পুঁই শাক দিয়ে ব্রিগেড মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
পুঁই শাক দিয়ে ব্রিগেড মাছের রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
IMG20241021193145.jpg

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। পুঁই শাক দিয়ে ব্রিগেড মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000064657.jpg
উপাদানপরিমাণ।
পুঁই শাকসামান্য।
ব্রিগেড মাছএক কেজি।
আলুতিনটি।
পেঁয়াজ কুচিএক কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
কাঁচা মরিচছয়টি।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000064661.jpg
  • প্রথমেই আমি পুঁই শাক গুলোকে কেটে নিলাম। এর পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে আলু কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি মাছ গুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। সামান্য পরিমাণ মসলা গুঁড়া দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000064660.jpg
  • মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। মাছ গুলোকে ভালো করে ভেজে নিলাম। তার পরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000064662.jpg
  • মসলা গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে মসলা গুলোকে কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলু গুলোকে কষিয়ে নেওয়ার পর এবার পুঁই শাক দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000064663.jpg
  • পুঁই শাক গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। পরিমাণ পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ভেজে রাখা মাছ গুলোকে দিয়ে দিলাম। এর পরে ঝোল শুকিয়ে গেলে এই পর্যায়ে আমি রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20241021193211.jpg
IMG20241021193154.jpg
  • পুঁই শাক দিয়ে ব্রিগেড মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। পুঁই শাক কখনো এভাবে খাওয়া হয়নি। তবে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আমি বেশ জমিয়ে তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারবেন। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়পুঁই শাক দিয়ে ব্রিগেড মাছের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

1111.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

আসলে বাড়িতে যেদিন পুঁইশাকের তরকারি হয় তখন আমার আর অন্য কোন তরকারির প্রয়োজন হয় না। কেননা এই শাক আমার খুব প্রিয়। আপনি খুব সুন্দর ভাবে একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও ভাই সকাল সকাল আপনার পুঁই শাক দিয়ে ব্রিগেড মাছের রেসিপিটা দেখে ক্ষুধা আরো তিনগুণ বৃদ্ধি পেয়ে গেল। এই ব্রিগেড মাছ আমার প্রিয় একটি মাছ কারণ এই মাছের মধ্যে কাটা খুবই কম থাকে। যাই হোক ভাই আপনার রেসিপির রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

পুঁইশাক আমার অনেক পছন্দের একটি সবজি।পুঁইশাক দিয়ে আপনি চমৎকার সুন্দর করে ব্রিগেড মাছের রেসিপি করেছেন। অনেক লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ভাই পুঁইশাক দিয়ে ব্রিগেড মাছের রেসিপি প্রস্তুত করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। এ ধরনের রেসিপি আমিও অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পুইশাক দিয়ে ইলিশ মাছ খেয়েছি কিন্তু কখনো বিগ্রেড মাছ খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল।কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পুঁই শাক দিয়ে ব্রিগেড মাছের রেসিপিটি অসম্ভব সুন্দর হয়েছে। রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে৷ আপনি বেশ চমৎকার ভাবে রেসিপিটি বানিয়েছেন ও আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

যেকোনো শাকের মধ্যে পুঁইশাকটা আমি অনেক বেশি পছন্দ করি। চিংড়ি মাছ অথবা যে কোন মাছ দিয়েই রান্না করা হোক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। আপনি বিগ্রেড মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছেন। দেখতে বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি টা শেয়ার করার জন্য।

 2 years ago 

পুঁই শাক দিয়ে ব্রিগেড মাছের লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের রেসিপি খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39