নাটক রিভিউ:- তুমি আমি পাশাপাশি। রোমান্টিক একটি নাটক।

in আমার বাংলা ব্লগ3 years ago
নাটক রিভিউ:- তুমি আমি পাশাপাশি। রোমান্টিক একটি নাটক।
নাটক প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Screenshot_2023-08-06-21-05-48-00_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

শুভ সকাল 🌅
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ভিন্ন রকম পোস্ট করতে প্রতিনিয়ত ভীষণ ভালো লাগে। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করবো। নাটক রিভিউ:- তুমি আমি পাশাপাশি। রোমান্টিক একটি নাটক। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

নাটকটির সংক্ষিপ্ত তথ্য:-
নাটকতুমি আমি পাশাপাশি।
পরিচালকমাশরুকুল আলম।
লেখকসোহেল রহমান।
অভিনয়েজিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর আর ও অনেকেই।
দেশবাংলাদেশ ।
ভাষাবাংলা।
ধরনসামাজিক ও শিক্ষা মূলক।
দৈর্ঘ্য৫৩ মিনিট।
মুক্তিপায়২২-০৭-২০২২।
নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-

Screenshot_2023-08-06-21-07-10-97_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-06-21-13-12-91_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকটিতে সাবিলা নূর ভুল করে অপূর্বর গাড়িতে ডুকে পরে। অপূর্ব সাবিলা নূর কে দেখার পরে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এবার সাবিলা নূর বুঝতে পারে যে ভুল গাড়িতে উঠে পরেছে। এর পরে থেকে অপূর্ব সাবিলা নূর কে বিভিন্ন ভাবে খুঁজতে থাকে। পেয়েও তাকে যেনো বার বার হারিয়ে ফেলছে। অপূর্ব কয়েকদিন থেকে ঠিক ভাবে খেতে পারছে না। তার পরে তার বাবা বলে মেয়েটিকে বাইক নিয়ে খোঁজার জন্য। এর পরে বাইক নিয়ে খুঁজতে থাকে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে অপূর্ব বাইক নিয়ে পরে যায়। তার পরে তো সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। ওখানে সাবিলা নূর ছিলো তবে তার বাসায় থেকে ফোন আসায় সে চলে যায়।

Screenshot_2023-08-06-21-15-57-88_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-06-21-20-57-28_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে হঠাৎ করে একদিন বিকেলে অপূর্ব আর সাবিলা নূর এর দেখা হয়ে যায়। পরে দুজনের মধ্যে কথা হয়। পরে জানতে পারে দুজনেই একই অফিসে চাকরি করে। এর পরে দুজন অফিসের শিফট চেন্স করে তার পরে এক সাথে কাজ করে। হঠাৎ করে অপূর্ব যেগে যেগে স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে সাবিলা নূর বলে আমি বিবাহিত আমার দুইটা বাচ্চা আছে। এসব শুনে অপূর্ব ভীষণ রেগে যায়।

Screenshot_2023-08-06-21-25-57-79_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-06-21-31-17-21_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

পরের দিন দুজন হাঁটতে বের হয়। তার পরে রাস্তায় একটি ছেলেকে সাবিলা নূর অপূর্বর কাছে থেকে ১০০ টাকা নিয়ে দেয়। তার পরে অপূর্ব ফোন নাম্বার নেন সাবিলা নূর। পরে বাসায় চল আসে। এর পরে সাবিলা নূর রাতের বেলায় অপূর্ব কে ফোন দেয়। এর পরে বলে আগামীকাল দেখা করবে। পরে অপূর্ব বলে আগামীকাল তো আমি আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি। এবার অপূর্ব বিয়ে বাড়িতে গিয়ে সাবিলা নূর কে ফোন দেয়। তবে ওখানে একটা মজার ঘটনা ঘটে। সেখানে সাবিলা নূর এর সাথে দেখা হয়।

Screenshot_2023-08-06-21-36-06-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-06-21-41-01-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

আজকে অপূর্ব খুব খুশি। কারন আজকে সে সাবিলা নূর কে প্রপোজ করবে। সে জন্য সকাল থেকে রেডি হচ্ছে। আর সাবিলা নূর কে কি বলবে এসব বিষয়ে প্রাকটিস করতেছে। হঠাৎ করে রেডি হয়ে বের হয়। তখন তার বাবা বলে এভাবে কোথায় যাচ্ছিস। তার পরে অপূর্ব বলে বাবা আজকে আমার বিশেষ একটা দিন। আজকে আমি ওকে প্রপোজ করবো। এর পরে তার বাবা বলে নিচের দিকে তাকিয়ে দেক আগে। এর পরে দেখে সে প্যান্ট পরেনি। এবার রেডি হয়ে চলে যায়। সেখানে যাওয়ার পর সাবিলা নূর আসে। তার পরে সাবিলা নূর অপূর্বকে প্রপোজ করে। অপূর্ব দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে।

ব্যাক্তিগত মতামত:-

তুমি আমি পাশাপাশি রোমান্টিক একটি নাটক। এধরনের রোমান্টিক নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। পরিচালক চমৎকার একটি নাটক উপহার দিয়েছেন। বিশেষ করে তো অপূর্ব এবং সাবিলা নূরের জুটি অসাধারন লাগে। সত্যি ভালোবাসা গুলো অদ্ভুত। কখন যে কিভাবে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিনত হয় তা বলা খুবই মুশকিল। অপূর্ব এবং সাবিলা নূর নাটকটি তে দুজন দুজনকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। সেই থেকে দুজন দুজনকে খুঁজে পেলেও সেভাবে পারতে ছিলো না। অবশেষে তাদের দুজনের ভালো ভাবেই ভালোবাসা হয়ে যায়। এবং শেষের দিকের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। সাবিলা নূর যখন অপূর্ব কে প্রপোজ করে তখন তো অপূর্ব অবাক। সত্যি বলতে গেলে নাটকটির গল্প ছিলো অসাধারন। নাটকটি আমি অনেক আগে দেখেছিলাম। তার পরে ও গতকাল রাতে দেখেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা রোমান্টিক নাটক গুলো পছন্দ করেন। অবশ্যই নাটকটি দেখবেন ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ব্যাক্তিগত রেটিং:- ১০%/৯.৫%

"ছবি গুলোর স্ক্রিনশট এখানে থেকে নেয়া"

"ভিডিও লিংক ইউটিউব"

ছবির বিবরণ
বিভাগনাটক রিভিউ।
ডিভাইজrealme 9
বিষয়তুমি আমি পাশাপাশি। রোমান্টিক একটি নাটক।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

তুমি আমি পাশাপাশি এই নাটকটা যদিও আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, তবে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে সর্বপ্রথম দেখে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে এই নাটকটার রিভিউ করেছেন। অপূর্বের নাটকগুলো এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। আর দেখলে তো মনটা ভরে যায়। সাবিলা নূর হঠাৎ করে তাকে প্রপোজ করার কারণে সে নিজেই অবাক হয়ে গিয়েছিল। তবে আমার কাছে হাস্যকর লেগেছে যে বিষয়টা তা হচ্ছে, সে এত বেশি তাড়াহুড়া করছিল যে প্যান্ট পরতেই ভুলে গিয়েছে। যাইহোক সময় পেলে নাটকটা দেখার চেষ্টা করব।

 3 years ago 

চমৎকার বলেছেন আপু অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলেই এটি একটি রোমান্টিক নাটক। আমি দেখেছিলাম খুব সুন্দর একটি নাটক। বিশেষ করে সাবিলা নূর এর অভিনয় আমার একটু বেশি পছন্দ। দুজনেই খুব ভালো অভিনয় করেছেন।

 3 years ago 

এদের দুজনের জুটি ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

এই নাটকটার নাম শুনেছি কিন্তু আগে কখনো দেখা হয়নি। আপনার পোস্টটি পড়ে বুঝলাম নাটকটি অনেক ভালো এবং শিক্ষনীয়। আর এমনিতেই জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি সময় পেলেই এই নাটকটি দেখব। নাটকটি সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে শুভকামনা রইল।

 3 years ago 

তোমার নাটক রিভিউ আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এই নাটকটি বেশ রোমান্টিকতায় পূর্ণ। এখন আর আসলে নাটক দেখার তেমন সময় পাই না, তবে এই নাটকটি হয়তো দেখবো। গল্পটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন নাটকটির গল্প ভীষণ ভালো লেগেছে আমার কাছেও। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার কাছে হাসির নাটক এবং রোমান্টিক নাটক দেখতে খুবই ভালো লাগে। আমি অফার সময়ে নাটক দেখে সময় কাটাই। তবে আপনি আজ যে নাটকটি শেয়ার করেছেন তুমি আমি পাশাপাশি নামে এটি এখনো দেখা হয়নি। কাহিনীটি পড়ে বেশ ভালই লাগলো।

 3 years ago 

নাটকটি বেশ রোমান্টিক মনে হচ্ছে। এমনিতেই অপূর্ব এবং সাবিলার নাটক আমার কাছে ভালই লাগে। আমি খুঁজে খুঁজে এদের নাটক দেখি। এই নাটকটি অবশ্য দেখা হয়নি। কিছু কিছু অংশ দেখেছিলাম। যাইহোক শেষে অপূর্বকে অবাক করে দিয়েছে সাবিলার প্রপোজ করাটা ভালো লেগেছে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি আপু এই নাটকটি আমি দুইবার দেখেছি। যত দেখি বেশ ভালো লাগে। অবশ্যই দেখবেন আপনার ভালো লাগবে।

 3 years ago 

অপূর্ব এবং সাবিলা নূরের 'তুমি আমি পাশাপাশি' নাটকটি এখনো দেখেনি। তবে শুনেছি যে নাটকটি খুবই সুন্দর। এবং আজকে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে জেনে নিলাম যে নাটকটি আসলেই অনেক সুন্দর। এত সুন্দর ভাবে এই নাটকটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38