দেশি পুঁটি মাছের তেল ঝাল ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
দেশি পুঁটি মাছের তেল ঝাল ভুনা রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20230808_204415163.jpg

হ্যালো বন্ধুরা ❣️

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। দেশি পুঁটি মাছের তেল ঝাল ভুনা রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-08-08-20-41-00-93_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ
পুঁটি মাছ২৫০ গ্রাম।
পেঁয়াজ কুচিএক কাপ।
রসুন কুচিএকটি।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
ধনিয়া পাতা কুচিসামান্য।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-08-20-41-55-20_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি পুঁটি মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তার পরে মসলা গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে মাছ গুলো কে ভালো করে ভেজে নিলাম। এবার আমি মাছ গুলোকে উঠিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-08-20-42-54-07_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে ভেজে রাখা মাছ গুলো কে দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Polish_20230809_041604067.jpg
  • মাছ গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মাছ গুলোকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা করে নেড়েচেড় নিলাম। এবার আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। তার পরে এখানেই রান্না শেষ করলাম।
"পরিবেশন"
Polish_20230808_204437116.jpg
Polish_20230808_204415163.jpg
  • দেশি পুঁটি মাছের তেল ঝাল রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। পুঁটি মাছ বিভিন্ন ভাবে খেয়েছি তবে এভাবে আগে কখনো খাইনি। নতুন ভাবে রান্না করার পরে দেশি পুঁটি মাছের তেল ঝাল ভুনা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আমি তো জমিয়ে খেয়েছিলাম। আশাকরি আপনাদের সবার দেশি পুঁটি মাছের তেল ঝাল ভুনা রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়দেশি পুঁটি মাছের তেল ঝাল রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

ভাই আপনি আমাদের সাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন সেটি হচ্ছে,দেশি পুঁটি মাছের তেল ঝাল ভুনা রেসিপি। পুটি মাছের ভুনা কেটে আমার অনেক বেশি ভালো লাগে তার চাইতে বেশি ভালো লাগে ভাজি করে খেতে‌। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার স্বরূপ দেওয়ার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পুঁটি মাছের মজার একটি রেসিপি তবে বিশেষ করে ভাজি করা মাছ গুলো দেখে আমার বেশি লোভ লেগেছে। শুধু পেঁয়াজকুচি দিয়ে পুঁটি মাছের রেসিপি কিন্তু অনেক মজা লাগে উফ যদি একটু টেস্ট করতে পারতাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

দেশি পুটি মাছের স্বাদই অন্যরকম। পুটি মাছ ভাজি করে খেতেও কিন্তু বেশ মজা লাগে। আপনি খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন যা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি খেতেও অনেক সুস্বাদু হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

পুঁটি মাছ বঁড়শি দিয়ে ধরতে বেশ আনন্দ উপভোগ করি আমি৷ নিজের হাতে মাছ ধরলে খেতে অন্য রকম অনুভূতি কাজ করে। দেশি পুঁটি মাছ বললেনতো তাই মনে পড়লো। যাইহোক খেতে খুবই ইচ্ছে করছে। ভালোই বর্ণনা দিয়েছেন আপনি।

 3 years ago 

দেশি পুঁটি মাছের ঢিল ঝাল ভুনা রেসিপি আমার আগে অনেকবার খাওয়া হয়েছে। এই রেসিপিটা যেমন অনেক বেশি মজাদার হয় তেমনি এটি খুবই সুস্বাদু একটা রেসিপি। পুঁটি মাছ এমনিতেই আমার পছন্দের, আর যদি হয় দেশি পুঁটি মাছ তাহলে তো কোন কথাই নেই। আপনি পরিবেশন টা অনেক সুন্দর ভাবে করেছেন দেখে তো ইচ্ছে করছে খেয়ে নিতে। সব মিলিয়ে এরকম মজাদার একটা রেসিপি তৈরি করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

দেশি পুঁটি মাছ খাওয়ার মজাই আলাদা। দেশি পুঁটি মাছের তেল ঝাল ভুনা রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেশি পুঁটি মাছ আগে খাওয়া হয়েছে তবে এভাবে ভাজি করে রান্না করে খাওয়া হয়নি। এটা দেখে সত্যি অনেক বেশি লোভনীয় লাগছিল। ধন্যবাদ আমাদের মাঝে এরকম সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

গরম ভাতে পুঁটি মাছ ভুনা হলে আর কি লাগে!পুঁটি মাছ ভুনা আমার বেশ ভালো লাগে এটা বেশি গরম ভাতের সাথে। আপনি আজকে আমাদের মাঝে পুটি মাছ ভুনার রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করার রেসিপিটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দেশি পুটি মাছ খেতে খুবই ভালো লাগে। তবে ভুনা করার চেয়ে কড়া করে ভেজে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। রান্নার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62694.32
ETH 1762.76
USDT 1.00
SBD 0.39