তারের মধ্যে বৃষ্টির ফোঁটা জমে থাকার ভিডিওগ্রাফি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
জুমা মোবারক 🕌
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভিন্ন কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তারের মধ্যে বৃষ্টির ফোঁটা জমে থাকার ভিডিওগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
আজকে ছুটির দিন শুক্রবার। যদিও মাঝে মধ্যে হঠাৎ করে আমার অফিস খোলা থাকে। তবে আজকে অফিস বন্ধ তাই ভীষণ ভালো লাগছে। তবে কেনো জানি আজকে শরীর টা ভালো লাগছেনা। ঘুম থেকে সকাল সকাল উঠে নামাজ পরে। বাইরে আমি এবং আমার ওয়াইফ মিলে বেশ কিছু সময় হেঁটে আসলাম। তার পরে আবার বাসায় ফিরে এলাম এবং এসে নাস্তা করলাম।
তখন সময় সকাল ৬টা। রাতে সারা রাত বৃষ্টি হয়েছে আবহাওয়া খুব সুন্দর। তাই আবারো দুজন মিলে বাসায় ছাদে গেলাম। চমৎকার বাতাস আর সকালে এধরনের আবহাওয়া শরীরের লাগবে শরীর এবং মন দুটোই অটোমেটিক ভালো হয়ে যায়। ছাদে গিয়ে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করলাম। এর পরে ছাদে দেখতে পেলাম বেশ কিছু ডিসলাইনের তার। আর তারের মধ্যে বৃষ্টির পানির ফোঁটা গুলো অনেক সুন্দর ভাবে ঝুলে আছে। আমি তো দেখে ইতিমতো মুগ্ধ হয়ে গেলাম।
এর পরে আমি বিভিন্ন ভাবে বেশ কিছু ফটোগ্রাফি করলাম। এর পরে ভাবলাম আজকে একটু ভিন্ন রকম পোস্ট শেয়ার করবো। আর এবার আমি খুব কাছে থেকে একটা তারের মধ্যে বৃষ্টির ফোঁটা জমে থাকার ভিডিও শট নিলাম। অনেকেই হয়তো রয়েছেন। এতো কাছে থেকে কখনো বৃষ্টির ফোঁটা দেখেই না। তাদের জন্য আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আর ভিডিওগ্রাফি পোস্টে কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ভিডিও লিংক:-
| বিভাগ | ভিডিওগ্রাফি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | তারের মধ্যে বৃষ্টির ফোঁটা জমে থাকার ভিডিওগ্রাফি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ভিডিওগ্রাফি | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/HouqeLimon/status/1694901037704819125?t=KKpZPObA-F9LTYWr_c45CA&s=19
ভোরের বৃষ্টি ভেজা আবহাওয়া এবং ভোরের ঠান্ডা হাওয়া শরীর মন দুটোই ভালো করে দেয়। ভোরের এই সজীবতা মনটা প্রফুল্ল করে তোলে। তবে যাই হোক ডিসলাইনের তারে ঝুলে থাকা বৃষ্টির ফোঁটা আপনি খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। ভিডিওটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একটি মন ভালো করা অন্যরকম ভিডিও দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল আপনার জন্য।
আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
তারের উপর যখন বৃষ্টির পানি পড়ে তখন এটিকে খুবই স্বাভাবিক বিষয় হিসেবে আমরা দেখে চলে যাই৷ কিন্তু আজকে আপনি এর যে ভিডিওগ্রাফি ধারণা করেছেন এই ভিডিওগ্রাফির মধ্যে এই তারের উপর যে পানি অবস্থান করছে সেই পানিগুলোর একটি আলাদা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে যা খালি চোখে আমরা খুব একটা বেশি অনুভব করতে পারি না৷
একদমই ঠিক বলেছেন ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তারের মধ্যে বৃষ্টির ফোঁটা জমে থাকার ভিডিওগ্রাফি। শুক্রবারের দিনও মাঝে মাঝে আপনাদের অফিস খোলা থাকে জানতে পারলাম কিন্তু আজকের দিনে আপনাদের অফিস বন্ধ আছে। ঠিক বলেছেন ভাই আপনি আজকে সারারাত প্রায় বৃষ্টি হয়েছিল। ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিওগ্রাফি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বৃষ্টির দিনের অনুভূতি গুলো অন্য রকমের। যদি ছাদে গিয়ে বৃষ্টির দৃশ্য লক্ষ্য করা যায় তাহলেই বেশ ভালো লাগে। বিশেষ করে সকাল বেলায় ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে। সেই সময় প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিলেন। তারের মধ্যে লেগে থাকা পানির ফোটা দারুন দেখাচ্ছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অনেক সুন্দর হয়েছে।
সব সময়ই মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
বৃষ্টির পর চারপাশের পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগে। তাছাড়া বৃষ্টি শেষ হওয়ার পর বিভিন্ন জিনিসের মধ্যে পানি জমে থাকা পানি গুলো ফোটা ফোটা করে পড়ে দেখতে বেশি সুন্দর লাগে। তারের মধ্যে পানির ফোঁটা গুলো পড়ছে দেখতে খুবই অসাধারণ লাগছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে অসাধারণ ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।