টমেটোর স্বাদে সুস্বাদু পাঙ্গাস মাছের রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি রেসিপি নিয়ে। ** টমেটোর স্বাদে সুস্বাদু পাঙ্গাস মাছের রেসিপি।** আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| পাঙ্গাস মাছ | ছয় পিস। |
| টমেটো | ছয়টি। |
| পেঁয়াজ কুচি | আধা কাপ। |
| আদা বাটা | এক চা-চামচ। |
| রসুন বাটা | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | দেড় চা-চামচ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| ধনিয়া পাতা কুচি | সামান্য। |
| জিরা গুঁড়া | আধা চা-চামচ। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো |
- আমি পাঙ্গাস মাছ গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে সামান্য পরিমাণ মসলা দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি মাছ গুলো কে ভালো করে ভেজে নিলাম।
- এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি টমেটো গুলো দিয়ে দিলাম।
- টমেটো গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। টমেটো গুলো কে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
- এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। আবার ও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পরে ঢাকনা খুলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। তার পরে ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা। কিছুক্ষণ রান্না করে এখানে রান্না শেষ করলাম।
- টমেটোর স্বাদে সুস্বাদু পাঙ্গাস মাছের রেসিপি রান্না করা শেষ। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগে। আমিও তো জমিয়ে খেয়েছি। আশাকরি আপনাদের সবার টমেটোর স্বাদে সুস্বাদু পাঙ্গাস মাছের রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | টমেটোর স্বাদে সুস্বাদু পাঙ্গাস মাছের রেসিপি। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ৷ আসলে পাঙ্গাস মাছ খেতে আমার বেশ ভালো লাগে ৷ আপনি পাঙ্গাস মাছ দিয়ে টমেটোর দারুণ মজার একটি রেসিপি তৈরি করেছেন ৷ আপনার রেসিপি দেখতে বেশ লোভনীয় হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ৷
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
টমেটো দিয়ে যেয়ে কোন রেসিপি আমার খুব পছন্দের ।তাই আমি যে কোন রেসিপিতে টমেটো দেই। খেতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রেসিপি করেছেন। আমার দেখে খুব খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া।
দাওয়াত রইল আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাই প্রথমে মাছের মধ্যে পাঙ্গাস এক মাত্র যার কাটা নেই বললেই চলে ৷ আপনি অনেক সুন্দর একটি রেসিপি রান্না করেছেন ৷ টমেটো দিয়ে পাঙ্গাস মাছের সুস্বাদু রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ অনেক ধন্যবাদ ভাই ৷ ভালো থাকবেন
আধাপাকা টমেটো দিয়ে মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তাই মাঝে মধ্যে আমাদের পরিবারের টমেটো দিয়ে মাছ রান্না করা হয়। আপনি আজকের দারুন ভাবে মাছ রান্না করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে তুলে ধরা দেখে। টমেটোর চাটনি আর মাছ সুন্দরভাবে প্রস্তুত করার দৃশ্যটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর সব মিলে দারুন ভাবে রান্না সে তো অসাধারণ
পাঙ্গাস মাছ খেতে আমার বেশ ভালো লাগে। আর আপনি যেভাবে ভেজে টমেটো দিয়ে পাঙ্গাস মাছটি ভুনা করেছেন এ দেখে আমার লোভ লেগে গেল। রেসিপি দেখতে বেশ সুন্দর এবং সুস্বাদু লাগছে। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্নার খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খেতেও বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি টমেটো দিয়ে পাঙ্গাস মাছের সুস্বাদু একটি রেসিপি রান্না করছেন। যদিও আমি পাঙ্গাস মাছ খাই না। তারপরও কালারটা অনেক সুন্দর লাগছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
https://twitter.com/HouqeLimon/status/1624669167826911233?t=nsdPN5BuY9HQi2gxchKLtQ&s=19