো অনেক শিক্ষনীয় হয়ে থাকে যার কারণে দেখতেও ভালো লাগে। আপনি নাটকটার সম্পূর্ণ কাহিনী রিভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভালো লেগেছে। আজমাইন কিন্তু সবশেষে তার ভুলটা বুঝতে পেরেছিল আর এটা দেখে ভালো লেগেছে। এত সুন্দর করে নাটকের রিভিউ করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লেগেছে।
ঈগল টিমের নাটক গুলো আমার খুবই পছন্দের। মাঝে মাঝেই দেখা হয়। এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল। এই নাটকের মধ্যে ইলহাম এবং মুমু অনেক সুন্দর অভিনয় করেছে। তাদের দুজনের অভিনয়টা অনেক সুন্দর হয়েছে। এই নাটকটা আমি দেখেছিলাম গতকালকে। আমার কাছেও এই নাটকটা দেখতে ভালো লেগেছিল। ইলহাম কিন্তু লোভ করলেও শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পেরেছিল। আর শেষটা এরকম সুন্দর হলে ভালোই লাগে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে পলটিবাজ গার্লফ্রেন্ড নাটকটি বেশ দারুন ভাবে রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আসলে এই নাটকটিতে নায়কা অনেক পেরা দেয় নায়ক কে আমিও দেখছি। আসলে নাটকটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল ভাই। নাটকের ব্যক্তিগত রেটিং পয়েন্ট দেওয়া দেখে আমার বেশ পছন্দ হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি সময় পেলেই নাটক দেখি। নাটক দেখতে ভীষণ ভালো লাগে আমার। আপনার আজকের এই নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো।এমন শিক্ষনীয় নাটকগুলো সত্যি ই খুব ভালো লাগে।আপনি নাটকের খুব সুন্দর রিভিউ করলেন ভাইয়া।সময় সুযোগ পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ আপনাকে সুন্দর এই নাটকটির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।