জেনারেল রাইটিং:)- গ্রামীণ পরিবেশে সময় কাটানোর অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
জেনারেল রাইটিং:)- গ্রামীণ পরিবেশে সময় কাটানোর অনুভূতি।
💐 "আমার ব্লগে সবাইকে স্বাগতম" 💐
20240210_192230_0000.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। জেনারেল রাইটিং:)- গ্রামীণ পরিবেশে সময় কাটানোর অনুভূতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

গ্রামীণ পরিবেশে সময় কাটানোর অনুভূতি।

IMG20240131112156-01.jpeg

IMG20240131111755-01.jpeg

মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সব সময়ই ভালো লাগে। মাঝে মধ্যে চেষ্টা করি মন ভালো রাখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। বাবা মা আমাদের যেমন লালন পালন করে বড় করে তুলেন। ঠিক তেমনি ভাবে প্রকৃতি ও আমাদের কে লালন পালন করে থাকেন। কিছুদিন আগে আমি একটু ফ্রি টাইমে গ্রামীণ পরিবেশে গিয়েছিলাম। জায়গাটা বেশ পছন্দের একটি জায়গা। যদিও অনেক দিন পরে সেখানে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে প্রায় ২০ মিনিট এর মতো সময় লাগে। রাস্তার দু'পাশে সবুজ গাছপালা এবং অনেক গুলো খেজুর গাছ লাগানো রয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে।

IMG20240131111848-01.jpeg

IMG20240131111730-01.jpeg

শীতকাল এখন শেষের দিকে। যদিও আমাদের দেশ ছয় ঋতুর দেশ। তবে শুধু গ্রীষ্মকাল আর শীতকাল বেশি দেখা যায়। বর্তমান সময়ে গাছে গাছে বড়ই ধরেছে। আমার কাছে সব থেকে দেশি বড়ই প্রিয়। ছোট বেলায় তো বন্ধুরা মিলে রাস্তার পাশে থাকা বড়ই গাছ গুলো থেকে বড়ই পেরে সব বন্ধুরা মিলে ঝাল ঝাল করে বড়ই মাখা খেতাম। ছোট বেলায় সেই সোনালী অতীত গুলো মনে পড়লে এখনো ভীষণ ভালো লাগে। কতই না ছুটে বেরিয়েছি। তবে এখন বাস্তব জীবনে অনেক দায়িত্ব পরে গেছে। এধরনের পরিবেশ গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে।

IMG20240131111703-01.jpeg

IMG20240131111600-01.jpeg

এর পরে দেখলাম বড়ই গাছ গুলোতে বেশ বড় বড় বড়ই ধরেছে। আর কিছুদিন গেলে বড়ই গুলো পাকতে শুরু করবে। এর পরে আমি কয়েকটা বড়ই হাত বের পেরেছিলাম। আমার সাথে আমার এক বন্ধু ছিলো। এর পরে বড়ই খেতে খেতে নদীর পাড়ে গেলাম। এখানে থেকে নদীর পাড়ে যেতে দুই মিনিট সময় লাগে। নদীর পাড়ে একটা বট গাছ রয়েছে। এর পরে আমরা দুজন মিলে বট গাছের নিচে বসে বসে বড়ই খেলাম আর জমিয়ে বেশ কিছু সময় আডডা দিলাম। বর্ষাকালে যখন নদীতে পানি ভরপুর থাকে। তখন পানি এই গাছটির কাছে চলে আসে। মানে হচ্ছে গাছের যে শিকর গুলো দেখতে পারছেন সব গুলো পানিতে ডুবে যায়। এখন তো নদীতে পানি নেই তাই সব কিছু দেখা যাচ্ছে।

IMG_20240131_161851-02.jpeg

এধরনের জায়গা গরমের দিনে আরো বেশি ভালো লাগে। কারন হচ্ছে গ্রীষ্মের গরমে অনেক বেশি খারাপ লাগে। এমন সুন্দর পরিবেশে এসে বসে থাকলে প্রকৃতির আবহাওয়ার কারনে শরীর শীতল হয়ে যায়। এর পরে আমি জায়গাটা কে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমার বন্ধুকে বললাম আমার একটা ছবি তুলে দিতে। এর পরে দুই বন্ধু মিলে বেশ কিছু ছবি তুললাম। এর পরে সেখানে থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি আপনাদের সবার কাছে আজকের পোস্ট ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম।

পোস্টের বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়গ্রামীণ পরিবেশে সময় কাটানোর অনুভূতি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

বাসার আশেপাশে নিরিবিলি রাস্তা থাকলে আসলেই অনেক ভালো লাগে।আপনি বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন সেখানে।ঘোরাফেরার জন্য উত্তম প্লেস হচ্ছে গ্রামীণ পরিবেশ।ভালো লাগলো আপনার পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমার কাছে গ্রামীণ পরিবেশ অনেক ভাল লাগে।কেননা আমি সব সময় গ্রামীণ পরিবেশ বসবাস করি। আজকে আপনি গ্রামীণ পরিবেশে সময় কাটানোর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনাদের বাসা থেকে ২০ মিনিটের রাস্তা সেখানে গিয়েই এই গ্রামীন প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো উপভোগ করেছেন। আসলে গ্রামীণ পরিবেশের মধ্যে গেলে মন অনেক ভালো হয়ে যায়। বাবা-মার মতই প্রকৃতি আমাদের লালন পালন করেছে। তাই প্রকৃতির মধ্যে গেলে মন অনেক ভালো হয়ে যায়। সেই প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করেছেন এবং ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গ্রামের পরিবেশ সকলেরই ভালো লাগে এবং গ্রামীন পরিবেশের মধ্যে থাকার একটি আলাদা মজা রয়েছে৷ আমিও গ্রামীন পরিবেশে থাকতে অনেক ভালোবাসি৷ মাঝেমধ্যে গ্রামীন পরিবেশে বিভিন্ন ধরনের সৌন্দর্যগুলো উপভোগ করে থাকি৷ আপনি আজকে গ্রামীণ পরিবেশের খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

গ্রামীন পরিবেশে থাকতে আপনি পছন্দ করেন জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

গ্রামীণ পরিবেশে সময় কাটানোর দারুন এক মুহূর্তের কথা গুলো আপনি চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে মনে প্রকৃত প্রশান্তি একমাত্র গ্রামীণ পরিবেশেই খুঁজে পাওয়া যায়। পাশাপাশি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দারুন ভাবে উপভোগ করা যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শান্তির নীড় গ্রাম্য পরিবেশ। মানুষ কিন্তু শান্তির জন্যই খোলামেলা পরিবেশের দিকে ছুটে আসে। যেখানে শীতল হাওয়া আর প্রাকৃতিক পরিবেশ মনকে প্রফুল্ল করে তোলে। আশা করি আপনি প্রাকৃতিক এই পরিবেশের মাঝে গ্রাম্য পরিবেশে বেশ আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন। আর আমাদের এখানেও বেশ অনেকগুলো কুলের গাছ রয়েছে প্রায় কুল গাছ থেকে কুল পেড়ে খাওয়া হয়।

 2 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

গ্রামীণ প্রকৃতির পরিবেশের মাঝে ঘুরাঘুরি করলে মনটা যেমন ভালো হয়ে যায়, তেমনি ফ্রেশ থাকে। গ্রামের বড়ই গুলো পেড়ে খেতে আমার কাছেও খুব ভালো লাগে। গ্রামের দিকে বেশিরভাগ দেখা যায় রাস্তার পাশে এরকম বড়ই গাছ রয়েছে। বড়ই খেতে খেতে নদীর পাড়ে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছিলেন তাহলে। আপনি এরকম ভালো একটা সময় কাটিয়ে ছিলেন, গ্রামীণ পরিবেশের মাঝে এটা জেনে ভালো লেগেছে।

 2 years ago 

জি আপু সব মিলিয়ে অনেক সুন্দর সময় উপভোগ করেছিলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রামের প্রকৃতির তুলনা হয়। আসলে গ্রামে এমন প্রকৃতির মাঝে ঘুরলে মন প্রাণ জুড়ে যায়। আপনার ফটোগ্রাফিতে বড়ই গাছ থেকে লোভ লেগে গেল। অনেক দিন হলো এমন গাছ থেকে বরই পেরে খাওয়া হয়নি। আপনি অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38