নাটক রিভিউ:)- রোমান্টিক নাটক লাভ লাইন।

in আমার বাংলা ব্লগ2 years ago
নাটক রিভিউ:)- রোমান্টিক নাটক লাভ লাইন।
নাটক প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

Screenshot_2024-02-24-21-14-59-98_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। নাটক রিভিউ:)- রোমান্টিক নাটক লাভ লাইন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

নাটকটির কিছু তথ্য:-

Screenshot_2024-02-24-20-59-52-56_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকের নাম:লাভ লাইন।
গল্প:প্রবীর রায় চৌধুরী
চিত্রনাট্য ও পরিচালনা:প্রবীর রায় চৌধুরী।
লেখক:অনিক ইসলাম ও প্রবীর রায় চৌধুরী।
অভিনয়ে:ফারহান আহমেদ জোভান,নাজনীন নাহার নিহা,পরশা মাহজাবীন পূর্ণি আরও অনেকেই।
নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-

Screenshot_2024-02-24-21-00-51-63_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-24-21-05-19-44_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকটির প্রথমেই জোভান এর বিয়ের জন্য মেয়ে দেখতে মেয়ের বাড়িতে যায় তার পরিবারের সবাই। জোভান মেয়েটিকে দেখে ভীষণ পছন্দ করে। তাদের দুজনকে আলাদা রুমে কথা বলার জন্য পাঠানো হয়।‌ এর পরে দুজন দুজনের সাথে কথা বলে। এর পরে জোভান এর মা মেয়েটিকে আংটি পরিয়ে দেয়। এর পরে তারা বাড়িতে চলে আসে। এবার জোভান এবং মেয়েটির সাথে ফোনে এবং সরাসরি তারা দেখা করে কথা বলে। জোভান মেয়েটিকে ভালোবাসতে শুরু করে।

Screenshot_2024-02-24-21-17-16-62_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-24-21-19-56-98_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

জোভান এর খুব ভালো চলতে শুরু করে। এর পরে হঠাৎ করে মেয়েটি বাসায় একটা চিঠি দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। এখবর শুনতে পেয়ে জোভান ভীষণ কষ্ট পায়। এর পরে থেকে সে আর কোন মেয়ের সাথে প্রেম করেনি। অনেক দিন পরে সে ঢাকায় থেকে বাড়িতে আসতেছে বাসে করে তখন নিহার সাথে পরিচয় হয়। নিহা বাসায় থেকে পালিয়েছে।

Screenshot_2024-02-24-21-29-22-48_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-24-21-41-45-80_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নিহা যে ছেলেটার সাথে প্রেম করতো সেই ছেলেটির সাথে নিহা দেখা করে। তবে ছেলেটি নিহাকে বিয়ে করতে রাজি হয়নি। এর পরে জোভান এবং নিহা দুজন বসে কথা বলে এবং জোভান তাদের বাড়িতে নিয়ে আসে। এর পরে জোভান আর নিহার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজন মিলে তো অনেক সুন্দর সময় উপভোগ করতে থাকে।

Screenshot_2024-02-24-21-43-33-26_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-24-21-49-43-83_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

কিছুদিন পরে জোভান এবং নিহা জোভান এর বন্ধুদের সাথে ঘুরতে যায়। সেখানে গিয়ে সবাই ভীষণ ইনজয় করে। সেখানে জোভান এর সাথে যে মেয়েটির বিয়ে হবার কথা ছিলো সেই মেয়েটিকে দেখতে পায়। তখন জোভান কে সাহস দেওয়ার জন্য নিহা বলে যে জোভান তার বয়ফ্রেন্ড হয়। এর পরে মেয়েটি তাদের সাথে কথা বলে চলে যায়। এর পরে জোভান এবং নিহা বাসায় চলে আসে।

Screenshot_2024-02-24-21-57-49-13_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-02-24-21-57-56-00_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর কিছুদিন দিন পরে নিহার প্রেমিক ফিরে আসে এবং নিহাকে বিয়ে করতে চায়। এর পরে নিহা কি করবে বুঝতে পারে না। জোভান নিহাকে ভীষণ ভালোবাসে সেটা নিহা এখনো বুঝতে পারেনি। এর পরে জোভান নিহার সাথে কম কথা বলে। এর পরে নিহা জোভান কে উপলব্ধি করতে পারে। তার পরে তার প্রেমিক এর কাছ থেকে চলে আসে জোভান এর কাছে। এর পরে জোভান কে জড়িয়ে ধরে বলে ভালোবাসি। এর পরে জোভান এবং নিহার বিয়ে হয়। আর নাটকটি এখানেই শেষ হয়।

ব্যাক্তিগত মতামত:-

আমি একজন নাটক প্রেমিক মানুষ বলতে পারেন। ফ্রি সময় বিনোদন এর জন্য রোমান্টিক নাটক গুলো দেখে থাকি। এধরনের নাটক গুলো দেখলে মনের ভিতর একটা ভালো লাগা কাজ করে। রোমান্টিক নাটক লাভ লাইন নাটকটির গল্প ছিলো অসাধারন। নাটকটি একবার দেখলে মুগ্ধ হয়ে যাবেন। জোভান এর নাটক এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। নাটকটিতে সবাই বেশ সুন্দর অভিনয় করেছেন। জোভান কোন প্রেম করেনি তার বিয়ের জন্য যে মেয়েটিকে দেখা হয়। মেয়েটিকে দেখেই জোভান প্রেমে পরে যায়। আর মেয়েটি চলে যাওয়ার জোভান একটু ভেঙে পরে। এর পরে যখন নিহার সাথে পরিচয় হয় তখন একটু তার ভালো লাগে। এর পরে আবার যখন নিহা তার প্রেমিক এর কাছে যেতে চায় তখন তো ভীষণ কষ্ট পায়। এর পরে নিহা বুঝতে পারে যে তার কার সাথে থাকা উচিৎ। এর পরে জোভান এবং নিহার মিল হয়ে যায়। আপনারা যারা নাটক প্রেমিক রয়েছেন অবশ্যই নাটকটি দেখবেন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ব্যাক্তিগত রেটিং:-১০%৯.৫%

"ছবি গুলোর স্ক্রিনশট এখানে থেকে নেয়া"

"ভিডিও লিংক ইউটিউব"

ছবির বিবরণ
বিভাগনাটক রিভিউ।
ডিভাইজrealme 9
বিষয়রোমান্টিক নাটক লাভ লাইন।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর এবং রোমান্টিক একটা নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। লাভ লাইন নাটকটার রিভিউ পোস্ট পড়তে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। গতকালকে এই নাটকটার একটা শর্ট ভিডিও আমি দেখেছিলাম। তবে এই নাটকটা এখনো পর্যন্ত সম্পূর্ণ আমার দেখা হয়নি। শেষে জোভান এবং নিহার বিয়ে হয়েছে দেখে অনেক ভালো লেগেছে। শেষের মুহূর্তটা ছিল অনেক বেশী সুন্দর। পুরো কাহিনীটা বেশ ভালোই উপভোগ করলাম রিভিউর মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় করে দেখে নিয়েন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

এরকম রোমান্টিক নাটকগুলো আমি সবসময় খুবই পছন্দ করি। এই ধরনের নাটক গুলো আমার কাছে বেশি ভালো লাগে। জোভান এর সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, সে তো দেখছি অন্য আরেকটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। অর্থাৎ বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল। আর নিহাকে তার বয়ফ্রেন্ড ধোঁকা দিয়েছিল। আর জোভান তাকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। আস্তে আস্তে তাদের বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়েছিল এবং দুজনের বিয়ে হয়েছিল দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

রোমান্টিক নাটক আমিও ভীষণ পছন্দ করি ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজ রোমান্টিক একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন। নাটকের রিভিউটি পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটাই বেড়ে গেলো। আপনার মতো আমার ও নাটক খুব পছন্দ। সময় পেলে নাটকটি অবশ্যই দেখব আশাকরি। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন একটি নাটকের রিভিউ দিলেন আপনি। জোভানের নাটক গুলো খুব ভালো লাগে দেখতে। তাছাড়া ও ছিল দুজন নায়িকা। নাটকটি রিভিউ দেখে ভীষণ ভালো লেগেছে। বাংলা নাটক আমার কাছে সব সময় ভালো লাগে দেখতে। আপনি খুব সুন্দর করে বর্ণনা দিলেন এবং স্ক্রিনশটের মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

লাভ লাইন অসাধারণ একটি নাটক। আমার কাছে অনেক ভালো লেগেছে। দুই দিন আগে আমি লাভ লাইন নাটকটি দেখেছি। আমার কাছে অনেক ভাল লেগেছে। মেয়ে দেখতে এসে মেয়েটিকে দেখেই জোভান প্রেমে পরে যায়। আর মেয়েটি চলে যাওয়ার জোভান একটু ভেঙে পরে। তারপর আরেকটি মেয়ের সাথে তার সম্পর্ক। সব মিলিয়ে নাটকটি অনেক রোমান্টিক ছিল। আপনি খুবই সুন্দর রিভিউ করেছন।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

নাটকটি দেখেছেন জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি জোভানের খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। জোভানের অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। তার নাটক গুলো প্রায় সময় দেখা হয়। এই নাটক যদিও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই নাটকের সবগুলো বিষয়বস্ত ফুটিয়ে তুলেছেন তা একদমই অসাধারণ হয়েছে৷ একইসাথে এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি। তবে আপনার এই রিভিউ থেকে অনেকটা ধারণা পেয়ে গেলাম এবং অবশ্যই এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 2 years ago 

চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন।নাটকের রিভিউ টি পড়ে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেল। চেষ্টা করব নাটকটি দেখার জন্য। অনেক ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38