নাটক রিভিউ:)- রোমান্টিক নাটক বৃষ্টিতে দেখা।

in আমার বাংলা ব্লগ3 years ago
নাটক রিভিউ:)- রোমান্টিক নাটক বৃষ্টিতে দেখা।
নাটক প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

Screenshot_2024-01-01-20-26-09-07_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। বরাবরের আজকে ও আমি আপনাদের মাঝে হাজির হলাম। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। নাটক রিভিউ:)- রোমান্টিক নাটক বৃষ্টিতে দেখা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

নাটকটির কিছু তথ্য:-
নাটক:-বৃষ্টিতে দেখা।
লেখক:-ফারহান আহমেদ জোভান।
পরিচালক:-মীর আরমান হোসেন।
অভিনয়ে:-ফারহান আহমেদ জোভান, তানজিম সায়ারা তোটিনী, এমডি শহীদ উন নবী, বাশার বাপ্পি, শেলী আহসান, লাল চান মিয়া এবং আরও অনেকে।
রঙ ও সম্পাদনা:-সাইফ রাসেল।
মিউজিক পরিচালক:-জাহিদ নীরব।
প্রচার নকশা:-নাহিদ ইসলাম।
দৈর্ঘ্য:-৫৩ মিনিট।
মুক্তিপায়:-২৯-১২-২০২৩
নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-

Screenshot_2024-01-01-20-26-36-18_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-01-01-20-27-24-75_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

জোভান এবং তোটিনী অফিস যেতে থাকে। তবে হঠাৎ করে মাঝপথে বৃষ্টি শুরু হয়। তাই তারা রাস্তার পাশে যায়। সেখানে জোভান তোটিনী কে দেখতে পায়। জোভান তোটিনী কে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এর পরে বৃষ্টি চলে গেলে তোটিনী চলে যায়। এর পরে জোভান তোটিনী কে বিভিন্ন ভাবে খুঁজতে থাকে। কোন ভাবেই যেনো সে তোটিনী কে খুঁজে পায় না।

Screenshot_2024-01-01-20-34-07-81_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-01-01-20-47-03-66_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে হঠাৎ করে একদিন তোটিনী ব্যাংকের হেল্প লাইনে ফোন দেয়। এর পরে ফোন দিয়ে বলে তার একাউন্ট সমস্যা হয়েছে। তখন বিষয়টি জোভান এর কাছে যায়। তখন জোভান তথ্য নিয়ে দেখতে পায় সে সেই মেয়েটি মানে তোটিনী। এর পরে তো জোভান ভীষণ খুশি হয়। এর পরে জোভান তোটিনীর সাথে দেখা করার জন্য অফিসে আসতে বলে। তার পরে জোভান এর অফিস এ তোটিনী আসে। যদিও তাদের মধ্যে সেভাবে দেখা আর হলো না। এর পরে একদিন জোভান তোটিনীর অফিস এ যায়।

Screenshot_2024-01-02-18-19-06-18_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-01-02-18-19-51-95_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

তোটিনীর অফিস এ গিয়ে জোভান বলে সে বিদেশে যাবে। তাই তাদের অফিস থেকে এপ্লাই করবে। এর পরে দুজনের মধ্যে বিভিন্ন ভাবে কথা হতে থাকে। এভাবে চলতে চলতে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এর পরে তারা মাঝে মধ্যে দুজন মিলে দেখা করে এবং বেশ সুন্দর সময় কাটাতে থাকে।

Screenshot_2024-01-02-18-33-05-32_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-01-02-18-34-31-10_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে হঠাৎ করে জোভান একদিন তোটিনী কে বলে সাদা শাড়ি পরে দেখা করার জন্য। তোটিনী মনে মনে বুঝতে পারে যে জোভান হয়তো আজকে তাকে প্রপোজ করবে। এর পরে তারা বেশ সুন্দর একটি জায়গায় দেখা করে। এবার জোভান তার শুরু থেকে কথা গুলো বলতে থাকে। যদিও জোভান এর প্রথমের কথা গুলো ভালো লাগে। তবে শেষের কথা গুলো শুনে ভীষণ রেগে যায়। এর পরে তোটিনী সেখানে থেকে চলে যায়। এর পরে বেশ কয়েকদিন তোটিনী জোভান এর সাথে দেখা করা বন্ধ করে দেয়।

Screenshot_2024-01-02-18-35-48-06_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-01-02-18-40-08-03_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

সমস্যা টা হয়েছে মূলত জোভান একটু তোটিনী কে পাওয়ার জন্য অফিস এ পাগলা করে। এজন্য সে অফিস এ একটু উল্টো পাল্টা কাজ করে বসে। এর পরে তার চাকরি চলে যেতে পারে এবং চাকরি তোটিনী বাঁচাতে পারে। এর পরে তাই জোভান চাকরি বাঁচানোর জন্য তার সাথে মেশার চেষ্টা করে। তবে জোভান কিন্তু তোটিনী কে ভীষণ ভালোবাসে। এর পরে হঠাৎ করে কয়েক দিন পরে তোটিনী জোভান কে বলে দেখা করতে। এর পরে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়। এর পরে জোভান তোটিনী কে ভালোবাসার কথা বলে। এর পরে তাদের মধ্যে মিল হয়ে যায় এবং নাটকটি এখানেই শেষ হয়।

ব্যাক্তিগত মতামত:-

জোভান এর অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। জোভান এবং তোটিনীর প্রথম এই নাটকটি দেখলাম। দুজন মিলে অনেক সুন্দর করে অভিনয় এর মাধ্যমে নাটকটি কে ফুটিয়ে তুলেছেন। সম্পুর্ন ভিন্ন রকম একটি নাটকের গল্প। নাটকটির শেষে গিয়ে দু'জনের মধ্যে মিল এবং ভুল বোঝাবুঝি সংশোধন হয় দেখে ভীষণ ভালো লাগে। এধরনের ভিন্ন রকম নাটক গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আমি মাঝে মধ্যে নাটক দেখি। আর যেসব নাটক গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সেসব নাটক গুলোকে আপনাদের মাঝে রিভিউ হিসেবে উপহার দেওয়ার চেষ্টা করি। অবশ্যই নাটকটি দেখতে পারেন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ব্যাক্তিগত রেটিং:-১০%৯.৫%

"ছবি গুলোর স্ক্রিনশট এখানে থেকে নেয়া"

"ভিডিও লিংক ইউটিউব"

ছবির বিবরণ
বিভাগনাটক রিভিউ।
ডিভাইজrealme 9
বিষয়রোমান্টিক নাটক বৃষ্টিতে দেখা।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আসলে নাটক দেখতে সুযোগ না পেলেও বাংলা ব্লগে নাটকের রিভিউ পড়তে অলসতা করি না। আসলে নাটকটি অনেক রোমান্টিক আর তানজিম সায়ারা তোটিনীর নাটক এখন ভালই চলছে মার্কেটে। ধন্যবাদ চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন তোটিনী বেশ সুন্দর অভিনয় করে সবার মন কেরে নিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে জোভান এর নাটক এর আগে কখনো দেখিনি আমি। তবে নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে উনার নাটকগুলো বেশ উপভোগ্য হয়। সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব। চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অবশ্যই দেখবেন আশাকরি ভালো লাগবে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন৷ এই নাটকটি অনেক সুন্দর হয়েছে৷ এই নাটকটি আমি কিছুদিন আগে দেখে নিয়েছি৷ খুবই সুন্দর ছিল এই নাটকটি৷ আজকে আবার আপনার কাছ থেকে এই নাটকের রিভিউ দেখতে পেরে খুব ভালো লাগলো৷ এই নাটকের রিভিউ থেকে এই নাটক সম্পর্কে আরো অনেকগুলো বিষয়বস্তু জানতে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ও নাটকটি ভালো লেগেছিলো জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকটি পড়ে অনেক ভালো লাগলো। আসলেই নাটকটি অনেক রোমান্টিক।
এই ধরনের নাটকের রিভিউ পরতে অনেক ভালো লাগে । অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু নাটকটি রোমান্টিক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার একটি নাটক রিভিউ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার নাটক আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এই জাতীয় নাটকগুলো আমার খুবই প্রিয়। আশা করি এমন সুন্দর সুন্দর নাটক আপনি আরো আমাদের মাঝে রিভিউ করে দেখাবেন।

 3 years ago 

চেষ্টা করি ভালো ভালো নাটকের রিভিউ করার জন্য। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর এবং রোমান্টিক একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন আপনি। এই নাটকটার পুরো কাহিনী রিভিউর মাধ্যমে জানতে পেরে খুব ভালো লেগেছে আমার কাছে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলেও, সেই ভুল বুঝাবুঝি শেষে মিটে গিয়েছিল, এটা খুবই ভালো লেগেছে দেখতে। তাদের দুজনের মিল এর মাধ্যমে নাটকটা শেষ হয়েছে এটা দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবেই পুরো নাটকটা তুলে ধরেছেন আপনি রিভিউর মাধ্যমে। এই নাটকটা এখনো পর্যন্ত আমার দেখা হয়নি। তাই ভাবছি সময় পেলে নাটকটা দেখে নেব।

 3 years ago 

আমি নাটকের রিভিউ পোস্ট দেখলেই নাটকের রিভিউ গুলো পড়ার জন্য চলে আসি। আর তেমনি আপনার এই নাটকটার রিভিউ দেখেও পড়ার জন্য চলে আসলাম। রোমান্টিক নাটকের রিভিউ শেয়ার করেছেন যেটার পুরো কাহিনী অসম্ভব দারুণ ছিল। বৃষ্টিতে দেখা এই নাটকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখানে তো দেখছি শেষ পর্যন্ত তাদের ভুল বোঝা বুঝিটা শেষ হয়ে গিয়েছে। আর খুবই সুন্দর একটা সিচুয়েশনের মাধ্যমে তাদের মিল হয়েছে। নাটকের শেষে এ রকম একটা দৃশ্য দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66030.04
ETH 1935.70
USDT 1.00
SBD 0.38