তেরমুখ পার্কে ঘুরোঘুরি করতে গিয়ে সুন্দর মহূর্ত।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। তেরমুখ পার্কে ঘুরোঘুরি করতে গিয়ে সুন্দর মহূর্ত। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
গতকাল ছিলো শুক্রবার ছুটির দিন। সকাল থেকে বাসায় কিছু কাজ ছিলো। কাজ করতে করতে অনেক সময় চলে গেলো। আমি কাজ শেষ করলাম প্রায় ১২টার সময়। তার পরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে নামাজে গেলাম। নামাজ শেষ করে এসে একটু ঘুমিয়ে পরলাম। শরীর একটু ক্লান্ত ছিলো। এর পরে ঘুম থেকে উঠলাম ৪টা বাজে। এবার হালকা নাস্তা করে বাজারের দিকে গেলাম চা খেতে। তখন আমার এক বন্ধুর সাথে দেখা হয়। চা খেতে খেতে সে বলতেছে চলো দোস্ত ঘুরে আসি। এর পরে মনে পরলো তেরমুখ এ নাকি নতুন পার্ক হয়েছে চলো ঘুরে আসি। চা খাওয়া শেষ করে আমরা দুজন মিলে অটোরিকশা করে তেরমুখ এ চলে আসলাম।
আমরা যখন গিয়েছিলাম তখন একটু লোকজন কম ছিলো। তবে কিছুক্ষণ পরে লোকজন আসবে। তেরমুখ নদীর পাড়ে ছুটির দিনে অনেক দুর দুর্দান্ত থেকে লোক জন আসে ঘুরতে। আমার কাছে তেরমুখ এর পরিবেশ ভীষণ ভালো লাগে। এর পরে আমরা দুজন মিলে পার্কের ভিতরে ঢুকলাম। ছোটদের জন্য চমৎকার আয়োজন করা হয়েছে। সেখানে গিয়ে আমার ভাগ্নির কথা মনে পড়ে গেলো। ফারিয়াকে নিয়ে আসলে সে ভীষণ খুশি হতো। যাক এর পরের বার আসলে ওকে নিয়ে আসবো। ছোটরা বেশ আনন্দের সাথে খেলছে। তাদের খেলা দেখে কিছুক্ষণ এর জন্যে শৈশব ফিরে গিয়েছিলাম।
এর পরে পাশে দেখতে পেলাম আরো ছোটদের জন্য চমৎকার আয়োজন করা হয়েছে। এধরনের খেলা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি কয়েকবার বার এধরনের ট্রেনে উঠেছিলাম। ভীষণ ভালো লাগে। ছবিতে দেখে বোঝা যাচ্ছে ছোটরা জমিয়ে খেলতেছে। আসলে এধরনের বিনোদন গুলো ভীষণ ভালো লাগে। আর ছোটদের বিনোদনের জন্য চমৎকার আয়োজন করা হয়েছে। আমি বেশ কিছু ফটোগ্রাফি করলাম।
ঘুরোঘুরি শেষ করে এবার আমরা দুজন মিলে সেলফি নিলাম। সত্যি সময় টাকে চমৎকার ভাবে উপভোগ করেছি। আমি ঘুরতে ভীষণ পছন্দ করি। একটু ফ্রি হলেই ঘুরোঘুরি করি। আমি ছোটদের খেলাধুলার ভিডিও করেছি। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমরা সেখানে থেকে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে আসি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ভিডিও লিংক:-
| বিভাগ | ভ্রমণ। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | তেরমুখ পার্কে ঘুরোঘুরি করতে গিয়ে সুন্দর মহূর্ত। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/HouqeLimon/status/1705408006345929027?t=A552HPvpk2UW7go9ieB3MA&s=19
তেরমুখ পার্কে ঘুরাঘুরি করতে গিয়ে দেখছি বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলেন। বন্ধুসহ অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে গিয়েছিলেন এই পার্কে। এই পার্কটার সৌন্দর্য দেখছি বেশ দারুণ। আর এরকম সুন্দর পার্কে গেলে তো এমনিতেই অনেক বেশি ভালো লাগবে এবং মুহূর্তটাও ভালো কাটবে। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি, লেখা এবং ভিডিওর মাধ্যমে মুহূর্তটা ভাগ করে নিয়েছেন যা অনেক বেশি দারুন ছিল।
জি আপু অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
নতুন কোন পার্ক হলে ঘুরতে খুব ভালো লাগে যেহেতু সবকিছু নতুন থাকে। তাছাড়া শুক্রবার দিন কোথাও ঘুরতে না গেলে ভালো লাগেনা। আপনি তো বেশ জমিয়ে ঘুমালেন ঘুম থেকে উঠলেন সেই সাথে আবার পার্কে গেলেন। খুব সুন্দর একটি মুহূর্ত কাটালেন বুঝা যাচ্ছে। আপনার ভিডিও এবং ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ অসাধারণ একটি মুহূর্ত শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
ছুটির দিনে ঘুরাঘুরি করতে সত্যিই খুব ভালো লাগে। আর যদি হয় নতুন পার্ক তবে তো কথাই নেই।আপনি সারাদিনের সব কাজ সেরে বিকেলে গেলেন বন্ধু কে নিয়ে। আর খুব সুন্দর সময় কাটিয়েছেন আশাকরি।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।সন্ধ্যার পর আসলে খুব লোকজন দেখা যায়। কারন লাইটিং গুলো সন্ধ্যায় জালানো হয়।এ ধরনের পার্কে বাচ্চাদের জন্য অনেক আয়োজন থাকে।খুব ভালো লাগলো ভাইয়া আপনার ঘুরে বেড়ানো অনুভূতি গুলো পড়ে।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ঘুরাঘুরি করলে মন আসলেই খুব ফ্রেশ লাগে। তাইতো সবার উচিত মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া। আমার তো ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। যাইহোক সম্পূর্ণ জায়গাটা সত্যিই খুব সুন্দর ভাই। এমন পার্কে গেলে বাচ্চারা খুব খুশি হয়। কারণ বিভিন্ন ধরনের রাইড রয়েছে। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।