নাটক রিভিউ:)- শহরে প্রেমের ঘ্রান।

in আমার বাংলা ব্লগ2 years ago
নাটক রিভিউ:)- শহরে প্রেমের ঘ্রান
"নাটক প্রেমিকদের কে স্বাগতম"

Screenshot_2024-04-15-15-22-08-55_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

শুভ বিকেল

হ্যালো #amarbanglabolg পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। ঈদের ছুটিতে বাসায় আছি। তাই আজকে ফ্রি সময়ে কয়েকটা নাটক দেখলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটা নাটক রিভিউ করা যাক। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। নাটক রিভিউ:)- শহরে প্রেমের ঘ্রান। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার ঘুরে দেখা যাক।

নাটকটির কিছু তথ্য:-
নাটক:-শহরে প্রেমের ঘ্রান।
অভিনয়ে:-জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন এবং আরও অনেকেই।
লেখক ও পরিচালক:-জাকারিয়া শোখিন।
প্রযোজক:-তানভীর মাহমুদ।
লেবেল:-সুলতান এন্টারটেইনমেন্ট।
প্রযোজনা ও পরিবেশিত:-সুলতান এন্টারটেইনমেন্ট।
রিভিউ:-@limon88.
নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-

Screenshot_2024-04-15-15-27-08-57_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-15-15-33-18-19_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ফারিন একটি ছেলে কে ভালোবাসে। তবে ছেলেটি একটু কেমন জানি। সে আসলে কোন কাজে সিরিয়াস না। ফারিন আজকে তার বয়ফ্রেন্ড কে নিয়ে পালাবে। তবে ফারিন বাসায় থেকে পালিয়েছে। তবে তার বয়ফ্রেন্ড আসেনি। আর এদিকে অপূর্ব এসেছে তার বন্ধুদের কে ট্রেনে তুলে দিতে। এর পরে ফারিন এবং অপূর্বর দেখা হয়। দুজনের মধ্যে বেশ কথা হয়। এর পরে ফারিন অপূর্বকে কফি খেতে দেয়।

Screenshot_2024-04-15-15-34-40-30_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-15-15-40-01-93_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে হঠাৎ করে ফারিন সেখানে থেকে চলে যায়। অপূর্ব তো ফারিন কে দেখে ভীষণ পছন্দ করে ফেলে। তার বিষয়ে জানতে থাকে। এবার গিয়ে অপূর্ব দেখতে পায় ফারিন ট্রেনের লাইনে শুয়ে আছে। এর পরে অপূর্ব ফারিনকে বুঝিয়ে সেখানে থেকে নিয়ে যায়। এর পরে ফারিন এর ভিতর অন্য রকম কাজ করতে থাকে। এর পরে ফারিন এবং অপূর্ব দুজন মিলে ফারিন এর বয়ফ্রেন্ড এর বাসায় যায়। তার পরে ফারিন ছেলেটির নাকে ঘুষি মেরে নাক ফেটে দিয়ে চলে আসে।

Screenshot_2024-04-15-15-50-25-06_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-15-15-50-49-71_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে গাড়িতে করে ফারিনকে অপূর্ব বাসায় দিয়ে আসে। এর মধ্যে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। পরের দিন একটা রেস্টুরেন্টে গিয়ে অপূর্ব দেখে ফারিন এর সেই বয়ফ্রেন্ড আবারো একটা মেয়েকে সাথে নিয়ে রেস্টুরেন্টে কফি খাচ্ছে। এর পরে তো অপূর্ব ফারিনকে ফোন দেয়। এর পরে ফারিন এসে তো আবারো ইচ্ছে মতো সেই ছেলেটিকে মারধর করে। এর পরে রেস্টুরেন্টের নিচে এসে ফারিন এবং অপূর্ব কথা বলে। অলরেডি তো অপূর্ব বলেই ফেলেছে সে ফারিনকে পছন্দ করে।

Screenshot_2024-04-15-15-55-21-15_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-15-15-56-25-45_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

অপূর্ব ফারিনকে বলে তার সামনে জন্মদিন। কেউ যদি নীল শাড়ি পরে এসে তাঁকে বলে ভালোবাসি তাহলে সে তাকে বিয়ে করবে। এর পরে অপূর্বর জন্মদিনে ফারিন শাড়ি পরে অপূর্বর সাথে দেখা করে। এর পরে ফারিন অপূর্বকে বলে ভালোবাসি। এবার তো অপূর্ব ভীষণ খুশি। এর পরে তাদের মধ্যে বিভিন্ন ধরণের কথা হয়। এবং সারাদিন তারা দুজন ঘুরে বেড়ায়।

Screenshot_2024-04-15-16-01-59-52_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-04-15-16-02-35-67_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

যদিও শেষের দিকে এসে তাদের দুজনের মধ্যে ফারিন এর বাবা রাগ করে। তবে ফারিন বুদ্ধি করে অপূর্ব এবং তার বাবার সাথে একটা দেখা করে দেয়। এর পরে ফারিন এর বাবা মেনে নেয়। তার পরে ফারিন আর অপূর্বর বিয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়। এর পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তার পরে এখানে নাটকটি শেষ হয়ে যায়।

ব্যাক্তিগত মতামত:-

আসলে পরিচালক জাকারিয়া শোখিন এর নাটক গুলো আমি কখনো মিস্ করি না। জাকারিয়া শোখিন পরিচালক এর নাটক গুলোতে যে কেউ অভিনয় করুক না কেনো নাটক গুলোর গল্প অসাধারন হয়। নাটকটির গল্প ছিলো ভিন্ন রকম। আর ভিন্ন রকম নাটক দেখতে আমি সব সময়ই ভালোবাসি। আজকে বিকেল তিনটায় নাটকটি এসেছে। নাটকটি চাইলে দেখতে পারেন চমৎকার একটি নাটক। নাটকটির শুরুর দিকে যদিও ফারিন ভুল মানুষটিকে ভালোবাসে বাসায় থেকে পালিয়ে ছিলো। তবে শেষ এসে সে সত্যি কারের ভালোবাসার মানুষকে খুঁজে পায়। সব মিলিয়ে দুর্দান্ত একটি নাটক। অপূর্বর নাটক গুলো ভীষণ ভালো লাগে। আমি আমার মতো করে নাটকটি রিভিউ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ।

ব্যাক্তিগত রেটিং:-১০%৯.৫%

"ছবি গুলোর স্ক্রিনশট এখানে থেকে নেয়া"

"ভিডিও লিংক ইউটিউব"

পোস্টের বিবরণ:-
বিভাগনাটক রিভিউ।
ডিভাইজrealme 9
বিষয়শহরে প্রেমের ঘ্রান।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

বেশ চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে বাংলা নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া অপূর্বর নাটক গুলো একটা সময় অনেক দেখা হতো। তবে শহরে প্রেমের ঘ্রান এই নাটকটি এখনো দেখা হয় নি। আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। তাই চিন্তা করলাম নাটকটি দেখে নিবো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নাটক রিভিউ পোস্ট। আপনার শেয়ার করা নাটকের উপস্থিতি দেখে খুবই ভালো লাগলো। ভাইয়া মনে হচ্ছে অপূর্ব রে নাটকটি আমি দেখেছি কিন্তু নাটকের শেষ পর্যায়ে দৃশ্যটা আপনার পোস্ট দেখে কিছুটা মনে হচ্ছে। শেষ পর্যায়ে তাদের ভালোবাসা পূর্ণতা পায় এটুকু জানি। ধন্যবাদ ভাইয়া নাটকটা আমাদের মাঝে খুব সুন্দর হবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অপূর্বের নাটকগুলো যতই দেখি না কেন আমার কাছে ততই খুব ভালো লাগে। অপূর্ব আমার সব থেকে পছন্দের অভিনেতা। অপূর্বের নাটক আমি মাঝে মাঝেই দেখে থাকি। যদিও ব্যস্ততার কারণে সব সময় দেখা হয় না। অপূর্ব তার প্রত্যেকটা নাটকে অনেক সুন্দর অভিনয় করে। অপূর্ব এবং তাসনিয়া ফারিনের এই নাটকটা এখনো পর্যন্ত দেখিনি। তবে রিভিউ পড়ে ভাবতেছি নাটকটাও দেখে নেব। শহরে প্রেমের ঘ্রান নাটকটা অনেক বেশি সুন্দর ছিল। আর আপনিও খুব সুন্দর করে নাটকটির রিভিউ করেছেন।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

বেশ দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। অপূর্ব নাটকগুলো আমার অনেক ভালো লাগে। একটি সময় তার নাটক মিস করতাম না। তবে এখন আর সেভাবে সব নাটক দেখা হয় না। আপনার নাটকটির বিস্তারিত পড়ে অনেক ভালো লাগলো চেষ্টা করব নাটকটি দেখার। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অপূর্বর নাটক আপনিও পছন্দ করেন জেনে খুশি হলাম।

 2 years ago 

সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকটি দেখা হয়নি। তবে আপনার রিভিউ এর মাধ্যমে নাটকটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে পুরো নাটকটি বর্ণনা করেছেন। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

মিতা, অপূর্ব অভিনীত যে কোন নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তাই সময় পেলে আমি অপূর্ব অভিনীত রোমান্টিক নাটক গুলো দেখার চেষ্টা করি। তবে শহরে প্রেমের ঘ্রাণ নাটকটি আমার এখনো দেখা হয়নি। আপনার দেয়া রিভিউ পড়ে নাটকটি দেখার আমার ভীষণ ইচ্ছে হচ্ছে। তাই সময় সুযোগ করে সুন্দর এই নাটকটি দেখার চেষ্টা করব। খুব সুন্দর একটি নাটকের রিভিউ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

খুবই সুন্দর করে একটি নাটক রিভিউ করলেন আপনি। "শহরে প্রেমের ঘ্রাণ" এই নাটক আমি দেখিনি, তবে আপনার রিভিউ পড়ে অনেক ভাল ধারণা পেয়েছি। তাসনিয়া ফারিন এর নাটক আমার কাছে অনেক ভাল লাগে। প্রথম দিকে ফারিন ভুল মানুষটিকে ভালোবাসে বাসায় থেকে পালিয়ে যায়, তবে শেষ এসে সে সত্যি কারের ভালোবাসার মানুষকে খুঁজে পায়। পরিশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়,এ বিষয়টি দেখে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

নাটকটির রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা ই বেড়ে গেলো। এই রমজান মাসে কোন নাটকই আসলে দেখা হয়নি।সময় করে নাটকটি দেখবো আশাকরি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39