চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি।

in আমার বাংলা ব্লগ3 years ago
চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20230825_205838940.jpg

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি। নতুন নতুন রেসিপি তৈরি করে খেতে ভীষণ মজা লাগে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-08-25-21-00-06-89_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
লাউয়ের খোসাএক কাপ।
আলু কুচিএক কাপ।
চিংড়ি মাছ১০০ গ্রাম।
পেঁয়াজ কুচিআধা কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
লবণপরিমাণমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-25-21-00-46-21_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমে আমি আলু পরিষ্কার করে চিকন চিকন করে কেটে নিলাম। তার পরে লাউয়ের খোসা গুলোকে চিকন চিকন করে কেটে নিলাম। এবার আমি চিংড়ি মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে নিলাম। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-25-21-01-20-70_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি চিংড়ি মাছ দিয়ে সব গুলোকে আস্তে আস্তে ভেজে নিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে আলু দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-25-21-02-04-18_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি আলু গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে লাউয়ের খোসা দিয়ে সব গুলো কে মিশিয়ে নিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর নেড়েচেড়ে নিয়ে কাচা মরিচ দিয়ে দিলাম। তার পরে আবারো নেড়েচেড়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-25-21-02-52-72_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • চুলায় আগুন কমিয়ে দিয়ে আসতে আসতে ভাজতে লাগলাম। এভাবে ভাজতে ভাজতে ৫মিনিট পরে সব গুলো কে ভালো করে ভেজে নিলাম। এবার আমি রান্না শেষ করলাম।
"পরিবেশন"
Polish_20230825_205901889.jpg
Polish_20230825_205838940.jpg
  • চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি খেতে সত্যি ভীষণ মজা লাগে। লাউয়ের খোসা শরীরের জন্য উপকারী। আমি তো জমিয়ে খেয়েছিলাম। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছের যেকোনো রেসিপি আমার কাছে খেতে খুবই ভালো লাগে কিন্তু আজ পর্যন্ত লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। যেহেতু আপনি লাভের খোসা ব্যবহার করেছেন তাই আমার কাছে মনে হয় এটা খুবই পুষ্টি সমৃদ্ধ একটা রেসিপি হয়েছিল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আশা করি ভালো আছেন ভাই? আমি প্রথমে দেখে মনে করেছিলাম চানাচুরের ফটোগ্রাফি। পরে আপনার পোস্টে ঢুকে দেখি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি চমৎকার রেসিপি তৈরি করেছেন আপনি। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোন তরকারি রান্না করলে বেশ ভালো লাগে। বাসায় মাঝে মধ্যে আম্মা এই ধরনের তরকারি রান্না বা, ভাজি করে থাকে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

চিংড়ি মাছ এবং লাউ দুটোই আমার খুব পছন্দের খাবার। কিন্তু এলার্জির কারণে চিংড়ি মাছ খুব একটা খাওয়া হয়ে ওঠেনা। লাউয়ের তরকারি আমার খুবই ভালো লাগে তবে কখনো লাভের খোসা ভাজি খাওয়া হয়নি। আপনার এর মাধ্যমে জানতে পারলাম লাউয়ের খোসাও ভাজি করে খাওয়া যায়। খুবই চমৎকারভাবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি রেসিপিটা আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিংড়ি মাছ ও লাউ দুটিই অনেক মজাদার খাবার। আসলে চিংড়ি মাছ তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ খেয়েছি কিন্তু লাউয়ের খোসা দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম। দেখি একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা কখনোই রান্না করা হয়নি৷ তবে চিংড়ি মাছ দিয়ে লাউ অবশ্যই রান্না করা হয়েছে এবং সেটি খুবই সুস্বাদু হয়েছে৷ আজকে আপনি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা রান্না করেছেন যা একটি ইউনিক রেসিপি৷ এই রেসিপি থেকে আমি অনেকটাই অনুপ্রাণিত হয়েছি এবং আমি এই রেসিপি তৈরি করে দেখব৷

 3 years ago 

লাউ এর খোসা ভাজি কিন্তু বেশ লাগে। সাথে যেহেতু আলু আর ছোট ছোট চিংড়ি দিয়েছেন এর স্বাদ নিশ্চই আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আসলে এ ধরনের রেসিপি গুলো অনেকেই ভাবেন ভালো হয়ন্তা। কিন্তু একবার খেলেই সব ধারনা ভুল প্রমানিত হয়। রেসিপিটি দেখেতো আমার লোভ লেগে গেলো ভাই।

 3 years ago 

জি ভাইয়া খেতে ভীষণ মজা হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাজি জাতীয় খাবার এমনিতেই আমার খুব ফেভারেট সেটি যদি আমার চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো কোন কথাই নেই।
লাউয়ের খোসা কখনো ভেজে খাওয়া হয়নি তবে আপনার প্রস্তুত করা এমন রেসিপি দেখে খুব লোভ হচ্ছে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 3 years ago 

জি ভাইয়া এভাবে রান্না করে খেতে ভীষণ মজা লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো দেখছি বেশ ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন। এভাবে চিংড়ি মাছ দিয়ে করা লাউয়ের খোসা ভাজি রেসিপি আগে কখনো খাওয়া হয়নি আমার এবং নামও শুনিনি। এই রেসিপিটা দেখতে অনেক বেশি মজাদার মনে হচ্ছে। নিশ্চয়ই এই রেসিপিটা অনেক মজা করে খাওয়া হয়েছিল। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। যে কেউ রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারবে।

 3 years ago 

লাউয়ের খোসের ভর্তা খেতে দেখেছি কিন্তু এভাবে ভাজি কখনো খেতে দেখিনি। চিংড়ি মাছ দিয়ে যেকোনো ভাজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনার লাউয়ের খোসা এবং আলু দিয়ে চিংড়ি মাছ ভাজির রেসিপি দেখেই মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতে অনেক লোভনীয় লাগছে।

 3 years ago 

অবশ্যই একদিন খেয়ে দেখবেন আশাকরি খেতে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38