ছোট কালারফুল একটি ফড়িং এর ভিডিওগ্রাফি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
জুমা মোবারক 🕌
শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ছোট কালারফুল একটি ফড়িং এর ভিডিওগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
আমি সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমি আগামীকাল কি বিষয়ে পোস্ট লিখবো তা একদিন আগেই ভেবে রাখি। কারন পোস্ট এর কিছু সিরিয়াল রয়েছে। এভাবে পোস্ট করলে কখনো এলোমেলো লাগে না। আর ঠান্ডা মাথায় পোস্ট লেখা যায়। গতকাল আমি অফিস এ লাঞ্চ করে বন্ধুদের সাথে একটু অফিস থেকে বের হলাম। তার পরে আমরা সকলেই মিলে চা খেলাম। তার পরে আমি এবং আমার এক বন্ধুকে সাথে নিয়ে একটু সামনের দিকে হাঁটতে গেলাম। সামনে যাওয়ার পরে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি বেশ কিছু জিনিস খোঁজার চেষ্টা করলাম।
সেখানে আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি করা আমাদের এখান প্রত্যকের শখ। ফটোগ্রাফি করতে করতে ছোট কালারফুল একটি ফড়িং দেখতে পেলাম। যদিও দেখতে অনেক ছোট। তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এর পরে আমি আস্তে করে বসে ধৈর্য্য সহকারে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। যদিও ফোনের লেন্চ সেভাবে ধরতেছে না। কারন অনেক ছোট একটি ফড়িং।
তবে কি করার আমি তো হাল ছাড়ার মানুষ না। আমি চেষ্টা করতে ভীষণ ভালোবাসি। এর পরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফড়িংটির ফটোগ্রাফি করলাম। এর পরে নিখুঁত ভাবে ফড়িংটির ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম। আমি আমার সর্বোচ্চ দিয়ে ফড়িংটির ভিডিওগ্রাফি করেছি। যদিও আমার অনেক কষ্ট হয়েছে। তবে আমি যখন ভিডিওগ্রাফি দেখলাম দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম।
আমার বিশ্বাস আশাকরি আপনাদের সবার কাছে ছোট কালারফুল ফড়িং এর ভিডিওগ্রাফি ভালো লাগবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এবং অবশ্যই আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন? আপনাদের ছোট একটা কমেন্ট কাজ করার উৎসাহ জোগায়। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ভিডিও লিংক:-
| বিভাগ | ভিডিওগ্রাফি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | ছোট কালারফুল একটি ফড়িং এর ভিডিওগ্রাফি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ভিডিওগ্রাফি | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
https://twitter.com/HouqeLimon/status/1722829686890516631?t=wI20sgQKng8QnKde2-yOmg&s=19
ভাই আসলে এমন সুন্দর পতঙ্গের ভিডিওগ্রাফি দেখতে সবসময়ই আমি অনেক বেশি পছন্দ করি। এসব ভিডিওগ্রাফি গুলো করতে বেশ ধৈর্যের প্রয়োজন হয়। ছোট কালার ষফুল ফড়িং এর ভিডিও গ্রাফিটা সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। বানান ঠিক করে নিয়েন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
এই ধরনের প্রাণীর ছবি তুলতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে কীট পতঙ্গের ফটোগ্রাফি টা করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। ছোট কালার ফুল ফড়িঙের এই ভিডিওগ্রাফিটা আমার কাছে বেশ ভালো লেগেছে ভাইয়া। আপনি খুবই সূক্ষ্মভাবে ভিডিওটি করেছেন। আমাদের সাথে আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।
সবুজ ও হলুদ কালারের ফড়িং এর চমৎকার ভিডিওগ্রাফি করেছেন ভাইয়া। ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগছে তবে তার থেকেও বেশি ভালো লাগছে ফটোগ্রাফি গুলো দেখতে। ফড়িং টা ছোট হলেও দেখতে অনেক সুন্দর। অনেক ধৈর্য সহকারে ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে এতেই আমি খুশি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
কালারফুল ফড়িং এর চমৎকার ভিডিওগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। তবে সবুজ ফটোগ্রাফি গুলো দেখে আরও বেশি ভালো লাগলো। ফড়িংও প্রজাপতি ফটোগ্রাফি গুলোর সুন্দর্যই থাকে অন্যরকম। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
ফড়িংয়ের ফটো তোলা বলেন ভিডিও করা বলেন এটা খুবই কঠিন কাজ । আমাদের দেখলে উড়ে চলে যায় । আপনার ভিডিওর মাধ্যমে ফড়িংকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । ভালো ছিল ভাইয়া আপনার ভিডিওটি
এই ধরনের ছোট জিনিসের ভিডিওগ্রাফি ধারণ করা আসলেই অনেক কঠিন কাজ। আপনি যেভাবে এত ছোট ফড়িংয়ের ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। ভিডিওগ্রাফিটা পুরোপুরি দেখলাম খুবই ভালো লাগলো এই ফড়িং দেখে।
আপনি অনেক সুন্দর একটা ভিডিওগ্রাফি করছেন ভাই। তার সাথে সুন্দর ফটোগ্রাফি করছেন।আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি উপস্থাপন করেন।আপনার আজকের ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।