| আলু দিয়ে খেসারির ডালের মজাদার বড়া রেসিপি |
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম "সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
শুভ সকাল 🥀
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমার নতুন একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে খেসারির ডালের মজাদার বড়া রেসিপি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
| খেসারির ডাল | আধা কাপ |
| আলু | দুইটি |
| চালের গুঁড়া | আধা কাপ |
| পেঁয়াজ | একটি |
| কাঁচা মরিচ | ছয়টি |
| হলুদ গুঁড়া | আধা চা-চামচ |
| মরিচ গুঁড়া | সামান্য |
| লবণ | স্বাদমতো |
| তেল | পরিমাণমতো |
| কিছুক্ষণের জন্য খেসারির ডাল গুলোকে ভিজিয়ে রাখলাম। এবার আমি পানি ছড়িয়ে নিলাম। এবার আমি ব্লেন্ডার করে নিয়ে বাটিতে উঠিয়ে নিলাম। |
| এবার আমি আলু সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি হাতের সাহায্যে আলু ভেঙে নিলাম। এবার আমি খেসারির ডালের উপরে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি মসলা গুঁড়া দিয়ে দিলাম। |
| এবার আমি সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। তার পরে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি সব গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি হাতের সাহায্যে বড়া বানিয়ে নিলাম। |
| এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম। এখন আমি সব গুলো বড়াকে ভালো করে ভেঁজে নিলাম। এবার আমি বড়া গুলোকে প্লেটে উঠিয়ে নিলাম। |
| আলু দিয়ে খেসারির ডালের মজাদার বড়া রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে সাজিয়ে নিলাম। সাথে টমেটো 🍅 সস দিয়ে পরিবেশন করলাম। খেতে ভীষণ মজাদার হয়েছিলো। আমি তো জমিয়ে খেয়েছি। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। |
| বিভাগ | রেসিপি |
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | আলু দিয়ে খেসারির ডালের মজাদার বড়া রেসিপি |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

আপনি অনেক সুন্দর ভাবে আলু ও ডাল ব্যবহার করে বড়া তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ঞ
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
সুন্দর ও মজাদার একটি রেসিপী আপনি পোস্ট করেছেন। খেসার ডাল, আলু, পিয়াজ আর কাচাঁ মরিচ মিশিয়ে একটি সুস্বাদু রেসিপি হয়েছে মনে হয়।
জি আপু খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে
অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। আসলে খেসারি ডালের বড়া অনেক খেয়েছি তবে আপনার মতো কখনো আলু দিয়ে এভাবে বানিয়ে খাওয়া হয়নি।আলু দেওয়াতে মনে হচ্ছে স্বাদ অনেক বেড়েগেছে।অবশ্যই একদিন তৈরি করব। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।
অসাধারণ হয়েছে ভাই।আমার বাড়িতে যেদিনই ডাল রান্না হবে সেদিনই এই বড়া বানানো হয়।ডালের সাথে এই বড়া না হলে আমার চলে না।আপনি সুন্দর ভাবে সেই বড়া বানিয়েছেন আর রেসিপি টাও শেয়ার করেছেন।ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
রেসিপি দেখে খুবই সুস্বাধু মনে হচ্ছে ,ইফতারের জন্য বেস্ট রেসিপি ।ইনশাআল্লাহ বাসায় একদিন ট্রাই করবো ।
অবশ্যই বাসায় তৈরী করবেন খেতে ভীষণ মজাদার। ধন্যবাদ আপনাকে
আপনার এই রেসিপি দেখতে খুবই সুন্দর ও সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপিটি প্রদর্শন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের মাঝে প্রকাশ করার জন্য।
https://twitter.com/HouqeLimon/status/1574239195266109445?t=Ygw6pP-U2w8bz1jG_4bLFA&s=19
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.